হোম > খেলা > ফুটবল

বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে ট্রাম্প-ফিফা প্রেসিডেন্টের কী কথা হয়েছে

ক্রীড়া ডেস্ক    

বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর ইতিবাচক আলোচনা হয়েছে। ছবি: সংগৃহীত

বিশ্বকাপে ইরান কি আদৌ অংশ নেবে—সময় যত এগোচ্ছে, ততই এই প্রশ্ন জোরালো হচ্ছে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হচ্ছে বেশি। যদিও ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর আশা, বিশ্বকাপে ইরান খেলবে।

২০২৬ ফুটবল বিশ্বকাপে গ্রুপ পর্বের তিন ম্যাচ ইরান খেলবে যুক্তরাষ্ট্রের মাঠে খেলবে। তিন ম্যাচের দুটি লস অ্যাঞ্জেলেসে এবং একটি সিয়াটলে হবে। লস অ্যাঞ্জেলেসে প্রবাসী ইরানি বেশি থাকায় মাঠের ভেতরে ও বাইরে বড় ধরনের রাজনৈতিক উত্তেজনার আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইনফান্তিনো আলাপ-আলোচনা করেছেন। গতকাল মধ্যরাতে নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফিফা প্রেসিডেন্ট লিখেছেন, ‘আজ (গতকাল) সন্ধ্যায় আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্পের সঙ্গে দেখা করেছি। সেখানে ২০২৬ ফুটবল বিশ্বকাপের অগ্রগতি ও ৯৩ দিন যখন বাকি টুর্নামেন্ট শুরু হতে, এই সময়ে চলমান উত্তেজনা নিয়ে আলোচনা করেছি।’

বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে কোনো মাথাব্যথা নেই বলে কদিন আগে মার্কিন এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন ট্রাম্প। তবে ইনফান্তিনো গত রাতে সামাজিক মাধ্যমে যে পোস্ট দিয়েছেন, তাতে ভিন্ন সুর পাওয়া যাচ্ছে। ফিফা প্রেসিডেন্ট লিখেছেন, ‘আমরা ইরানের বর্তমান পরিস্থিতি নিয়েও কথা বলেছি, এবং এই বিষয়টিও আলোচনা হয়েছে যে ইরান দল ২০২৬ ফিফা বিশ্বকাপে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে। আলোচনার সময় প্রেসিডেন্ট ট্রাম্প পুনরায় নিশ্চিত করেছেন যে ইরান দল বিশ্বকাপে অংশ নিলে যুক্তরাষ্ট্র অবশ্যই স্বাগত জানাবে।’

কদিন আগে ইরানের পাঁচ নারী ফুটবলারকে অস্ট্রেলিয়া আশ্রয় দিয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে ইরানের ২০২৬ ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে সংশয় প্রকাশ করেছেন ইরান ফুটবল ফেডারেশনের (এফএফআইআরআই) সভাপতি মেহদি তাজ। তিনি গত রাতে বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট দুটি টুইটে আমাদের ফুটবলারদের রাজনৈতিক আশ্রয় দেওয়ার ব্যাপারে লিখেছেন। যদি অস্ট্রেলিয়া সেটা না করে, তাহলে তিনি তা (আশ্রয়) দেবেন। তিনি মিনাবে আমাদের শিশুদের হত্যা করেছেন। ১৬০ জন শহীদ হয়েছেন। করেছেন, আর এখন আমাদের মেয়েদের অপহরণ করছেন। এ পরিস্থিতিতে আমরা কীভাবে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ নিয়ে আশাবাদী হতে পারি?’

বিশ্বকাপে রাজনৈতিক কারণে দল প্রত্যাহারের উদাহরণ খুব একটা নেই। তবে ১৯৯২ ইউরোতে বলকান যুদ্ধের কারণে যুগোস্লাভিয়াকে নিষিদ্ধ করে তাদের পরিবর্তে ডেনমার্ককে সুযোগ দেওয়া হয়েছিল। ইউক্রেন আক্রমণের কারণে রাশিয়াকেও আন্তর্জাতিক ফুটবল থেকে সাময়িক সময়ের জন্য স্থগিতাদেশ দিয়েছে ফিফা ও উয়েফা। এখন বিশ্বকাপে ইরান অংশ নেয় কি না, সেটা সময়ই বলে দেবে।

২০২৬ সালে প্রথমবারের মতো ৪৮ দলের ফুটবল বিশ্বকাপ হতে যাচ্ছে। মার্কিন মুলুকে শিরোপা ধরে রাখার অভিযানে নামবেন লিওনেল মেসি, রদ্রিগো দি পল, এমিলিয়ানো মার্তিনেজরা। কাতারে ২০২২ বিশ্বকাপ জিতে মেসি তাঁর আজন্মলালিত স্বপ্ন পূরণ করেছেন। গ্রুপ পর্বে এবার আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।

২০২৬ ফুটবল বিশ্বকাপে অংশ নেবে না ইরান

বাংলাদেশ ম্যাচের আগে চেনা ছন্দে হামজা

আত্মবিশ্বাসী সিটির সামনে আজ ‘আন্ডারডগ’ রিয়াল

নিউক্যাসলের সঙ্গে ড্র করেও খুশি বার্সা কোচ

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দেখবেন কীভাবে

নারী ফুটবলারদের দেশে ফিরতে বলল ইরান

অস্ট্রেলিয়ার হোটেল থেকে পালান ৫ ইরানি নারী ফুটবলার, ফেঁসে যান একজন

ব্রাজিল দলে ফিরলেন নেইমার, তবে…

ব্রাজিলে মারামারির ঘটনায় এক ম্যাচে ২৩ লাল কার্ড

উজবেকিস্তানের কাছে হেরে পদত্যাগের ইঙ্গিত বাংলাদেশ কোচের