হোম > খেলা > ফুটবল

আর্জেন্টিনাকে হারাতে গিয়ে নিজেই হারলেন সেই ইউটিউবার

ক্রীড়া ডেস্ক    

আর্জেন্টিনার গোলের পর হতাশ ছিলেন স্পিড। ছবি: সংগৃহীত

বিশ্বকাপে নতুন আলোচনার জন্ম দিয়েছেন জনপ্রিয় ইউটিউবার আইশোস্পিড (স্পিড)। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকের বিশ্বাস, তিনি যে দলকে সমর্থন করেন, শেষ পর্যন্ত সেই দলই হেরে যায়। তবে স্পিডের কৌশল এবার আর সফল হলো না।

বিশ্বকাপের শেষ কোয়ার্টার ফাইনালে আজ সকালে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে হওয়া সে ম্যাচে আর্জেন্টিনার জার্সি পরে মাঠে হাজির হয়েছিলেন স্পিড। উদ্দেশ্য ছিল যেন আলবিসেলেস্তেরা ম্যাচটা হেরে যায়। কিন্তু শেষ পর্যন্ত তাঁর সেই অপয়া তকমা আর কাজ করেনি। সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে শেষ দল হিসেবে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা।

কোয়ার্টার ফাইনালের এই ম্যাচে গ্যালারির অন্যতম আকর্ষণ ছিলেন স্পিড। এবারের বিশ্বকাপের শুরু থেকেই বিভিন্ন ম্যাচে গ্যালারিতে দেখা গেছে তাঁকে। মজার ব্যাপার হলো, এই মার্কিন ব্লগার যে দলের জার্সি পরে মাঠে যান, শেষ পর্যন্ত সেই দলই হেরে যায়। এ কারণেই শেষ ষোলো থেকে নতুন কৌশল নেন স্পিড। দুই দলের জার্সি মিলিয়ে পরা শুরু করেন তিনি। যেন কেবল কোনো এক দলকে সমর্থন না করতে হয় তাঁকে। ইংল্যান্ড-নরওয়ে কোয়ার্টার ফাইনালে কানসাস সিটির ফ্যান ফেস্টেও উভয় দলের জার্সি পরা অবস্থায় দেখা যায় স্পিডকে।

তবে আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে আর্জেন্টিনার জার্সিই পরেছিলেন স্পিড। ম্যাচ চলাকালে মজা করে সমর্থন করলেও ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের প্রতিটি গোলের পর মন খারাপ করতে দেখা যায় তাঁকে। নবম মিনিটে আলেক্সিস মাক আলিস্তারের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। সে গোলের পর ক্যামেরার দিকে তাকিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, ‘কী হচ্ছে? কিছুই তো কাজ করছে না। এখন আমাকে কী করতে হবে?’

আলিস্তারের সে গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করা সুইজারল্যান্ড সমতায় ফেরে ম্যাচের ৬৭ মিনিটে। সুইজারল্যান্ডের উইঙ্গার ডান এনদয়ের গোলের পর উচ্ছ্বাস প্রকাশ করেন স্পিড। ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ালেও বেশ খুশি ছিলেন তিনি। ১১২তম মিনিটে হুলিয়ান আলভারেস গোল করলে দ্বিতীয়বারের মতো এগিয়ে যায় আর্জেন্টিনা। এই গোল যেন স্পিডের বুকে তীর হয়ে বিধেছিল।

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, আলভারেসের গোলের পর মুহূর্তেই স্পিডের সব উচ্ছ্বাস মিলিয়ে যায়। এরপর লাউতারো মার্তিনেস আর্জেন্টিনার হয়ে শেষ গোল করলে আর স্টেডিয়ামে থাকেননি তিনি। ম্যাচ শেষ হওয়ার আগেই হতাশ হয়ে মাঠ ছেড়ে চলে যান জনপ্রিয় এই ইউটিউবার।

কোন নিয়মে লাল কার্ড দেখলেন সুইজারল্যান্ডের ফুটবলার

পারফরম্যান্সই জবাব আফ্রিকার

এবারও কষ্ট করে জিতেছি আমরা, চলো এগিয়ে যাই আর্জেন্টিনা: মেসি

‘মিসর ম্যাচের চেয়েও আর্জেন্টিনা ভালো খেলেছে, এই দল নিয়ে আমি গর্বিত’

সেমিফাইনালে ওঠার আনন্দে মদ পান করে গাড়ি চালাবেন না: আর্জেন্টিনা কোচ

ইংল্যান্ডের বিতর্কিত গোল নিয়ে ফিফার ওপর ক্ষুব্ধ নরওয়ের কোচ

‘আর্জেন্টিনা কখনো ক্লান্ত হয় না’

সেমিফাইনালে উঠে আর্জেন্টিনার একাধিক রেকর্ড

‘আর্জেন্টিনা একটি ফাউলেও শাস্তি পায়নি’, এবার বিস্ফোরক সুইস ডিফেন্ডার

আর্জেন্টিনা সেমিতে ওঠায় বিশ্বকাপে এমন ঘটনা এবারই প্রথম