হোম > খেলা > ফুটবল

হামজাদের জার্সি বাণিজ্যিকভাবে বিক্রি করবে বাফুফে

আজকের পত্রিকা ডেস্ক­

হামজাদের জার্সি বিক্রি করবে বাফুফে। ছবি: সংগৃহীত

হামজা চৌধুরীর কারণে ফুটবল অঙ্গনে ব্র‍্যান্ডভ্যালু বেড়েছে বাংলাদেশের। যা কাজে লাগিয়ে বাণিজ্যিকভাবে বাংলাদেশের জার্সি বিক্রি করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

নারী ফুটবলে চলমান ইস্যু নিয়ে অনেকটা ‘দৌড়ের’ ওপর বাফুফে। প্রায় দুই সপ্তাহ পেরিয়ে গেলেও জটিলতা নিরসন করতে পারেনি তারা। এর মধ্যেই কিট স্পনসর হিসেবে ‘দৌড়’ নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে দুই বছরের চুক্তি করল দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। গতকাল সেই চুক্তির কথা জানিয়ে বাফুফে সভাপতি তাবিথ আওয়াল বললেন, ‘আমরা চাই বাংলাদেশের নাম বিশ্বে ছড়িয়ে পড়ুক। আমরা বাংলাদেশের ব্র্যান্ডের জার্সি পরে খেলি, এটা অন্য দেশ ও ক্লাবগুলোকেও জানাব। আমরা সামনে জার্সি বাণিজ্যিকভাবে বিক্রি করব। সেটা অনলাইন বা রিটেইল (খুচরা) দুভাবেই।’

২০২০ সালে যাত্রা শুরু হয় দৌড়ের। কিন্তু সেভাবে এখনো দেশের মধ্যে পরিচিতি লাভ করেনি প্রতিষ্ঠানটি। তাই এমন এক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিতে যাওয়া নিয়ে বাফুফের সহসভাপতি ও মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম বলেন, ‘আমরা তাদের সক্ষমতা, আগ্রহ, যোগ্যতা সকল কিছুই যাচাই-বাছাই করেছি। আমরা কোয়ালিটির সঙ্গে কোনো আপস করিনি। গত দুই মাস নারী দল ও একটি ক্লাব এই জার্সি পরে ইতিবাচক পর্যবেক্ষণ দিয়েছে। দুই বছরের চুক্তি থাকলেও এক বছর পর পর্যালোচনার ভিত্তিতে পরের বছরের সিদ্ধান্ত হবে।’

চুক্তির আওতায় জাতীয় দলসহ বয়সভিত্তিক দলগুলোকেও কিট সামগ্রী দেবে দৌড়। জাতীয় দলের জার্সির ডিজাইন নিয়ে দৌড়ের প্রতিষ্ঠাতা ও সিইও আবিদ আলম বলেন, ‘জার্সির ডিজাইন নিয়ে বাংলাদেশ বংশোদ্ভূত একজন প্রবাসী ডিজাইনার কাজ করছেন। জার্সিতে বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরা হবে। বিষয়টা সারপ্রাইজ হয়ে থাকুক এখন।’

২৬ ফেব্রুয়ারি প্রীতি ম্যাচে দৌড়ের ডিজাইন করা জার্সি পরেই আরব আমিরাতের বিপক্ষে খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল।

জীবিকার তাগিদে হতে চেয়েছিলেন ফায়ার ফাইটার, এখন তিনি বিশ্বকাপে

যৌন নিপীড়নের অভিযোগে বিশ্বকাপে কপাল পুড়ল রেফারির

বার্সা ছাড়ছেন লেভানদোভস্কি

রাঙাতে প্রস্তুত তেরাঙ্গার সিংহরা

বিশ্বকাপ সামনে রেখে মেসিদের ‘হাড়ভাঙা পরিশ্রম’

‘তারকাখ্যাতি নয়, ফর্ম দিয়েই পর্তুগাল দলে রোনালদো’

খেলোয়াড় থেকে ধনকুবের, নতুন উচ্চতায় বেকহাম

বড় তারকাকে ছাড়াই বিশ্বকাপ খেলবে জাপান

আবাহনীকে হারিয়ে বাংলাদেশের চ্যাম্পিয়ন কিংস

ফিলিস্তিনের পতাকা উড়িয়ে স্পেনের প্রধানমন্ত্রীর সমর্থন পেলেন ইয়ামাল