হোম > খেলা > ফুটবল

চোটে পড়ে আর্জেন্টাইন ফুটবলারের কান্না, বিশ্বকাপ খেলতে পারবেন তো

ক্রীড়া ডেস্ক    

চোটে পড়ায় চোখ থেকে পানি বের হয়ে আসে রোমেরোর। ছবি: এক্স

২০২৬ বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র দুই মাস। কানাডা, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টের আগে আর্জেন্টিনা জাতীয় দলের খেলোয়াড়দের যেকোনো চোটই লিওনেল স্কালোনির কোচিং স্টাফদের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। গতকাল এই উদ্বেগ আরও ঘনীভূত হয়েছে যখন ২০২২ কাতার বিশ্বকাপজয়ী দলের দুই গুরুত্বপূর্ণ সদস্য— এমিলিয়ানো মার্তিনেস এবং ক্রিস্তিয়ান রোমেরো চোটে পড়েছেন।

ইংলিশ প্রিমিয়ার লিগে সান্ডারল্যান্ডের বিপক্ষে গতকাল টটেনহামের হয়ে খেলার সময় ডান হাঁটুতে আঘাত পেয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছেন। দ্বিতীয়ার্ধে ব্রায়ান ব্রবিকে ঠেকাতে গিয়ে নিজের গোলরক্ষক আন্তোনিন কিনস্কির সঙ্গে জোরালো সংঘর্ষে এই চোট পান তিনি।

রোমেরোর জন্যও বেশ চ্যালেঞ্জিং সময়ই যাচ্ছে। বছরের শুরুতে পেশির চোটের কারণে তিনি বেশ কিছু ম্যাচ খেলতে পারেননি। মাঠ ছাড়ার সময় সতীর্থ রান্দাল কোলো মুয়ানি এবং পাপে সারের সাহায্য নিতে হয় তাকে। জানা গেছে, তাঁর হাঁটুতে এক ধরনের অস্থিরতা কাজ করছে, তাই লিগামেন্টে কোনো ক্ষতি হয়েছে কি না তা নিশ্চিত হতে এমআরআই করানো হবে। স্লো-মোশন ফুটেজে হাঁটুতে বেশ মোচড় খেতে দেখা গেছে।

গতকাল নটিংহাম ফরেস্টের বিপক্ষে ম্যাচে মাঠে নামতে পারেননি অ্যাস্টন ভিলা গোলরক্ষক মার্তিনেস। অনুশীলনের সময় তিনি পেশিতে টান অনুভব করেন এবং পরিবর্তনের অনুরোধ জানান। তার পরিবর্তে মূল একাদশে যুক্ত হন ডাচ গোলরক্ষক মার্কো বিজোত। চোটের গভীরতা বুঝতে এখন মেডিকেল পরীক্ষার ফলের অপেক্ষায় থাকতে হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি কাফ মাসলে অস্বস্তি অনুভব করছেন, যা সেরে উঠতে খুব বেশি সময় লাগার কথা নয়।

বছরের শুরুতেও পেশির টানের কারণে তাঁকে ক্লাবের অনুশীলন মিস করতে হয়েছিল। সম্প্রতি বেশ সতর্কতার সঙ্গে খেলানো হচ্ছিল, আর জাতীয় দলের কোচিং স্টাফও তাঁর ম্যাচ শিডিউলের ওপর কড়া নজর রাখছিল।

দুশ্চিন্তার তালিকা এখানেই শেষ নয়। ইন্টার মিলান স্ট্রাইকার লাউতারো মার্তিনেসও নতুন করে পেশির চোটে পড়েছেন। ইতালিয়ান ক্লাবটি জানিয়েছে, লাউতারোর বাঁ পায়ের পেশিতে সামান্য টান লেগেছে। বারবার একই চোটে পড়ায় হতাশ লাউতারো সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘আবারও... এখন সবটুকু দিয়ে ফেরার সময়।’

কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার বিশ্বকাপ শুরু হতে আর মাত্র দুই মাস বাকি। এবার শিরোপা ধরে রাখার মিশনে নামবে তারা।

কেমন ছক কষেছেন আনচেলত্তি

ফিলিস্তিন ফুটবলপ্রধানকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র

ইরানের অনুশীলন ভেন্যুর কাছ থেকে গলিত লাশ উদ্ধার

উড়ন্ত জয়ে বিশ্বকাপ শুরু করল যুক্তরাষ্ট্র

ব্রাজিলের জন্য আনচেলত্তিই কেন সঠিক, উত্তরে যা বললেন তিনি

ব্রাজিলের সামনে মরক্কো চ্যালেঞ্জ

জোকোভিচদের টেনিস কোর্টে চলছে ফুটবল উৎসব

নেইমারকে ছাড়াই বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলবে ব্রাজিল

অবশেষে বিশ্বকাপে হারের বৃত্ত ভাঙল কানাডা

‘পুরো বিশ্ব জানে আমরা আফ্রিকার ব্রাজিল’