হোম > খেলা > ফুটবল

ফুটবলারদের বেতন দিচ্ছে সরকার, তালিকায় নেই হামজা-শমিত

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

হামজা চৌধুরী-শমিত সোমদের মতো প্রবাসী ফুটবলারদের তালিকায় রাখেনি সরকার। ছবি: আজকের পত্রিকা

ক্রীড়াবিদদের আর্থিক অনিশ্চয়তা দূর করে খেলাধুলায় পেশাদারি বজায় রাখতে সরকারের ‘ক্রীড়া ভাতা’ কর্মসূচির আওতা আরও বাড়ল। দ্বিতীয় ধাপে নতুন করে আরও ১৭১ খেলোয়াড়কে এই ভাতার অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মাধ্যমে সরকারের বিশেষ এই সুবিধার আওতায় আসা ক্রীড়াবিদ এখন ৩০০।

আজ জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন অন্তর্ভুক্ত খেলোয়াড়দের হাতে ‘ক্রীড়া কার্ড’ ও ১ লাখ টাকা করে ভাতার চেক তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। নতুন এই তালিকায় ফুটবল, হকি ও ব্যাডমিন্টনসহ বিভিন্ন ডিসিপ্লিনের প্রতিভাবান ও অভিজ্ঞ খেলোয়াড়দের স্থান হয়েছে।

ফুটবলাররা এমনিতে ক্লাব থেকে প্রতি মৌসুমে বড় অঙ্কের টাকা পারিশ্রমিক পান। যদিও এবার মৌসুমে ক্লাবগুলো বেতন দিতে হিমশিম খাচ্ছে। নারী ও পুরুষ ফুটবল দল মিলে ৩৬ ফুটবলার পাচ্ছেন বেতন। তালিকায় রাখা হয়নি হামজা চৌধুরী-শমিত সোমদের মতো প্রবাসী ফুটবলারদের।

এবারের তালিকায় বড় চমক প্রথমবারের মতো গঠিত হওয়া জাতীয় নারী হকি দল। আজ রাতেই এশিয়ান গেমসের বাছাইপর্বে অংশ নিতে ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে দলটি। দেশ ছাড়ার আগে এই স্বীকৃতি তাদের জন্য বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে সব মিলিয়ে ৫০০ ক্রীড়াবিদকে এই মাসিক ভাতার আওতায় আনা হবে। গত ৩০ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান ১২৯ খেলোয়াড়ের হাতে কার্ড তুলে দিয়ে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন। প্রতি চার মাস পরপর পারফরম্যান্স যাচাই করে তালিকা হালনাগাদ করার নিয়ম রাখা হয়েছে।

ব্রাজিলের জন্য আনচেলত্তিই কেন সঠিক, উত্তরে যা বললেন তিনি

ব্রাজিলের সামনে মরক্কো চ্যালেঞ্জ

জোকোভিচদের টেনিস কোর্টে চলছে ফুটবল উৎসব

নেইমারকে ছাড়াই বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলবে ব্রাজিল

অবশেষে বিশ্বকাপে হারের বৃত্ত ভাঙল কানাডা

‘পুরো বিশ্ব জানে আমরা আফ্রিকার ব্রাজিল’

নোরা ফাতেহির সঙ্গে বিশ্বকাপ মঞ্চ মাতালেন বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়

কানাডায় ঢুকতে পারেননি ঘানার সহঅধিনায়ক, ধর্ষণ মামলা কেড়ে নিল বিশ্বকাপের প্রথম ম্যাচ

বিশ্বকাপের আগে মাঠের বাইরে ঝড় তুলছেন ব্রাজিল কোচ

নিলামে উঠছে পেলের বিশ্বকাপজয়ী পদক