হোম > খেলা > ফুটবল

হামজাদের কোচ হতে এক সপ্তাহে আড়াই শর বেশি আবেদন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

কে হবেন হামজাদের কোচ? ছবি: ফেসবুক

বাংলাদেশ ফুটবল দলের ডাগআউটের দখল নিতে কোচদের মধ্যে শুরু হয়েছে কাড়াকাড়ি। হামজা চৌধুরীদের কোচ হওয়ার দৌড়ে মাত্র এক সপ্তাহেই জমা পড়েছে ২৫০টিরও বেশি আবেদন। এর আগে বাফুফের কোনো বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক এমন সাড়া পাওয়া যায়নি। বাফুফের সহসভাপতি ফাহাদ করিম এই সাড়াকে দেশের ফুটবলের জন্য একটি বড় অর্জন হিসেবে দেখছেন।

আজ গুলশানে নিজ বাসভবনের সামনে ফাহাদ করিম বলেন, ‘গতকাল (বুধবার) আমি খোঁজ নিয়েছি যে কয়টা আবেদন পড়েছে এবং আপনারা জেনে খুশি হবেন এটা অবিশ্বাস্য; ২৫০ এর অধিক আবেদন পড়েছে। আমি মনে করি এটাও কিন্তু ফুটবলের একটা অনেক বড় অর্জন; যে আমাদের জাতীয় দলের জন্য এত লোক আবেদন করেছে। আমাদের জন্য এটা খুবই আশাব্যঞ্জক।’

আবেদনকারীদের তালিকায় আছেন জার্মান কোচ অ্যান্টোইন হেই, এল সালভাদরের সাবেক হেড কোচ ডেভিড ডোনিগা। এছাড়াও আছেন মন্টিনিগ্রোর মিওদ্রাগ রাদুলোভিচ, যিনি লেবাননের কোচ থাকাকালীন বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশকে ৪-০ গোলে হারানোর তিক্ত স্বাদ দিয়েছিলেন।

বিদেশিদের ভিড়ে আবাহনী লিমিটেডের বর্তমান কোচ মারুফুল হক এবং অভিজ্ঞ জুলফিকার মাহমুদ মিন্টুও আবেদন করেছেন।

ফাহাদ করিম বলেন, ‘২৫০ থেকে খুব সম্ভবত ৫০ জনের একটা পুল করা হবে। তারপর অবশ্যই আমাদের সভাপতি নিজে সাক্ষাৎকার নেবেন। কারণ এই পর্যায়ে সাক্ষাৎকার তিনি নিজে নেন।’

গত ৯ এপ্রিল বাফুফে নতুন কোচের জন্য বিজ্ঞপ্তি দিয়েছিল। ধারণা করা হচ্ছে, প্রিমিয়ার লিগের তারকা হামজা চৌধুরী বাংলাদেশ দলের হয়ে খেলার প্রক্রিয়া শুরু করায় বিশ্বজুড়ে কোচদের মধ্যে এই পদের গুরুত্ব বহুগুণ বেড়ে গেছে। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত কার কাঁধে ওঠে জাতীয় দলের দায়িত্ব।

গত ৯ এপ্রিল বাফুফে নতুন কোচের জন্য বিজ্ঞপ্তি দিয়েছিল। ধারণা করা হচ্ছে, প্রিমিয়ার লিগের তারকা হামজা চৌধুরী বাংলাদেশ দলের হয়ে খেলার প্রক্রিয়া শুরু করায় বিশ্বজুড়ে কোচদের মধ্যে এই পদের গুরুত্ব বহুগুণ বেড়ে গেছে। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত কার কাঁধে ওঠে জাতীয় দলের দায়িত্ব।

এশিয়ান কাপে না হলেও সাফের আগে দেশের বাইরে ক্যাম্প করবেন ঋতুপর্ণারা

হ্যারি কেইন তাহলে ‘কেইন মেশিন’

এবার কী চমক দেখাবে সৌদি

‘যুক্তরাষ্ট্রের মাটিতেই ইরানের বিশ্বকাপ খেলতে হবে’

ম্যাচের সর্বনাশ করেছেন রেফারি, বলছেন রিয়াল কোচ

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে কে কাকে পেল, ম্যাচ কবে

বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেল ফ্রান্স

হঠাৎ কেন ‘আন্দোলনে’ আবাহনী-মোহামেডানের ফুটবলাররা

ভক্তের ওপর কেন মেজাজ হারালেন নেইমার

রিয়ালের বিরল রেকর্ডে এবার ভাগ বসাতে চায় পিএসজি