হোম > খেলা > ফুটবল

দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান

ক্রীড়া ডেস্ক    

২-২ গোলে ড্র হয়েছে ইরান-নিউজিল্যান্ড ম্যাচ। ছবি: এএফপি

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। এমনকি বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা দূর হলেও মাঠে নামার আগেই নানারকম বিরূপ পরিস্থিতির সম্মুখীন হয়েছে এশিয়া মহাদেশের দলটি। কিন্তু আজ লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে ইরানকে দেখে কি বোঝার উপায় আছে যে তারা কোন পরিস্থিতির মধ্য দিয়ে বিশ্বকাপ খেলতে এসেছে! দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিয়েছে তারা।

নিউজিল্যান্ড ম্যাচের আগে লস অ্যাঞ্জেলেসে পরশু রাতে সংবাদ সম্মেলনে ইরান কোচ আমির ঘালেনি জানিয়েছিলেন, আশপাশে কী হচ্ছে, তা নিয়ে তাঁরা চিন্তিত নন। মাঠে তাঁর শিষ্যরা সেরাটা দেবেন বলে আশাবাদ ব্যক্ত করেছিলেন। শিষ্যরাও তা-ই করেছেন। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আজ ইরানের ফুটবলারদের শরীরী ভাষা ছিল অন্য রকম। ইরানের বিপক্ষে নিউজিল্যান্ড দুই বার এগিয়ে গেলেও শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র হয়েছে ম্যাচটি।

ইরানের বিপক্ষে মাত্র ৭ মিনিটেই এগিয়ে গেছে নিউজিল্যান্ড। গোলরক্ষক ম্যাক্স ক্রোকোমের পাস প্রথমে বুক দিয়ে ঠেকান ক্রিস উড। পরবর্তীতে উড বল পাস দেন এলি জাস্টকে। উডের পাস রিসিভ করে আনুষ্ঠানিকতা সারেন এলি জাস্ট।

পিছিয়ে থাকা ইরান সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে। ২৩ মিনিটে তারা প্রায় গোল করেই ফেলেছিল। কিন্তু দুর্ভাগ্যবশত মেহেদী তারেমির পোস্ট নিউজিল্যান্ডের পোস্টে লেগে ফেরত চলে আসে। তবে প্রথম গোল পেতে বেশি সময় লাগেনি ইরানিয়ানদের। ৩২ মিনিটে সমতায় ফিরেছে ইরান।

নিউজিল্যান্ডের রক্ষণদুর্গ ভেদ করে ইরানের সমতাসূচক গোলটাও হয়েছে দুর্দান্ত। রামিন রেজাইয়ান ডান প্রান্ত এসে সামান ঘোদ্দোসের উদ্দেশ্যে পাস দিয়েছেন। ঘোডোস প্রথম স্পর্শেই একটি সুইপিং পাস দিয়ে বলটি বক্সের ভেতরে দিয়েছেন। শাহরিয়ার মোগানলু পাস রিসিভ করে নিয়ন্ত্রণ করতে গেলে নিউজিল্যান্ডের ডিফেন্ডাররা প্রতিহত করেন। তবে বলটি যখন ঘুরে গিয়ে রেজাইয়ানের সামনে পড়ে, তখন আর গোল পেতে সমস্যা হয়নি। দ্রুত গতির শটে লক্ষ্যভেদ করেন ইরানের এই ডিফেন্ডার।

প্রথমার্ধের শেষে জমে ওঠে খেলা। ৪৫ মিনিটের পর অতিরিক্ত ১ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল নিউজিল্যান্ড। কিন্তু ক্রিস উড লক্ষ্যভেদ করতে পারেননি। এরপর নিউজিল্যান্ডের রক্ষণদুর্গে ঢুকে রেজাইয়ান পাস দেন আলী নেমাতিকে। নেমাতি গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্রয়ে শেষ হয় প্রথমার্ধ।

৪৫ থেকে ৫৩ মিনিট—দ্বিতীয়ার্ধে শুরুর ৮ মিনিটের মধ্যে দুই খেলোয়াড়কে বদলি করে ইরান। আরিয়া ইউসেফির পরিবর্তে নামেন মেহেদী গায়েদি। আর শাহরিয়ার মোগানলুর পরিবর্তে নামানো হয় আলী আলিপুর। খেলোয়াড় পরিবর্তনের পর উল্টো গোল হজম করে ইরানিয়ানরা। ৫৪ মিনিটে জাস্টের গোলে এগিয়ে যায় নিউজিল্যান্ড। তাঁকে এবারও অ্যাসিস্ট করেন উড।

দ্বিতীয় দফায় গোল হজমের ১০ মিনিটের সমতায় ফেরে ইরান। ৬৪ মিনিটে দারুণ এক হেডারে নিউজিল্যান্ড গোলরক্ষক ক্রোকোমকে পরাস্ত করে লক্ষ্যভেদ মোহাম্মদ মোহেবি। তাঁকে অ্যাসিস্ট করেন রেজাইয়ান।দুই দলই এরপর খেলোয়াড় পরিবর্তন করে। তবে শেষের দিকে সেই অর্থে আক্রমণ হয়নি। ২-২ গোলে ড্রয়েই শেষ হয় ইরান-নিউজিল্যান্ড ম্যাচ।

নিউজিল্যান্ড, বেলজিয়াম, ইরান, মিসর—‘জি’ গ্রুপের চারটা দলেরই পয়েন্ট ১। গত রাতে বেলজিয়ামের বিপক্ষে এগিয়ে গিয়েছিল মিসর। কিন্তু শেষ পর্যন্ত ১-১ গোলের ড্রয়েই শেষ হয়েছে বেলজিয়াম-মিসর ম্যাচ।

‘আমরা আর্জেন্টাইনরা বিশ্বচ্যাম্পিয়ন, সবাই আমাদের হারাতে চায়’

মেসিদের সামনে মরুর শিয়াল

আর্জেন্টাইনদের হৃদয়ে বাংলাদেশ

সৌদির বিপক্ষে আর্জেন্টিনার মতোই ভয় পেয়েছিল উরুগুয়ে

অর্থের কারণে মাকে আনতে পারিনি, বললেন কেপ ভার্দে গোলরক্ষক

ব্রাজিল-স্পেনের পরিণতি দেখে সতর্ক আর্জেন্টিনা

সালাহর জন্মদিনেও বিশ্বকাপে জয় পেল না মিসর

২০ হাজার থেকে ২০ লাখ, এক ম্যাচ যেভাবে বদলে দিল ভোজিনিয়াকে

সুখবর ও স্বস্তি নিয়ে শুরু করছে আর্জেন্টিনা

স্পেনকে স্তব্ধ করা কেপ ভার্দে গোলরক্ষককে কেন ‘দাদি’ ডাকা হয়