হোম > খেলা > ফুটবল

ফাইনালে ইয়ামালকে ঠেকাতে ‘চেষ্টার কমতি’ রাখবে না আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক    

ইয়ামালের বিশ্বকাপ জেতার অপেক্ষা বাড়াতে চায় মেসির দল। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার সবচেয়ে বড় হুমকি হতে পারেন স্পেনের উইঙ্গার লামিনে ইয়ামাল। শিরোপা নির্ধারণী ম্যাচকে সামনে রেখে তাই আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি। তিনবারের চ্যাম্পিয়নরাও তাঁকে নিয়ে বাড়তি পরিকল্পনা করছে। অধিনায়ক লিওনেল মেসি জানালেন, ইয়ামালকে আটকাতে সর্বোচ্চ চেষ্টাই করবে তাঁর দল।

ফাইনালের মঞ্চে আগামীকাল রাতে যুক্তরাষ্ট্রের নিউজার্সি স্টেডিয়ামে স্পেনের বিপক্ষে খেলতে নামবে আর্জেন্টিনা। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সামনে চতুর্থ বিশ্বকাপ জেতার সুযোগ। অন্যদিকে ২০১০ সালের পর দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা ছুঁয়ে দেখতে চাইবে স্পেন।

ফাইনালের আগে নিউইয়র্কে ফিফা আয়োজিত এক অনুষ্ঠানে মেসি বলেন, ‘সে (ইয়ামাল) এখন বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। আমি তাকে শুভকামনা জানাই, কারণ তার জন্য ভালো কিছু হওয়া বার্সেলোনার জন্যও ভালো। তবে আমরা চেষ্টা করব একটি ভালো ম্যাচ খেলতে, যাতে সে তার সেরা খেলাটা খেলতে না পারে। যদিও কাজটা কঠিন হবে।’

অসাধারণ প্রতিভাধর ইয়ামালের উজ্জল ভবিষ্যত দেখছেন মেসি, ‘সে একজন অসাধারণ খেলোয়াড়। আমি তাকে খুব কাছ থেকে অনুসরণ করেছি, কারণ সে এমন একটি ক্লাবে খেলে যেটিকে আমি ভালোবাসি। মাত্র ১৯ বছর বয়সেই সে বিশ্বজোড়া পরিচিতি পেয়েছে, অথচ তার সামনে পুরো ক্যারিয়ার পড়ে আছে।’

বিশ্বকাপ জিতে ইয়ামালের সামনে ইতিহাস গড়ার সুযোগ। তবে সেই ইতিহাস গড়ার পথে স্পেনের তরুণ তারকাকে আটকে দিতে চায় আর্জেন্টিনা। মেসি বলেন, ‘সে ইতিহাস গড়ার দারুণ সুযোগ পেয়েছে। তবে আমরা চেষ্টা করব, যেন সেটা এবার না হয়। আমি তার জন্য শুভকামনা জানাই।’

স্পেনের দলগত শক্তির প্রশংসাও করেছেন মেসি। তাঁর মতে, ইয়ামালের পাশাপাশি পুরো স্পেন দলই আর্জেন্টিনার জন্য বড় চ্যালেঞ্জ, ‘সে (ইয়ামাল) এবং স্পেনের গোটা দলই দুর্দান্ত। তাদের দারুণ সব খেলোয়াড় রয়েছে এবং তাদের খেলার ধরনও অসাধারণ। আমাদেরও নিজেদের শক্তির জায়গা আছে।’

ফাইনালের আগে রেফারিকে সতর্ক করলেন স্পেনের কোচ

‘আমরা কখনো চাপ নিয়ে ভাবি না’

কানাডা-মেক্সিকো বাদ দিয়ে শুধু যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ চান ট্রাম্প

ফিফার প্রতি ক্ষুব্ধ আর্জেন্টিনার কোচ, আমাদের বাধ্য করা হয়েছে

ইয়ামালের সঙ্গে ভাইরাল ছবি নিয়ে কী বললেন মেসি

আর্জেন্টিনার প্রশংসায় যা বললেন স্পেনের বিশ্বকাপজয়ী কোচ

বিশ্বকাপ ফাইনালের বিরতি নিয়ে জল্পনার ইতি টানল ফিফা

আর্জেন্টিনাই সবচেয়ে নোংরা ফুটবল খেলে, দাবি স্প্যানিশ সাংবাদিকের

‘এই আর্জেন্টিনার প্রতি ভয় থাকা ভালো’

ফাইনালের আগে বিড়ম্বনায় আর্জেন্টিনা