হোম > খেলা > ফুটবল

১২ বছর পর বিশ্বকাপ খেলার আরও কাছে ইতালি

ক্রীড়া ডেস্ক    

নর্দার্ন আয়ারল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে ইতালি। ছবি: এএফপি

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালির কাছে শিরোপা জয় দূরে থাক। বিশ্বকাপে তারা হয়ে উঠেছে অমাবশ্যার চাঁদ। ২০১৪ সালের পর টানা দুইবার বিশ্বকাপের মূলপর্বে উঠতে পারেনি ইতালিয়ানরা। দীর্ঘ এক যুগ পর বিশ্বকাপে অংশ নিতে এখন তাদের দরকার কেবল এক জয়।

১২ বছর ধরে বিশ্বকাপে খেলতে না পারা ইতালির ওপর বাড়তি চাপ তো ছিলই। বারগামোতে গত রাতে বিশ্বকাপ বাছাইপর্বে ইউরোপিয়ান প্লে-অফের সেমিফাইনালে হারলেই আর ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ খেলা হতো না ইতালিয়ানদের। সেই চাপ সামলে গত রাতে নর্দার্ন আয়ারল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে ইতালি। ৫৭ মিনিটে বুলেট গতির শটে লক্ষ্যভেদ করেন সান্দ্রো তোনালি। ৮১ মিনিটে তাঁর অ্যাসিস্টে লক্ষ্যভেদ করেন মইজ কিন। প্লে-অফ ফাইনালে ইতালির প্রতিপক্ষ বসনিয়া এন্ড হার্জেগোভিনা।

ইতালির পাশাপাশি প্লে–অফ ফাইনালের টিকিট কেটেছে সুইডেন, ডেনমার্ক, পোল্যান্ড, কসোভো, তুরস্ক ও চেক প্রজাতন্ত্র। আগামী সপ্তাহে হতে যাওয়া প্লে-অফ ফাইনালে জয়ী দলগুলো জায়গা করে নেবে বিশ্বকাপের মূল পর্বে।

প্লে–অফ ফাইনাল কী

২০২৬ বিশ্বকাপের ৪৮ দলের মধ্যে ৪২ দল নিশ্চিত হয়েছে। বাকি ছয় দলের মধ্যে ইউরোপিয়ান প্লে-অফ থেকে বিশ্বকাপের মূল পর্বে উঠবে চার দল। বাকি দুই দল আন্তমহাদেশীয় প্লে-অফ থেকে উঠবে। মার্চের আন্তর্জাতিক বিরতিতে নিশ্চিত হবে এই ছয় দল। আন্তমহাদেশীয় পর্বে অংশ নিয়েছে উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের (কনকাক্যাফ) দুটি এবং এশিয়া (এএফসি), আফ্রিকা (কাফ), ওশেনিয়া (ওএফসি) ও দক্ষিণ আমেরিকা (কনমেবল) থেকে একটি করে দল।

ইউরোপিয়ান প্লে–অফ ফাইনালের সূচি তারিখ ম্যাচ শুরুর সময় (বাংলাদেশ সময় ৩১ মার্চ বসনিয়া এন্ড হার্জেগোভিনা-ইতালি রাত ১২টা ৪৫ মিনিট ৩১ মার্চ সুইডেন-পোল্যান্ড রাত ১২টা ৪৫ মিনিট ৩১ মার্চ কসোভো-তুরস্ক রাত ১২টা ৪৫ মিনিট ৩১ মার্চ চেক প্রজাতন্ত্র-ডেনমার্ক রাত ১২টা ৪৫ মিনিট
আন্তমহাদেশীয় প্লে-অফ ফাইনাল তারিখ ম্যাচ শুরুর সময় (বাংলাদেশ সময় ৩১ মার্চ ডিআর কঙ্গো-জ্যামাইকা রাত ৩টা ১ এপ্রিল ইরাক-বলিভিয়া সকাল ৯টা

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হবে এবারের ফুটবল বিশ্বকাপ। এবারই প্রথমবারের মতো ৪৮ দলের ফুটবল বিশ্বকাপ হতে যাচ্ছে। মার্কিন মুলুকে শিরোপা ধরে রাখার অভিযানে নামবেন লিওনেল মেসি, রদ্রিগো দি পল, এমিলিয়ানো মার্তিনেজরা। কাতারে ২০২২ বিশ্বকাপ জিতে মেসি তাঁর আজন্মলালিত স্বপ্ন পূরণ করেছেন।

শত্রু দেশে দল না পাঠানোর সিদ্ধান্ত ইরানের

বিশ্বকাপের প্রস্তুতি সারতে সারতে সেরা হওয়ার অপেক্ষায় এমবাপ্পে

ভিয়েতনাম-ম্যাচের ভুল শুধরে সিঙ্গাপুরকে হারানোর আশা বাংলাদেশের

‘বিশ্বকাপ নিয়ে সব উদ্বেগই অতিরঞ্জিত’

ব্রাজিল হারলেও শিষ্যদের পারফরম্যান্সে মুগ্ধ আনচেলত্তি

তিন গোলেই হারল বাংলাদেশ

এক ম্যাচ জিতেই সেমিফাইনালে বাংলাদেশ

তিন গোলে পিছিয়ে থেকে বিরতিতে বাংলাদেশ

হামজাকে নিয়ে অনিশ্চয়তা কাটল, গোলকিপিংয়ে চমক

ফুটবল খেলা দেখতে জাতীয় স্টেডিয়ামে প্রধানমন্ত্রী ও তাঁর কন্যা