হোম > খেলা > ফুটবল

নেপালের বিপক্ষে খেলবেন না হামজা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নেপালের বিপক্ষে পাওয়া যাচ্ছে না হামজাকে। ছবি: বাফুফে

শঙ্কাই সত্যি হলো শেষ পর্যন্ত। নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে হামজা চৌধুরীকে পাচ্ছে না বাংলাদেশ। আজ বিষয়টি নিশ্চিত করেছে বাফুফে।

বাফুফে ভবনে আজ জাতীয় দলের ম্যানেজার আমের খান বলেন, ‘তাকে (হামজার) পেতে ফেডারেশন থেকে চেষ্টা করা হয়েছিল। তার এজেন্টকে আমরা জানাই। সে জানায় হামজার ক্লাব লেস্টার সিটিকে। কিন্তু সবশেষ ম্যাচে হামজা চোটে পড়ায় আপাতত এই দুই ম্যাচের জন্য তাকে ছাড়বে না লেষ্টার সিটি।’

১৩ সেপ্টেম্বর চ্যাম্পিয়নশিপ লিগে অক্সফোর্ড ইউনাইটেডের বিপক্ষে খেলবে লেস্টার সিটি। হামজাকে না পাওয়ার অন্যতম কারণ এটি। আমের খান বলেন, ‘ক্লাবের সূচি এবং সুস্থতা বিবেচনায় হামজা সেপ্টেম্বর উইন্ডোতে নেপালে খেলবে না এটা তার এজেন্ট আমাদের জানিয়েছে।’

অনুশীলনের সময় চোট পেয়েছেন ফয়সাল আহমেদ ফাহিম। খেলা নিয়ে অনিশ্চয়তা থাকলেও নেপালে যাবেন এই ফরোয়ার্ড, ‘ফয়সাল আহমেদ ফাহিমের চোট নিয়ে চিন্তা আছে, পর্যবেক্ষণে আছে। তবে দলের সঙ্গে সে নেপাল যাবে। যদি ফিট থাকে নেপাল ম্যাচে খেলবে।’

কাল নেপালের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ দল। ৬ ও ৯ সেপ্টেম্বর কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে হবে দুটি প্রীতি ম্যাচ।

মিসর ম্যাচের আগে মেসির স্ত্রীকে কী উপহার দিলেন রোনালদোর স্ত্রী

নিষেধাজ্ঞা নিয়ে ফিফাকে অনুরোধের কথা স্বীকার করলেন ট্রাম্প

বিশ্ব মিডিয়াতেও তোলপাড় ব্রাজিলের ব্যর্থতা

‘ট্রাম্পের হস্তক্ষেপের পর নিষেধাজ্ঞা তুলে নিয়ে ফিফা সীমা ছাড়িয়ে গেছে’

বিশ্বকাপ ব্যর্থতায় চাকরি ছাড়লেন ঘানার কোচও

সিয়াটলে হাসবে কে, যুক্তরাষ্ট্র না বেলজিয়াম

কোয়ার্টার ফাইনালে যেতে আর্জেন্টিনার নতুন কৌশল

ব্রাজিলের বিদায়ে বিশ্বকাপে নজিরবিহীন ঘটনা

‘সৃষ্টিকর্তার যা ইচ্ছা তা-ই হবে’

‘এটাই আমার শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে’