হোম > খেলা > ফুটবল

সিঙ্গাপুর-ভিয়েতনাম ম্যাচের দল ঘোষণা করল বাফুফে

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

হামজা চৌধুরী-শমিত শোমদের নিয়ে ভিয়েতনাম-সিঙ্গাপুর ম্যাচের দল ঘোষণা বাফুফের। ছবি: আজকের পত্রিকা

ঈদের ছুটি শেষেই মাঠে নামবে বাংলাদেশ ফুটবল দল। ভিয়েতনাম ও সিঙ্গাপুরের বিপক্ষে এক সপ্তাহের ব্যবধানে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। হামজা চৌধুরী, জামাল ভূঁইয়া, শমিত শোমদের মতো তারকারা আছেন সেই দুই ম্যাচের দলে।

আজ এক বিজ্ঞপ্তিতে ভিয়েতনাম-সিঙ্গাপুর ম্যাচের দল ঘোষণা করল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কার্ডের নিষেধাজ্ঞা থাকায় ফরোয়ার্ড রাকিব হোসেন ও ডিফেন্ডার তপু বর্মণ নেই। ভিয়েতনাম-সিঙ্গাপুর ম্যাচের দলে থাকা তিন গোলরক্ষক হলেন মিতুল মারমা, মোহাম্মদ সুজন হোসেন ও মেহেদী হাসান শ্রাবণ। রক্ষণভাগ ও মাঝমাঠে আছেন সাতজন করে ফুটবলার এবং এই দুই ম্যাচের দলে ফরোয়ার্ড ছয়জন। জায়ান আহমেদ, তারিক কাজী, বিশ্বনাথ ঘোষরা থাকছেন রক্ষণে। মাঝমাঠে হামজা-শমিত-জামালদের সঙ্গে আছেন কাজেম শাহ কিরমানি, শেখ মোরসালিন, মোহাম্মদ হৃদয় ও সোহেল রানা। আক্রমণভাগে আছেন ফাহামিদুল ইসলাম ও সুমন রেজারা।

ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ এবং এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে খেলতে আজ রাতে বাংলাদেশ ফুটবল দল ভিয়েতনামের উদ্দেশে যাত্রা করবে। চায়না সাউদার্ন এয়ারলাইনসের ফ্লাইট সিজেড ৩৯২ রাত ১১টা ১৫ মিনিটে ছাড়বে। গুয়াংজুর উদ্দেশে ছেড়ে যাওয়া এই বিমান ভোরে গন্তব্যে পৌঁছাবে। পরবর্তীকালে ২১ মার্চ কানেক্টিং ফ্লাইটে সিজেড ৩০৯৪-এর মাধ্যমে গুয়াংজু থেকে ভিয়েতনামের হ্যানয়ে পৌঁছাবে বাংলাদেশ দল।

বাংলাদেশের চেয়ে র‍্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে সিঙ্গাপুর-ভিয়েতনাম। ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ অবস্থান করছে ১৮০ নম্বরে। ভিয়েতনাম ও সিঙ্গাপুরের অবস্থান ১০৮ ও ১৪৮। গত পরশু সাংবাদিকদের শমিত শোম বলেছিলেন, ‘প্রথম ফোকাস হলো ভিয়েতনাম, তারপর নেক্সট ফোকাস হলো সিঙ্গাপুর। এরপর জুন উইন্ডো, তারপরে সব সাফ লিডিং করতে। তবে এখন আমরা নিজেদের গর্বের জায়গা থেকে খেলছি। আমরা যদি দ্বিতীয় হতে পারি, সিঙ্গাপুরকে হারাতে পারি, ভিয়েতনামকেও হারাইতে পারি, তারা এশিয়ান কাপে যাচ্ছে। তাই আমরা যদি তাদের হারাতে পারি, সেটা একটা গুড স্টেটমেন্ট বাংলাদেশ ফুটবলের জন্য।’

২৬ মার্চ প্রীতি ম্যাচে ভিয়েতনামের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যে হামজা চৌধুরী-শমিতরা খেলবেন সিঙ্গাপুরের বিপক্ষে। বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচটি এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের অন্তর্ভুক্ত। ভিয়েতনাম-সিঙ্গাপুরের বিপক্ষে দুটি ম্যাচই বাংলাদেশের জন্য অ্যাওয়ে ম্যাচ। ৩১ মার্চ হবে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ।

১১ পয়েন্ট নিয়ে এশিয়ান কাপ বাছাইপর্বে ‘সি’ গ্রুপের শীর্ষে সিঙ্গাপুর। দুই, তিন ও চারে থাকা হংকং, বাংলাদেশ ও ভারতের পয়েন্ট ৮, ৫ ও ২ । প্রত্যেকেই পাঁচটি করে ম্যাচ খেলেছে। যেখানে গত বছরের নভেম্বরে জাতীয় স্টেডিয়ামে ভারতকে ১-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ।

ভিয়েতনাম-সিঙ্গাপুর ম্যাচে বাংলাদেশের দল

গোলরক্ষক: মিতুল মারমা, মোহাম্মদ সুজন হোসেন ও মেহেদী হাসান শ্রাবণ।

ডিফেন্ডার : তারিক কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ তপু, মোহাম্মদ আব্দুল্লাহ ওমর, জায়ান আহমেদ, বিশ্বনাথ ঘোষ ও সাদ উদ্দিন।

মিডফিল্ডার : কাজেম শাহ কিরমানি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, শমিত শোম ও হামজা চৌধুরী।

ফরোয়ার্ড : আরমান ফয়সাল আকাশ, ইমন শাহরিয়া, ফয়সাল আহমেদ ফাহিম, ফাহামিদুল ইসলাম, মিরাজুল ইসলাম ও সুমন রেজা।

ব্রাজিল দল তো দেখলেন, কেমন হবে আর্জেন্টিনা দল

বিশ্বকাপের আগে আর্জেন্টিনা কোচের বাড়তি সতর্কতা

নাটকীয়তার পর বাফুফে জানাল ফেডারেশন কাপ ফাইনাল হবে

সিলেটে বাংলাদেশ-পাকিস্তানের দুই রকমের অপেক্ষা

ফেডকাপ ফাইনাল বর্জন করল কিংস, মোহামেডানকে ট্রফি দেওয়ার অনুরোধ

বিশ্বকাপে নেইমার ব্রাজিলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়, তবে…

‘ড্যাডস আর্মি’র ভেলকি দেখার অপেক্ষা

বিশ্বকাপে ডাক পেয়েই পেলে-রোনালদোদের ক্লাবে নেইমার

নেইমারকে নিয়েই ব্রাজিলের বিশ্বকাপ দল

মদরিচকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে ক্রোয়েশিয়া