হোম > খেলা > ফুটবল

তৃতীয় স্তরে নেমেই গেলেন হামজারা

ক্রীড়া ডেস্ক    

তৃতীয় স্তরে নেমে গেল হামজা চৌধুরীর দল লেস্টার সিটি। ছবি: সংগৃহীত

অবনমন এড়াতে জিততেই হতো লেস্টার সিটিকে। ঘরের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে গতকাল সেই সম্ভাবনা এক সময় জোরালো হয়েছিল। কিন্তু তা আর হয়নি। লিড ধরে রাখতে না পেরে ম্যাচ ড্র করায় শেষ পর্যন্ত তৃতীয় স্তরে নেমে গেল হামজা চৌধুরীর দল।

চ্যাম্পিয়নশিপে গত রাতে ঘরের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে লেস্টার সিটি মুখোমুখি হয়েছে হাল সিটির বিপক্ষে। ম্যাচটি ২-২ গোলে ড্র হওয়ায় লেস্টারের তৃতীয় স্তরে যাওয়া নিশ্চিত হয়ে যায়। ৪৪ ম্যাচে ১১ জয়, ১৫ ড্র ও ১৮ হারে দলটির পয়েন্ট এখন ৪২। ২৩ দলের মধ্যে অবস্থান করছে ২২ নম্বরে। হাতে থাকা দুই ম্যাচ জিতলেও অবনমন এড়ানোর সুযোগ নেই হামজাদের। এখন তাদের খেলতে হবে লিগ ওয়ান।

১৮ মিনিটে গত রাতে স্ট্রাইকার লিয়াম মিলারের গোলে এগিয়ে যায় হাল সিটি। প্রথমার্ধ লেস্টারের শেষ করতে হয় ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে। দ্বিতীয়ার্ধে ৩ মিনিটের ব্যবধানে এগিয়ে যায় হামজারা। ৫১ মিনিটে পেনাল্টি থেকে সমতাসূচক গোল করেন লেস্টার মিডফিল্ডার জর্ডান জেমস। এরপর ৫৪ মিনিটে ব্যবধান বাড়ান দলটির ডিফেন্ডার লুক থমাস।

বেশিক্ষণ অবশ্য এগিয়ে থাকতে পারেনি লেস্টার। ৬৪ মিনিটে সমতাসূচক গোল করেন হাল সিটির স্ট্রাইকার ওলি ম্যাকবার্নি। শেষ পর্যন্ত ২-২ গোলেই শেষ হয় লেস্টার সিটি-হাল সিটি ম্যাচ। একেবারে শেষ মুহূর্তে হামজা মাঠে নেমে দলের হতাশাজনক মুহূর্তর সাক্ষী হয়েছেন তিনি। ৯০ মিনিটের পর অতিরিক্ত ৩ মিনিটে রিকার্ডো ডমিঙ্গোস বারবোসা পেরেইরার বদলি হিসেবে নামানো হয় হামজাকে।

হামজাদের অবনতির রাতে প্রিমিয়ার লিগ নিশ্চিত হয়েছে কভেন্ট্রি সিটির। ৪৪ ম্যাচে ২৬ জয়, ১১ ড্র ও ৭ হারে ৮৯ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় সবার ওপরে কভেন্ট্রি সিটি। দুইয়ে থাকা মিলওয়ালের পয়েন্ট ৭৯। তারাও খেলেছে ৪৪ ম্যাচ। শেষ দুই ম্যাচ জিতলেও তাদের ৮৫ পয়েন্টের বেশি হচ্ছে না। কভেন্ট্রি সিটি তাই চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে।

লেস্টার সিটির বর্তমানে পয়েন্ট হওয়ার কথা ছিল ৪৮। কিন্তু আর্থিক নিয়ম ভাঙার কারণে ৬ পয়েন্ট কাটা যায় দলটির। আপিল করেও কোনো লাভ হয়নি। চ্যাম্পিয়নশিপে হামজাদের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ মিলওয়াল ও ব্ল্যাকবার্ন রোভার্স। শুক্রবার রাতে ঘরের মাঠে মিলওয়ালকে আতিথেয়তা দেবে লেস্টার। এক সপ্তাহ পর (২ মে) লেস্টার খেলবে ব্ল্যাকবার্ন রোভার্সের বিপক্ষে।

জিতেও অস্বস্তিতে রিয়াল

হামজাদের কোচ বাছাইয়ে বাফুফের বিশেষ কমিটি

সৌরভের হ্যাটট্রিকে মোহামেডান, দোরিয়েলতনের হ্যাটট্রিকে প্লে-অফে কিংস

এশিয়ান কাপে তিন ম্যাচ হারের পরও আগের অবস্থানে বাংলাদেশ

ডানা মেলতে প্রস্তুত কিউইরা

‘ব্রাজিলের বিশ্বকাপ পুনরুদ্ধার করার এটাই উপযুক্ত সময়’

রিয়ালের চাকরি নিয়ে বেশি কিছু ভাবছেন না আরবেলোয়া

চার দলের ভাগ্য নির্ধারণ আজ

২৫ বছর পর ফিরে চার বছরের জন্য কোচ হলেন কিংবদন্তি হাজি

মেসির মতো সেরাদের সেরা হতে চান ইয়ামাল