হোম > খেলা > ফুটবল

এবার তলানির দলের কাছে হারলেন হামজারা

নিজস্ব প্রতিবেদক

শুরুর একাদশে না থাকলেও বদলি হিসেবে খেলতে নামেন হামজা। ফাইল ছবি

চ্যাম্পিয়নশিপ লিগের পয়েন্ট টেবিলে একবারে তলানির দল প্লিমাউথ আরগিল। আজ তাদেরই মুখোমুখি হয়েছিল আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে খেলার স্বপ্ন দেখা শেফিল্ড ইউনাইটেড। হামজা চৌধুরী এই ক্লাবে খেলায় বাংলাদেশি সমর্থকদের চোখ ছিল ম্যাচটিতে। কিন্তু প্লিমাউথের কাছে ২-১ গোলে হেরে উল্টো অঘটনের শেফিল্ড।

হোম পার্কে এদিন শুরুর একাদশে খেলেননি হামজা। মাঠে নামেন ৮০ মিনিটে, ততক্ষণ পর্যন্ত ১-০ গোলে এগিয়ে ছিল শেফিল্ড। কিন্তু এর ঠিক এক মিনিট পরই রায়ান হার্ডির গোলে সমতা ফেরায় প্লিমাউথ। ৮৮ মিনিটে দলটির হয়ে জয়সূচক গোলটি করেন মুহামেদ তিজানি।

ম্যাচের ৭০ শতাংশ সময় বল নিজেদের দখলে রেখেও তাই হেরে মাঠ ছাড়তে হয় শেফিল্ডকে।এনিয়ে টানা তিন হারে হুমকির মুখে পড়ে গেল তাদের সরাসরি প্রিমিয়ার লিগে ওঠার স্বপ্ন। ৪২ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে তারা। সমান ম্যাচে ৮৮ পয়েন্ট পেয়ে বার্নলি দুই ও লিডস ইউনাইটেড রয়েছে শীর্ষে।

লিগ শেষ হতে বাকি রয়েছে আর চার রাউন্ড। ৪৬ ম্যাচ শেষে সেরা দুইয়ে থাকতে না পারলে প্লে অফ খেলতে হবে হামজাদের।

ফেরার ম্যাচেই তাঁস-বাটার মতো উদযাপন নেইমারের, পেলেন নিষেধাজ্ঞাও

বিশ্বকাপে আলো ছড়িয়ে অপেক্ষায় তাঁরাও

‘ভিনিকে রিয়ালের প্রস্তাব ২৮০ কোটি টাকা, কিন্তু তিনি চাচ্ছেন ৪২১ কোটি’

বিশ্বকাপ হারানোর পর এই প্রথম সবার সামনে মেসি

ব্রাজিল-আর্জেন্টিনার বিপক্ষে খেললেও জিততে চাইবেন বাংলাদেশ কোচ

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহামের মূল দলে অভিষেক বাংলাদেশি ফারহানের

এক হাতে তিন ঘড়ি পরে ভাইরাল ভিনিসিয়ুস

কলকাতায় প্রীতি ম্যাচ খেলতে পারে ব্রাজিল, প্রতিপক্ষ কারা

মানুষ আমাদের ঈর্ষা করে, সমালোচকদের আর্জেন্টিনার প্রেসিডেন্ট

মেসির অবসর নিয়ে নতুন তথ্য দিলেন আর্জেন্টিনার ফুটবলার