হোম > খেলা > ফুটবল

আর্জেন্টিনার জার্সিতে যেসব কীর্তি রেখে গেলেন মেসি

ক্রীড়া ডেস্ক    

আর্জেন্টিনার জার্সিতে আর দেখা যাবে না লিওনেল মেসির এমন উদযাপন। ছবি: এএফপি

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে—বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত এই পঙ্‌ক্তিই লিওনেল মেসি আজ সবাইকে মনে করিয়ে দিলেন। সামাজিক মাধ্যমে আবেগঘন এক পোস্টে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। আর্জেন্টিনার জার্সিতে গোল, শিরোপা জয়ের পর তাঁর উচ্ছ্বাস, উদ্‌যাপন আর দেখা যাবে না।

আর্জেন্টাইন ভক্ত-সমর্থকদের কাঁদিয়ে আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘ ২১ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানলেন মেসি। ক্যারিয়ারে অজস্র রেকর্ড গড়ে পেয়েছেন ‘রেকর্ডের বরপুত্র’ উপাধি। আর্জেন্টিনার জার্সিতে দীর্ঘ দুই দশকের ক্যারিয়ারে ২০৭ ম্যাচে ১২৫ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ৬৮ গোলে। ২০২২ ফুটবল বিশ্বকাপ জিতে পূরণ করেছেন তাঁর আজন্মলালিত স্বপ্ন। অবসরের ঘোষণা দেওয়ার ২৩ মিনিট পর নিজের অফিশিয়াল ফেসবুক পেজে ২ মিনিটের একটি ভিডিও পোস্ট করেছেন। স্প্যানিশ গানে তৈরি সেই ভিডিওতে তুলে ধরেছেন তাঁর ২১ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ার। চলুন, এবার জেনে নিই, তিনি কী কী কীর্তি ও রেকর্ড গড়ে আর্জেন্টিনা দলকে বিদায় বলেছেন।

আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসির রেকর্ড ও কীর্তি

আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোল: ১২৫

আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলা: ২০৭

আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ হ্যাটট্রিক: ১১

এক পঞ্জিকাবর্ষে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোল: ২০২২ সালে ১৮টি

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে সর্বোচ্চ গোল: ৩১টি

ফ্রি-কিক থেকে সর্বোচ্চ গোল: সরাসরি ফ্রি-কিকে ১২ গোল

বিশ্বকাপে মেসির রেকর্ড

অধিনায়ক হিসেবে বিশ্বকাপে সর্বোচ্চ ম্যাচ: ১৯

আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সবচেয়ে কম বয়সে গোল করা খেলোয়াড়: ২০০৬ সালে ১৮ বছর বয়সে

আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সবচেয়ে কম বয়সে গোল করা খেলোয়াড়: ২০২৬ সালে ৩৮ বছর বয়সে

জাতীয় দলে বড় শিরোপা

ফিফা বিশ্বকাপ: ২০২২

কোপা আমেরিকা: ২০২১, ২০২৪

কনমেবল-উয়েফা কাপ অব চ্যাম্পিয়নস (ফিনালিসিমা): ২০২২

অলিম্পিক স্বর্ণপদক: ২০০৮

আবেগঘন এক বার্তায় মেসি আজ সামাজিক মাধ্যমে দিয়েছেন অবসরের ঘোষণা। তবে এই সিদ্ধান্ত তিনি নিয়ে রেখেছিলেন ২১ জুলাই। ১৯ জুলাই নিউজার্সিতে স্পেনের কাছে ১-০ গোলে হারার পর মেসির দুচোখ বেয়ে যেভাবে পানি পড়ছিল, আজ তাঁর পোস্টেও যেন সেটারই ছাপ দেখা গেছে।

এর আগে ২০১৬ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে একবার অবসরের ঘোষণা দিয়েছিলেন মেসি। চিলির কাছে টাইব্রেকারে হারের পর হতাশায় আর্জেন্টিনাকে বিদায় বলেছিলেন তিনি। তখন তাঁর বয়স ছিল ২৯ বছর। কিন্তু এবার তাঁর বয়স হয়েছে ৩৯ বছর। ২০১৬ সালের মতো ঘটনার পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

আবারও ঢাকায় আসার বার্তা দিলেন ফিফা সভাপতি

ফিফা সভাপতিকে বাংলাদেশ ফুটবল নিয়ে কী বলেছে বাফুফে

হঠাৎ ঢাকায় ফিফা সভাপতি

গার্দিওলা যা পারেননি, তাই করে দেখালেন মারেসকা

মাথায় ভয়াবহ আঘাত, হাসপাতালে আর্জেন্টাইন গোলরক্ষক

‘ভিনির জায়গায় আমি থাকলে রিয়ালই ছেড়ে দিতাম’

সাফে ভারতের খেলা নিয়ে ধোঁয়াশা

আর্ট ডিলার থেকে আলোচিত কোচ

হঠাৎ কেন স্পেনে যাচ্ছেন মেসি

ফুটবলে এবার ইলেকট্রনিক কার্ড