হোম > খেলা > ফুটবল

বাধ্য হয়ে আর্জেন্টিনার ফুটবলারের উদ্‌যাপনের ছবি ডিলিট করল চেলসি

ক্রীড়া ডেস্ক    

ইংল্যান্ডের বিপক্ষে গোলের পর এভাবেই উদযাপন করেন এনসো ফের্নান্দেস। ছবি: সংগৃহীত

আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচ যে উত্তপ্ত থাকবে, তা আগেই বোঝা গিয়েছিল। আটলান্টায় গত পরশু ম্যাচ শেষে লিসান্দ্রো মার্তিনেস-নিকোলাস ওতামেন্দিরা ‘ফকল্যান্ড আর্জেন্টিনার’ দ্বীপপুঞ্জ নিয়ে উদ্‌যাপন করেন। যা নিয়ে হয়েছে অনেক বিতর্ক। বিতর্কিত এই ঘটনার মাঝে জানা গেল চাঞ্চল্যকর এক ঘটনা।

আটলান্টায় ইংল্যান্ডের জয় যখন সময়ের ব্যাপার, তখন ঘুরে দাঁড়ানোর গল্প লেখে আর্জেন্টিনা। মেসির অ্যাসিস্টে এনসো ফের্নান্দেস বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক গোল করেন। গোলের পর দুই কানে হাত দিয়ে গ্যালারির দিকে ফিরে উদ্‌যাপনের সময় উড়ন্ত চুমুও ছুড়েছিলেন তিনি। তাঁর এই উদ্‌যাপন নিয়ে চেলসি নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে ছবি পোস্ট করেছিল। ক্যাপশনে চেলসি লিখেছিল, ‘এনসো ফের্নান্দেস।’ ইংলিশ ক্লাবটি এরপর বারুদের ইমোজি দিয়েছিল। কিন্তু এখন আর সেই পোস্ট খুঁজে পাওয়া যাচ্ছে না।

ইংলিশ ক্লাবের ফুটবলার হলেও ইংল্যান্ডের বিপক্ষে এনসো গোল করায় মূলত হতাশ ভক্ত-সমর্থকেরা। ইংল্যান্ডের ভক্ত-সমর্থকদের চাপেই মূলত ছবি ডিলিট করতে বাধ্য হয়েছে চেলসি। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’ তেমন কয়েকটি মন্তব্য প্রকাশ করেছে। একজন মন্তব্য করেন, ‘আসলেই? আমরা তো একটি ইংরেজ ফুটবল ক্লাব। আমার ক্লাবের কাছ থেকে এটা খুবই হতাশাজনক। সত্যিই হতাশাজনক।’

এনসো ফের্নান্দেসকে নিয়ে এই পোস্ট দিয়ে পরে তা ডিলিট করল চেলসি। ছবি: এক্স

কেউ আবার ফের্নান্দেসের ছবি পোস্ট করা চেলসির দুঃসাহস বলে মন্তব্য করেন। আরেকজন লিখেছেন, ‘একটি ইংরেজ ফুটবল ক্লাবের এমন টুইট করার দুঃসাহস দেখুন। একেবারেই জঘন্য।’ আরেকজন লিখেছেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে গোল করা একজনকে নিয়ে তোমরা কেন একটি ইংরেজ ক্লাব হিসেবে এমন পোস্ট দিচ্ছ?’

বেনফিকা থেকে ২০২৩ সালে চেলসিতে যান এনসো। চেলসির হয়ে ১৬৯ ম্যাচে ৩১ গোলের পাশাপাশি ৩০ গোলে অ্যাসিস্ট করেন। ক্লাবটির হয়ে গত বছর জেতেন ক্লাব বিশ্বকাপের শিরোপা। জিতেছেন ২০২৪-২৫ মৌসুমের কনফারেন্স লিগও।

আটলান্টায় ইংল্যান্ডের জয় যখন সময়ের ব্যাপার, তখনই আর্জেন্টিনার জাদু। শেষ মুহূর্তে চমক দেখানো আর্জেন্টিনা এবার একরকম শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। ৮৫ মিনিটে ডি বক্সের বাইরে থেকে দারুণ এক ক্রসে গোল করেন এনসো ফের্নান্দেস। আর ৯০ মিনিটের পর অতিরিক্ত ২ মিনিটে লাউতারো মার্তিনেসের গোলে আর্জেন্টিনা ২-১ গোলে এগিয়ে যায়। এই দুই গোলেই অ্যাসিস্ট করেন মেসি।

নিউজার্সিতে পরশু স্পেন দ্বিতীয় বিশ্বকাপ জিততে মাঠে নামবে। এর আগে ২০১০ সালে একবারই ফাইনাল খেলে চ্যাম্পিয়ন হয়েছিল স্প্যানিশরা। আর্জেন্টিনা নামবে শিরোপা ধরে রাখার মিশনে। যদি আলবিসেলেস্তেরা রোববার চ্যাম্পিয়ন হয়, তাহলে তৃতীয় দল হিসেবে বিশ্বকাপের শিরোপা ধরে রাখার কীর্তি গড়বে স্কালোনির দল। এর আগে ইতালি-ব্রাজিলের ছিল এমন কীর্তি।

৬০ কোটিতে বিক্রি পেলের বিশ্বকাপ জয়ের জার্সি

আর্জেন্টিনার কাছে হারের পর তোপের মুখে ইংল্যান্ডের কোচ

আর্জেন্টিনার বিপক্ষে ফাইনাল দেখতে মাঠে থাকবেন স্পেনের প্রধানমন্ত্রী

২৫ লাখ টাকা জরিমানা হতে পারে আর্জেন্টিনার, মুখ খুলল ফিফা

কানাডার দাবানলের আঁচ আর্জেন্টিনা-স্পেন ফাইনালেও

ইয়ামালকে মেসির গোসল করানোর ছবি নতুন করে প্রকাশ করল ইউনিসেফ

আর্জেন্টিনা-স্পেন ফাইনালের রেফারির ‘অন্ধকার অতীত’ আসলে কী

কেন বিশ্বকাপ ফাইনালে থাকছেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট

নান্দনিকতায় আর্জেন্টিনা-স্পেন শিরোপার লড়াই

আর্জেন্টিনা-স্পেন ফাইনালের দায়িত্ব পেয়ে কেঁদেই ফেললেন রেফারি