হোম > খেলা > ফুটবল

ব্রাজিল ম্যাচের আগমুহূর্তে নেইমারের বাবার বিশেষ বার্তা

ক্রীড়া ডেস্ক    

নেইমার ও তাঁর বাবা নেইমার পাই (ডানে)। ছবি: সংগৃহীত

বাংলাদেশের ফুটবল সমর্থকেরা নিশ্চিত ভোর ৪টার কথা চিন্তা করে নিজেদের মোবাইল-ঘড়িতে অ্যালার্ম দিয়ে রেখেছেন। ঘটনাটা নিশ্চয়ই সবার জানা। কারণ, মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় মুখোমুখি হবে ব্রাজিল-স্কটল্যান্ড। ম্যাচ শুরু হতে যখন কয়েক ঘণ্টা বাকি, তখন নেইমারের বাবা সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ বার্তা দিয়েছেন।

বিশ্বকাপে ব্রাজিল এরই মধ্যে দুই ম্যাচ খেলে ফেললেও নেইমারের সুযোগ মেলেনি। চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় কোচ কার্লো আনচেলত্তি তাঁকে (নেইমার) মরক্কো ও হাইতির বিপক্ষে খেলাননি। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে নেইমারকে খেলানো হবে বলে কদিন আগে নিশ্চয়তা দিয়েছেন আনচেলত্তি। ছেলেকে মাঠে দেখতে যেন তাই তর সইছে না বাবা নেইমার পাইয়ের। নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ব্রাজিলের তারকা ফরোয়ার্ডের বাবা লিখেছেন, ‘সৃষ্টিকর্তা আমাদের এত দূর পর্যন্ত সাহায্য করেছেন। এখন সময় এসে গেছে। শুভকামনা, ছেলে। সৃষ্টিকর্তা তোমাকে আশীর্বাদ করুন এবং রক্ষা করুন।’

মায়ামিতে আগামীকাল বাংলাদেশ সময় ভোরে হতে যাওয়া নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেইমারকে পূর্ণ সময় খেলানোর সম্ভাবনার কথা জানিয়েছেন আনচেলত্তি। এ ব্যাপারে স্কটল্যান্ড ম্যাচের আগে গত রাতে সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ বলেন, ‘নেইমার খেলার জন্য প্রস্তুত। সে এই সপ্তাহে ভালোভাবে কাজ করেছে, ম্যাচের জন্য নিজেকে দারুণভাবে প্রস্তুত করেছে। আমরা সবাই খুব খুশি। তার পারফরম্যান্স দলকে অনেক কিছু দিতে পারে। সে ৯০ মিনিট খেলতে পারে। সে ভালো অবস্থায় আছে। কঠোর পরিশ্রম করেছে এবং ভালো অনুশীলন করেছে। আমি তাকে নিয়ে খুবই সন্তুষ্ট।’

সবশেষ নেইমার আন্তর্জাতিক ফুটবলে খেলেছেন ২০২৩ সালের অক্টোবরে। আনচেলত্তির কথা শোনার পর নেইমারের বাবা মনে হয় এখন ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে আছেন। দীর্ঘ সময় পর ছেলেকে মাঠে দেখার আশা ফুটে ওঠেছে তাঁর (নেইমারের বাবা) পোস্টে। ইনস্টাগ্রামে নেইমারের বাবা লিখেছেন, ‘আমরা এই সবকিছু একসঙ্গে অনুভব করব। শুভকামনা, ব্রাজিল।’

দীর্ঘ সময় পর মাঠে নামতে যাচ্ছেন বলে ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচটা যেন হতে যাচ্ছে নেইমারময়। ‘ফিউচার’ নামে এক কোম্পানি তাঁর জন্য হলুদ রঙের বিশেষ দুটি জুতা বের করেছে। স্কটল্যান্ড ম্যাচ সামনে রেখে সেই দুটি জুতা হাতে নিয়ে ছবি তুলেছেন নেইমার। প্রমোশনাল ভিডিওতে ব্রাজিলের তারকা ফরোয়ার্ড বলেন, ‘এটি আমার জন্য একটি বিশেষ বুট। ফিনিক্স পাখিটি আমার জীবনের গল্পকে তুলে ধরে। যখনই মানুষ আমাকে নিয়ে সন্দেহ করেছে, আমি আবার ফিরে এসেছি। হলুদ রং, সোলের নকশা, প্রতীকগুলো—সবই আমার জীবনের গল্পের অংশ।’

সোনালি রঙের দুটি জুতা হাতে নেইমার। যা পরে আগামীকাল ভোরে স্কটল্যান্ডের বিপক্ষে খেলতে যাচ্ছেন বলে আশা করছেন ফুটবলপ্রেমীরা। ছবি: সংগৃহীত

১৪ জুন নিউ জার্সিতে বাংলাদেশ সময় ভোরে অনুষ্ঠিত ব্রাজিল-মরক্কো ম্যাচ নেইমারকে দেখতে হয়েছে ডাগআউটে বসে। সেই ম্যাচ ড্র হয়েছে ১-১ গোলে। তবে ফিলাডেলফিয়ায় হাইতির বিপক্ষে নেইমারকে ছাড়াই খেলতে গিয়েছিল ব্রাজিল। হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছিল সেলেসাওরা।

হাইতির বিপক্ষে ৩-০ গোলে জয়ের পর ‘সি’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে এখন ব্রাজিল। দুই ম্যাচে তাদের পয়েন্ট ৪। মরক্কোর পয়েন্ট ৪ হলেও গোল ব্যবধানের কারণে দলটি দুইয়ে। ১৪ জুন নিউ জার্সিতে ব্রাজিল-মরক্কো ম্যাচ গোলশূন্য ড্র হয়েছিল। তিন পয়েন্ট নিয়ে তিনে স্কটল্যান্ড। আর দুই ম্যাচের দুটিতে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল হাইতি। কাল আটলান্টায় বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে মরক্কো-হাইতি ম্যাচ।

গোলের লড়াই জমিয়ে তুলছেন মহাতারকারা

‘নিপীড়িত’ ইরানের ভ্রমণ বিধিনিষেধ শিথিল করল যুক্তরাষ্ট্র

মেসির জন্মদিন যেভাবে উদ্‌যাপন করল আর্জেন্টিনা

মেসির এই বয়সেও এমন তারুণ্য

বিশ্বকাপের মাঝপথে নিয়ম পরিবর্তনের চিন্তা ফিফার

বাংলাদেশে বিশ্বকাপ উন্মাদনা নিয়ে ফিফার পোস্ট

রাফিনিয়ার পরিবর্তে এবার কাকে খেলাবে ব্রাজিল

‘রোনালদো কেন আই অ্যাম ব্যাক বলল, বুঝলাম না’

ইতিহাস কথা বলছে ব্রাজিলের হয়েই

ইংল্যান্ড কি তবে কালো জাদুর কাছেই হার মানল