হোম > খেলা > ফুটবল

‘এবার আমরা বিশ্বকাপ জিতব’

ক্রীড়া ডেস্ক    

নিজেদের দল নিয়ে আশাবাদী স্প্যানিশ উইঙ্গার। ছবি: সংগৃহীত

বিশ্বকাপে স্পেনের পারফরম্যান্স নিয়ে সমালোচনা চলছে। গ্রুপপর্বে দলটি নিজেদের সেরা ফুটবল খেলতে পারেনি বলে মত অনেক বিশ্লেষকের। তবে এসব নিয়ে মোটেও বিচলিত নন লামিনে ইয়ামাল; বরং তাঁর বিশ্বাস, এবার বিশ্বকাপ জিতবে স্পেন।

শেষ ৩২-এ স্পেনের প্রতিপক্ষ অস্ট্রিয়া। লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আগামীকাল বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায়। তার আগে স্প্যানিশ রেডিও কোপকে দেওয়া সাক্ষাৎকারে ইয়ামালের কণ্ঠ যেন গোটা স্পেন দলের দৃঢ়বিশ্বাসের প্রতিচ্ছবি হয়ে উঠল। ২০১০ সালের চ্যাম্পিয়নরা বিশ্বকাপের বাকি পথটুকুতে নিজেদের সেরা রূপ দেখাবে বলে একরকম হুঁশিয়ারিও দিয়ে রাখলেন এই উইঙ্গার।

চোটের কারণে গ্রুপপর্বের প্রথম ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে ইয়ামালকে পায়নি স্পেন। সৌদি আরবের বিপক্ষে প্রত্যাবর্তন হয় তাঁর। ফিরেই গোলের খাতায় নাম লেখান। সেই ম্যাচের অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, ‘আমি ভীষণ আনন্দ অনুভব করেছি। জীবনে কখনো এতটা খুশি হইনি। বিশ্বকাপ অন্য যেকোনো কিছুর চেয়ে সম্পূর্ণ আলাদা। আবার মাঠে ফিরতে পেরে দারুণ আনন্দিত ছিলাম। আমি যখনই কোনো টুর্নামেন্টে খেলতে যাই, তখন মনে করি, সেটি আমি জিতব। তাই আমার বিশ্বাস, এ বছর বিশ্বকাপটাও আমরা জিতব।’

স্পেনকে সেরা অবস্থানেই দেখছেন ইয়ামাল, ‘আমরা এখন কোন পর্যায়ে আছি? ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের মতোই। বিষয়টা হলো, আমি অনেক সময় ভালো খেলেছি, কিন্তু শেষ পর্যন্ত বাড়ি ফিরতে হয়েছে। গুরুত্বপূর্ণ হলো জয়। ভালো খেললে ম্যাচ শেষে নিজের রুমে গিয়ে খুশি থাকা যায়, কিন্তু হারলে বাড়ি ফিরতে হয় হতাশ হয়ে। এটা ঠিক, আমরা আরও ভালো খেলতে পারি। আমরা এখন যা দেখাচ্ছি, তার চেয়ে অনেক ভালো দল। কিন্তু বলুন তো, নেদারল্যান্ডসের মতো দারুণ ফুটবল খেলে বাড়ি ফিরে যাওয়া ভালো, নাকি প্যারাগুয়ের মতো খেলেও নিজের রুমে হাসিমুখে থাকা?’

দলের ভেতরের পরিবেশ নিয়েও আশাবাদী ইয়ামাল। তিনি বলেন, ‘আমরা সবাই জানি, আমাদের আরও ভালো খেলতে হবে। তবে আমরা ধাপে ধাপে এগোচ্ছি এবং নিজের ছন্দ খুঁজে পাওয়ার দিকেই মনোযোগ দিচ্ছি। সবাই ভালো অবস্থায় আছে। আমাদের বিশ্বাস রাখতে হবে; কারণ, আসল সময়টা এখন সামনে। এখন পর্যন্ত যা করেছি, সেগুলোর কোনো মূল্য থাকবে না। আমরা যদি ভালো খেলি, তাহলে এর আগে কী হয়েছে, সেটা কেউ মনে রাখবে না।’

শুধু ব্রাজিল নয়, নরওয়ের কাছে আর্জেন্টিনাও ‘অসহায়’

মেসি বিশ্বকাপে প্রথম হারের দেখা পাবেন, দাবি এই প্রেসিডেন্টের

কেপ ভার্দের বিপক্ষে কোন জার্সি পরে খেলবে আর্জেন্টিনা

বিশ্বকাপ থেকে বাদ পড়ে পদত্যাগ জার্মানিকে হারানো সেই কোচের

বিশ্বকাপে জয় উদ্‌যাপন করতে গিয়ে প্রাণহানি

বিশেষ মাইলফলকের অপেক্ষায় আর্জেন্টিনার কোচ

নতুন ভূমিকাটাও উপভোগ করছেন লুকাকু

দর্শকদের কথা ভেবে ফিফার সঙ্গে কথা বলছে আর্জেন্টিনা

বিদায়বেলায় একরাশ হতাশা প্রকাশ করলেন উরুগুয়ের কোচ

জার্মানিকে হারিয়ে দেওয়া প্যারাগুয়েকে নিয়ে এখন চিন্তায় ফ্রান্স