হোম > খেলা > ফুটবল

এশিয়ান কাপে না হলেও সাফের আগে দেশের বাইরে ক্যাম্প করবেন ঋতুপর্ণারা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

সাফের জন্য দেশের বাইরে ক্যাম্প করবেন ঋতুপর্ণারা। ছবি: ফেসবুক

টানা দুই আসরের শ্রেষ্ঠত্ব ধরে রেখে এবার দক্ষিণ এশিয়ায় হ্যাটট্রিক শিরোপার হাতছানি বাংলাদেশ নারী ফুটবল দলের সামনে। ভারতের গোয়ায় বসতে যাওয়া আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের আগে ঋতুপর্ণা–মারিয়াদের জন্য প্রস্তুতির ছক কষছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বর্তমান চ্যাম্পিয়নদের কন্ডিশনিং ক্যাম্পের জন্য এবার বাফুফের ভাবনায় আছে চীন কিংবা থাইল্যান্ড।

এর আগে এশিয়ান কাপ ও অনূর্ধ্ব–২০ নারী এশিয়ান কাপের সময়ও বাফুফে দেশের বাইরে ক্যাম্প করার কথা বলেছিল। কিন্তু তা আলোর মুখ দেখেনি। ২৫ মে থেকে ভারতের গোয়ায় শুরু হবে নারী সাফ চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টের প্রস্তুতি নিয়ে আজ গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাফুফে সহসভাপতি ফাহাদ করিম। সাফের আগে বিদেশের মাটিতে ক্যাম্প করা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা দুই সপ্তাহের জন্য থাইল্যান্ড কিংবা চীনে ক্যাম্প করব। ফিফা উইন্ডোর বাইরে দলগুলোর সঙ্গে খেলা আয়োজন করা সম্ভব না। তাই ক্যাম্প চলাকালীন সময়ে যদি স্থানীয় লিগের কোনো দলের বিপক্ষেও প্রস্তুতি ম্যাচ খেলতে পারি সেটার আয়োজন করব। এ নিয়ে কথা হচ্ছে।’

বিদেশে যাওয়ার আগে দেশের মাটিতেও হবে প্রস্তুতির একটি অংশ। ফাহাদ করিম জানান, চট্টগ্রামে ১০ দিনের একটি ক্যাম্প করার কথা রয়েছে বাংলাদেশ দলের। চট্টগ্রাম থেকে ফিরে ঢাকায় দুই দিন অনুশীলন শেষে দেশের বাইরের উদ্দেশ্যে উড়াল দেবেন ঋতুপর্ণা-মারিয়ারা । চীন কিংবা থাইল্যান্ড—যেখানেই ক্যাম্প হোক না কেন, সেখান থেকে আর ঢাকায় ফিরবে না দল। ২১ বা ২২ মে সরাসরি ভারতের গোয়ায় পৌঁছাবে বর্তমান চ্যাম্পিয়নরা। এবারের সাফে পাকিস্তান না থাকায় লড়াই হবে ৬ দলের মধ্যে।

যেভাবে নকআউটে যেতে পারে ইরান

ইরানকে অপেক্ষায় রেখে নকআউটে বেলজিয়াম-মিসর

নকআউটে আর্জেন্টিনাকে পেয়ে কেপ ভার্দের কোচ বললেন, অসম্ভব বলে কিছু নেই

জাপানের কাছে হেরে বিদায় নেবে ব্রাজিল, জার্মান গবেষকের ভবিষ্যদ্বাণী

মেসিকে নিয়ে গোপন তথ্য ফাঁস করলেন স্কালোনি

কেপভার্দে-সৌদি ম্যাচ ড্রয়ের পর নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত

নরওয়েকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স, অপেক্ষায় সেনেগাল

বোস্টনে গোলের বৃষ্টি, দেম্বেলের দ্রুততম হ্যাটট্রিক

‘মেসির বিদায় স্মরণীয় করতে আমরা প্রয়োজনে জীবনও দেব’

ফাইনালের আগেই দেখা হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনার, যদি...