হোম > খেলা > ফুটবল

‘ভায়াগ্রা’র নাম শুনে হাসলেন ইংল্যান্ডের কোচ

ক্রীড়া ডেস্ক    

ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: সংগৃহীত

মেক্সিকো-ইংল্যান্ড ম্যাচ শুরু হতে আর বেশি সময় বাকি নেই। টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত দুই দল। তবে মাঠের পারফরম্যান্স ছাপিয়ে ম্যাচের আগে ফুটবলারদের ‘ভায়াগ্রা’ গ্রহণের চমকপ্রদ খবর ছড়িয়েছে। যদিও ইংল্যান্ড কোচ টমাস টুখেল তা হেসে উড়িয়ে দিয়েছেন।

আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৬টায় যে আসতেকা স্টেডিয়ামে শুরু হবে মেক্সিকো-ইংল্যান্ড শেষ ষোলোর ম্যাচ, সেটা ভূমি থেকে ৭৩৫০ ফুট উচ্চতায় অবস্থিত। গত পরশু ইংল্যান্ডের সংবাদমাধ্যম ‘দ্য সান’-এর এক প্রতিবেদনে জানা গেছে, আজতেকায় হতে যাওয়া শেষ ষোলোর ম্যাচের আগে উচ্চতার প্রভাব মোকাবিলায় প্রয়োজনে ইংল্যান্ডের ফুটবলারদের ভায়াগ্রা ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। মেক্সিকো ম্যাচের আগে গতকাল টুখেল যখন সংবাদ সম্মেলনে আসেন, তখন আলোচনায় এই ভায়াগ্রা। ভায়াগ্রা প্রসঙ্গে হাসতে হাসতে ইংল্যান্ড কোচ বলেন, ‘এর পক্ষের কোনো তথ্য আমার কাছে এসে পৌঁছায়নি। এটা তাই সত্য নয়।’

‘হ্যান্ড অব গড নিয়ে ফুটবল বিশ্বে আলোচনার শেষ নেই। ১৯৮৬ বিশ্বকাপে আসতেকা স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে সেই বিতর্কিত গোল করেছিলেন দিয়েগো ম্যারাডোনা। মেক্সিকোর বিপক্ষে ইংলিশদের ম্যাচের আগে আবারও সামনে এল আর্জেন্টাইন কিংবদন্তির হ্যান্ড অব গড গোল।

মেক্সিকো-ইংল্যান্ড ম্যাচের আগে যখন টুখেল সংবাদ সম্মেলনে এসেছেন, তখন আবারও সামনে এল ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের প্রসঙ্গ। ইংল্যান্ড কোচ গতকাল বলেন, ‘সেই গোলটি সবারই মনে আছে। আসতেকা স্টেডিয়ামের ইতিহাসে এটি একটি আইকনিক গোল। ইংল্যান্ডের জন্য সেটি ছিল বিশাল হতাশার মুহূর্ত। ঘটনাটি এখনো কষ্ট দেয়। কিন্তু আমরা এখানে প্রতিশোধ নিতে আসিনি। এটি তো একই প্রতিপক্ষও নয়। আমরা এখানে এসেছি দারুণ ইতিবাচক মানসিকতা নিয়ে।’

মেক্সিকোর রাজধানী শহর মেক্সিকো সিটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭৩৫০ ফুট উচ্চতায় অবস্থিত। এত উচ্চতায় বাতাসে অক্সিজেনের ঘনত্ব কম থাকায় শরীরে অক্সিজেন গ্রহণের পরিমাণ হ্রাস পায়। বিশেষ করে, যেসব দল এ ধরনের উচ্চতায় খেলার অভ্যস্ত নয়, তাদের উচ্চস্থানে খেলার ফলে সহ্য শক্তি, গতি এবং সব মিলিয়ে শরীরের ওপর প্রভাব পড়তে পারে। তখনই ভায়াগ্রা ব্যবহারের খবর ছড়িয়ে পড়ে। যদিও কোচ টুখেল তা নাকচ করেছেন।

বিশ্ব অ্যান্টি-ডোপিং এজেন্সির (ওয়াডা) নিষিদ্ধ ওষুধের তালিকায় নেই ভায়াগ্রা। ক্রীড়াবিদেরা প্রতিযোগিতার সময় এবং প্রতিযোগিতার বাইরে—উভয় ক্ষেত্রেই এটি ব্যবহার করতে পারেন। যদিও ওয়াডা বহু বছর ধরে এই ওষুধটি নিয়ে বিস্তর গবেষণা করেছে, কারণ এটি রক্তনালিকে প্রসারিত করে এবং রক্তপ্রবাহ বাড়ায়। গবেষণায় দেখা গেছে যে সমুদ্রপৃষ্ঠের সমতলে বা তার কাছাকাছি উচ্চতায় এটি উল্লেখযোগ্য কোনো কর্মক্ষমতা-বর্ধক সুবিধা প্রদান করে না।

মেক্সিকো, ইংল্যান্ড দুই দলই এখন পর্যন্ত অপরাজিত। যার মধ্যে ইংল্যান্ড গ্রুপ পর্বে ঘানার সঙ্গে গোলশূন্য ড্র করেছে। শেষ বত্রিশে ডি আর কঙ্গোর বিপক্ষে ২-১ গোলে ইংল্যান্ড জিতলেও হ্যারি কেইন গোল দুটি করেছিলেন শেষ ভাগে এসে। এদিকে স্বাগতিক মেক্সিকো এখন পর্যন্ত ক্লিনশিট ধরে রেখেছে। ৪ ম্যাচে ৮ গোল দিলেও কোনো গোল হজম করেনি। এমনকি শেষ বত্রিশের ম্যাচটাও মেক্সিকো খেলেছে আসতেকাতেই। ১ জুলাই ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়েছিল মেক্সিকো।

হালান্ডকে আটকাতে ব্রাজিলের পরিকল্পনা কী, নেইমার কি খেলবেন

ব্রাজিল-আর্জেন্টিনা কত দূর যাবে, কী বলছে সুপারকম্পিউটার

আর্জেন্টিনা ম্যাচের আগে যুক্তরাষ্ট্রের পুলিশের সঙ্গে সাক্ষাৎ মিসরের

মেক্সিকোর ‘অজেয়’ দুর্গে ইংল্যান্ডের পরীক্ষা

ভেনেজুয়েলায় ভূমিকম্পে হতাহতদের জন্য প্রাণ কাঁদছে মেসির

নরওয়ের হয়েও খেলবেন নেইমার

ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’-এর প্রতিশোধ নিতে চায় না ইংল্যান্ড

ব্রাজিল-নরওয়ে দ্বৈরথের আগে আলোচনার তুঙ্গে ভিনিসিয়ুস-হালান্ডের ক্লাব পারফরম্যান্স

মিসর ম্যাচে কোন একাদশ নিয়ে নামবে আর্জেন্টিনা

ব্রাজিলকে বড় মাপের দল মনে করেন না নরওয়ে কোচ