হোম > খেলা > ফুটবল

৬ বছর পর মোহামেডান ছাড়লেন দিয়াবাতে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

৬ বছর পর মোহামেডান ছাড়ছেন সুলেমান দিয়াবাতে। ছবি: বাফুফে

২৩ বছর পর গত মৌসুমে লিগ শিরোপার স্বাদ পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। নতুন মৌসুমে শিরোপা ধরে রাখার ব্যাপারে তেমন কোনো উন্মাদনা বিরাজ করছে না সাদা-কালো শিবিরে। দলবদলেও নেই কোনো দৌড়ঝাপ। ক্লাবটির ভক্তদের জন্য একপ্রকার দুঃসংবাদই বলা যায়। কারণ আগামী মৌসুমে সুলেমান দিয়াবাতেকে পাচ্ছে না।

৬ বছরের সম্পর্কের ইতি টেনে আজ ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছেন দিয়াবাতে। ফেসবুকে নিজের প্রোফাইলে মালির এই ফরোয়ার্ড লেখেন, ‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। ৬ বছরের দীর্ঘ সময় পর এবার বিদায় বলার সময় এসেছে। আল্লাহ যা করেন, ভালোর জন্য করেন। আলহামদুলিল্লাহ।’

মোহামেডানকে লিগ জেতানোর পেছনে বড় অবদান রাখেন দিয়াবাতে। গত মৌসুমে দ্বিতীয় সর্বোচ্চ ১৯ গোল করেন তিনি। ৬ বছরে সাদা-কালো জার্সিতে ১২৬ ম্যাচ খেলে ১০৮ গোল ও ৩০ অ্যাসিস্ট আসে তাঁর কাছ। দীর্ঘদিন ধরে সামলেছেন নেতৃত্বের ভারও। মোহামেডানেই থেকে যেতে চেয়েছিলেন এই ফরোয়ার্ড। তাঁর দাবি, ‘আমি নিজের ইচ্ছায় মোহামেডান ছাড়িনি। তারা বলেছে আমাকে তাদের প্রয়োজন নেই।’

দুই মাস আগে আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে দিয়াবাতে বলেছেন, ‘তারা (মোহামেডান) আমার সঙ্গে ভালো আচরণ করে, আমাকে সম্মান করে। আমি যেটাই বলি না কেন, তারা তা শোনে এবং সেটাকে গুরুত্ব দেয়। ফুটবলে টাকাই সবকিছু নয়, এখানে সম্মান ও ভালোবাসার ব্যাপার আছে। মোহামেডানের কাছে আমি সবকিছু পেয়েছি। এ কারণে এখানে রয়ে গেছি।  পরের মৌসুমে কী হবে, আমি জানি না। সত্যি বলতে আমি থাকব কি না, সেটাও নিশ্চিত নয়। যদি থাকি, শিরোপা ধরে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করব।’

১২ সেপ্টেম্বর চ্যালেঞ্জ কাপ দিয়ে শুরু হবে ঘরোয়া ফুটবলের মৌসুম। যেখানে মুখোমুখি হবে বসুন্ধরা কিংস ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। এর আগে ১৪ আগস্ট পর্যন্ত চলবে দলবদল। নতুন মৌসুমে দিয়াবাতে বাংলাদেশের লিগেই থাকবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। ২০১৯ সালে মোহামেডানে যোগ দিয়েছিলেন তিনি।

ব্রাজিল দল তো দেখলেন, কেমন হবে আর্জেন্টিনা দল

বিশ্বকাপের আগে আর্জেন্টিনা কোচের বাড়তি সতর্কতা

নাটকীয়তার পর বাফুফে জানাল ফেডারেশন কাপ ফাইনাল হবে

সিলেটে বাংলাদেশ-পাকিস্তানের দুই রকমের অপেক্ষা

ফেডকাপ ফাইনাল বর্জন করল কিংস, মোহামেডানকে ট্রফি দেওয়ার অনুরোধ

বিশ্বকাপে নেইমার ব্রাজিলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়, তবে…

‘ড্যাডস আর্মি’র ভেলকি দেখার অপেক্ষা

বিশ্বকাপে ডাক পেয়েই পেলে-রোনালদোদের ক্লাবে নেইমার

নেইমারকে নিয়েই ব্রাজিলের বিশ্বকাপ দল

মদরিচকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে ক্রোয়েশিয়া