হোম > খেলা > ফুটবল

ইরানিদের ভিসা প্রত্যাখ্যানের ব্যাখ্যা দিল হোয়াইট হাউস

ক্রীড়া ডেস্ক    

ইরানিদের কয়েক জন সাপোর্ট স্টাফ ভিসা পাননি বলে দাবি দেশটির ফুটবল ফেডারেশনের। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ শুরুর বাকি কেবল এক দিন। তবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ শুরুর আগে বিতর্কের যেন শেষ নেই। বিশেষ করে গত তিন মাস ধরে ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার প্রভাব পড়েছে বিশ্বকাপের ওপর। ইরান বিশ্বকাপে খেলতে গেলেও কয়েক জনকে যুক্তরাষ্ট্রের ভিসা দেওয়া হয়নি বলে শোনা যাচ্ছে।

ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা থাকলেও শেষ পর্যন্ত তারা খেলবে। ইরানিয়ানদের খেলতে হবে যুক্তরাষ্ট্রের মাঠেই। যদিও ইরানের বেসক্যাম্প মেক্সিকোতে। বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তে ইরান ফুটবল দলের কয়েক জন সাপোর্ট স্টাফ যুক্তরাষ্ট্রের ভিসা পাননি বলে অভিযোগ উঠেছে। ওয়াশিংটনে গতকাল আটলান্টিক কাউন্সিল আয়োজিত এক অনুষ্ঠানে হোয়াইট হাউস টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জিলিয়ানি বলেন, ‘এখন পর্যন্ত ৩৫ দল যুক্তরাষ্ট্রে এসেছে। কোনো খেলোয়াড় বা কোচকে ঢুকতে বাধা দেওয়া হয়নি। তবে কয়েক জন কর্মকর্তাকে ঢোকার অনুমতি দেওয়া হয়নি। এটার যথেষ্ট কারণ রয়েছে।’

ইরানের ফুটবল ফেডারেশন মঙ্গলবার জানিয়েছে যে সমর্থকদের জন্য বরাদ্দকৃত টিকিট যুক্তরাষ্ট্র বাতিল করেছে। এখানেই মূলত দাবি করা হয়েছে, ইরান ফুটবল দলের কয়েক জন সাপোর্ট স্টাফ মার্কিন ভিসা পাননি। জিলিয়ানি বিস্তারিত কিছু বলতে না পারলেও তাঁর মতে ভিসা বাতিলের যথেষ্ট কারণ রয়েছে। হোয়াইট হাউস টাস্কফোর্সের প্রধান বলেন, ‘ইরানের সব কোচিং স্টাফই আসছেন। তবে কিছু ইরানি কর্মকর্তা আসছেন না—আবারও বলছি, এর যথেষ্ট কারণ রয়েছে। আমি বিস্তারিত বলতে পারছি না। তবে এমন কয়েকজন ব্যক্তি আছেন যাঁরা নিজেদের কোচ বলে দাবি করেন। কিন্তু বাস্তবে হয়তো তাঁরা কোচ নন।’

সোমালিয়ান রেফারি ওমর আরতান ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ম্যাচ পরিচালনা করতে পারছেন না। কারণ, তাঁকে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করা হয়েছে। তাতে তাঁর জীবনের সবচেয়ে বড় স্বপ্ন শেষ হয়েছে বলে দাবি করেন আরতান। গত রাতে এক মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা এএফপিকে জানান যে আরতান সন্ত্রাসী সংগঠনের সন্দেহভাজন সদস্যদের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন বলে যুক্তরাষ্ট্রে ঢোকার যোগ্যতা হারিয়েছেন। হোয়াইট হাউস টাস্কফোর্সের প্রধান জিলিয়ানি বলেন, ‘আমরা ভারসাম্য রক্ষার চেষ্টা করছি, যাতে বিশ্বকাপের অজুহাতে কোনো খারাপ উদ্দেশ্যের ব্যক্তি যুক্তরাষ্ট্রে ঢুকতে না পারেন।’

এবারের বিশ্বকাপে ইরান পড়েছে ‘জি’ গ্রুপে। লস অ্যাঞ্জেলেসে ১৬ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইরান। ২১ জুন একই মাঠে এশিয়ার দলটির প্রতিপক্ষ বেলজিয়াম। এই লস অ্যাঞ্জেলেসেই প্রবাসী ইরানিদের সংখ্যা বেশি। সিয়াটলে ২৭ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইরানের প্রতিপক্ষ মিসর।

রেকর্ড ১৭ হাজার কোটি টাকা আয় করল রিয়াল

আর্জেন্টিনার বিপক্ষে সুইজারল্যান্ডের ফুটবলারের লাল কার্ড ছিল ভুল, কিন্তু কেন

পদক জিততে পারলেন না রাকিব

ফের ইতালির কোচ মানচিনি

আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপসেরা গোলের পর প্রেমিকার কাছে যেতে চেয়েছিলেন সেই ফুটবলার

বিশ্বকাপে ৫৫ লাখের বেশি বিয়ার পান করেছেন ভক্ত-সমর্থকেরা, হটডগের পরিমাণ কত

‘আর্জেন্টিনার খেলার সঙ্গে ফুটবলের কোনো সম্পর্ক নেই’

রেফারিকে ‘জখম’ করে পালালেন ব্রাজিলের ফুটবলার

কীভাবে শাস্তি এড়িয়ে গেলেন মেসি ও তাঁর সতীর্থ

বিশ্বকাপের পর জিদানকেই নতুন কোচ বানাল ফ্রান্স