হোম > খেলা > ফুটবল

মরক্কোর সঙ্গে ড্রয়ের পর ফুরফুরে মেজাজে ব্রাজিলের ফুটবলাররা

ক্রীড়া ডেস্ক    

ছুটির দিনটা নিজেদের মতো করে কাটিয়েছেন মার্কিনিওস-এদেরসনরা। বিশ্বকাপে সেলেসাওদের দ্বিতীয় ম্যাচ হাইতির বিপক্ষে। ছবি: সংগৃহীত

মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করার পর আজ ছিল ব্রাজিলের খেলোয়াড়দের জন্য বিশ্রামের দিন। সকালে রিকভারি সেশনের পর টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে পুরো দলকে ছুটি দেওয়া হয়। সেই সুযোগে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে দেখা যায় দলের বেশ কয়েকজন ফুটবলারকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রাজিল খেলোয়াড়দের স্ত্রী ও স্বজনরা পারিবারিক মুহূর্তের বিভিন্ন ছবি প্রকাশ করেছেন। পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য নির্ধারিত একটি বাড়িতে যান অধিনায়ক মার্কিনিওস। পিএসজি ডিফেন্ডারের সেই বাড়িতে পৌঁছানোর মুহূর্ত ইনস্টাগ্রামে প্রকাশ করেন তাঁর স্ত্রী ও ইনফ্লুয়েন্সার ক্যারল ক্যাব্রিনো। গোলরক্ষক এদেরসনের স্ত্রী ও লেখক লাইস মোরায়েসও একটি ভিডিও ও ছবি শেয়ার করেন। যেখানে দেখা যায় হোটেলে ছেলের সঙ্গে ফুটবল খেলছেন এদেরসন।

অন্যদিকে উইঙ্গার লুইস হেনরিক স্ত্রী ট্যামি পারিসোতোর সঙ্গে নিউইয়র্ক শহর ঘুরে দেখেন। ট্যামি সামাজিক যোগাযোগমাধ্যমে সেই মুহূর্তের ছবি পোস্ট করেন। পরে হেনরিক অন্যান্য সতীর্থদের পরিবারের সদস্যদের সঙ্গেও সময় কাটান। তাঁরা একসঙ্গে টাইমস স্কয়ারে ঘুরতে যান এবং দারুণ কিছু মুহূর্ত ক্যামেরাবন্দী করেন।

মিডফিল্ডার ব্রুনো গিমারেসও পরিবারের সঙ্গে ছুটির দিনটি উপভোগ করেছেন। দুই সন্তানের সঙ্গে গিমারেসের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন তাঁর স্ত্রী ও ইনফ্লুয়েন্সার আনা লিদিয়া গিমারায়েস।

বিশ্বকাপের ব্যস্ত আন্তর্জাতিক সূচির মাঝে পরিবারের সঙ্গে কাটানো এই সময় ব্রাজিলের খেলোয়াড়দের জন্য ছিল এক স্বস্তির উপলক্ষ। মাঠের লড়াই থেকে সাময়িক বিরতি নিয়ে প্রিয়জনদের সান্নিধ্যে দিনটি উপভোগ করেছেন তাঁরা। বিশ্বকাপে সেলেসাওদের পরবর্তী ম্যাচে আগামী ২০ জুন। সেদিন ভোরে ফিলাডেলফিয়াতে হাইতির বিপক্ষে খেলতে নামবে পাঁচবারের চ্যাম্পিয়নরা।

স্পেনকে স্তব্ধ করা কেপ ভার্দে গোলরক্ষককে কেন ‘দাদি’ ডাকা হয়

বিশ্বকাপে অঘটন, স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

প্রবাসী ছোঁয়ায় মুখর বিশ্বকাপ

ইতিহাস গড়ার অপেক্ষায় মেসি

বিশ্বকাপের আগে শুরুর একাদশ নিয়ে দোটানায় আর্জেন্টিনা

বিশ্বকাপে সুইডেনের কাছে হেরে বরখাস্ত তিউনিসিয়া কোচ

তাহলে এই কারণে বিশ্বকাপে ১০ নম্বর জার্সি পাচ্ছেন না ইয়ামাল

ভিএআর স্টুডিওর দিকে রেফারির বিতর্কিত ইশারা, বিশ্বকাপে নতুন ঝড়

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক: কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আর্জেন্টিনার শিরোপার স্মৃতিতে মিশে থাকা সেই রেফারির গল্প