হোম > খেলা > ফুটবল

ফুটসালে আজ বাংলাদেশ-ভারত ম্যাচ দেখাবে কোথায়

ক্রীড়া ডেস্ক    

আজ বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। ছবি: সংগৃহীত

সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে পুরুষদের খেলা শুরু হচ্ছে আজ। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে শ্রীলঙ্কা ও ভুটান। একই দিন বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। থাইল্যান্ডের ননথাবুরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল ৪টায়। খেলা দেখা যাবে স্পোর্টজওয়ার্কজ ইউটিউব চ্যানেলে।

ছেলেদের ফুটসালে বাংলাদেশের হাতেখড়ি গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত এশিয়ান কাপ বাছাইয়ে। মালয়েশিয়ায় তিন ম্যাচের তিনটিতেই হারে বাংলাদেশ। এরপরই ফুটসাল চ্যাম্পিয়নশিপ আয়োজনের উদ্যোগ হাতে নেয় সাফ।

ফুটসালের জন্য আলাদা করে কোনো স্টেডিয়াম নেই। কাঠামোগত অভাব থাকা সত্ত্বেও দীর্ঘ প্রস্তুতি নিয়ে টুর্নামেন্টে ভালো করতে আত্মবিশ্বাসী বাংলাদেশ। কোচ সাঈদ খোদারাহমি বলেন, ‘আমাদের দল প্রায় দেড় মাস একসঙ্গে অনুশীলন নিয়েছে। যেহেতু বাংলাদেশে আমাদের সঠিক ফুটসাল স্টেডিয়াম নেই, তাই ১০ দিন আগে থাইল্যান্ডে আসা আমাদের অনেক ভালো প্রস্তুতি নিতে সাহায্য করেছে।’

ভারত চ্যালেঞ্জের জন্য প্রস্তুত বাংলাদেশ অধিনায়ক রাহবার খান। তিনি বলেন, ‘দলের মধ্যে দৃঢ় বন্ধন রয়েছে এবং আমরা প্রতিদিন উন্নতি করছি। আমাদের প্রস্তুতি সত্যিই ভালো হয়েছে এবং আমরা চ্যালেঞ্জের জন্য প্রস্তুত।’

বাংলাদেশের মতো সেপ্টেম্বরে এশিয়ান কাপ বাছাইয়ে খেলেছে ভারতও। ৩ ম্যাচ খেলে মূল পর্বে উঠতে না পারলেও একটিতে জয় পায় তারা। বাংলাদেশ ম্যাচ সামনে রেখে ভারতের কোচ রেজা কর্দি বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য হলো প্রতিটি ম্যাচে প্রতিদ্বন্দ্বিতামূলক হওয়া, আমাদের খেলার ধরন অনুযায়ী উন্নতি করা এবং ভারতকে দক্ষিণ এশিয়ার ফুটসালে একটি শক্তিশালী উদীয়মান দল হিসেবে প্রতিষ্ঠিত করা।’

বাংলাদেশ-ভারতসহ সাফ ফুটসালে অংশ নিয়েছে ভুটান, পাকিস্তান, মালদ্বীপ ও নেপাল। নারী ফুটসালে কাল প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

কেন ফ্রান্স থেকে অবসর নিতে চেয়েছিলেন এমবাপ্পে

ইতালির ভরাডুবিতে পদত্যাগের হিড়িক, এবার সরে দাঁড়ালেন বিশ্বকাপজয়ী বুফনও

ম্যাচ জিতেও কেন রেফারির ওপর ক্ষুব্ধ নেইমার

ইতালির ফুটবল বাঁচানোর আকুতি

রিয়ালকে ১২ গোলের লজ্জায় ডুবিয়ে সেমিফাইনালে বার্সা

ভাগ্য বদলায়নি, তবে বাংলাদেশের ভয়টা কেটেছে

শেষটা এভাবে হোক, চাননি হামজা

এবার ভারতের বিপক্ষে প্রতিশোধ নিতে চায় বাংলাদেশ

আর্জেন্টিনার বিরুদ্ধে ৩২৯ কোটি টাকা প্রতারণার অভিযোগ

বিশ্বকাপ দলে জায়গা অনিশ্চিত ইংলিশ মিডফিল্ডারের