হোম > খেলা > ফুটবল

ব্রাজিল-আর্জেন্টিনাসহ কারা উঠল শেষ বত্রিশে, অপেক্ষায় যারা

ক্রীড়া ডেস্ক    

ব্রাজিল-আর্জেন্টিনা স্ব স্ব গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নক আউট পর্বে উঠেছে। ছবি: এএফপি

শেষের দিকে চলে এসেছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্ব। ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানিসহ কয়েকটি দেশের নকআউট পর্ব নিশ্চিত হয়েছে। অনেক দল বাদও পড়ে গেছে। এমনটি কয়েকটা ম্যাচের লাইনআপ ঠিক হয়ে গেছে। তবে গ্রুপে তৃতীয় হওয়া কয়েকটি দল এখনো ঝুলে রয়েছে।

৪৮ দলের টুর্নামেন্টের নকআউট পর্ব শুরু হবে শেষ বত্রিশ দিয়ে। প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল তো এমনিতেই নকআউট পর্বের টিকিট কেটেছে; বাকি আট দল নির্ধারিত হবে তৃতীয় স্থান থেকে। তাহলে ১২টা তৃতীয় স্থান নির্ধারণী দল থেকে বাদ পড়ছে চার দল। চলুন জেনে নেওয়া যাক, কারা নকআউট পর্ব নিশ্চিত করেছে আর কারা রয়েছে অপেক্ষায়।

যাদের নিশ্চিত হয়েছে বিশ্বকাপ

গ্রুপ ‘এ': মেক্সিকো (গ্রুপ চ্যাম্পিয়ন), দক্ষিণ আফ্রিকা (রানার্সআপ)

গ্রুপ ‘বি’: সুইজারল্যান্ড (গ্রুপ চ্যাম্পিয়ন), কানাডা (রানার্সআপ), বসনিয়া (তৃতীয়)

গ্রুপ ‘সি’: ব্রাজিল (গ্রুপ চ্যাম্পিয়ন), মরক্কো (রানার্সআপ)

গ্রুপ ‘ডি’: যুক্তরাষ্ট্র (গ্রুপ চ্যাম্পিয়ন), অস্ট্রেলিয়া (রানার্সআপ)

গ্রুপ ‘ই’: জার্মানি (গ্রুপ চ্যাম্পিয়ন), আইভরিকোস্ট (রানার্সআপ), ইকুয়েডর (তৃতীয়)

গ্রুপ ‘এফ’: নেদারল্যান্ডস (গ্রুপ চ্যাম্পিয়ন), জাপান (রানার্সআপ), সুইডেন (তৃতীয়)

গ্রুপ ‘আই’: ফ্রান্স, নরওয়ে

গ্রুপ ‘জে’: আর্জেন্টিনা (গ্রুপ চ্যাম্পিয়ন)

গ্রুপ ‘কে’: কলম্বিয়া

ফ্রান্স, নরওয়ে কোনো দলেরই অবস্থান ঠিক হয়নি। বোস্টনে বাংলাদেশ সময় আজ রাতে ‘আই’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে ফ্রান্স-নরওয়ে। একই সময়ে টরন্টোতে অপর ম্যাচে মুখোমুখি হবে সেনেগাল-ইরাক। ‘কে’ গ্রুপের কলম্বিয়ারও অবস্থান নির্ধারিত হয়নি। পরশু বাংলাদেশ সময় ভোরে হবে পর্তুগাল-কলম্বিয়া, উজবেকিস্তান-ডি আর কঙ্গো—‘কে’ গ্রুপের এই দুই ম্যাচ।

অপেক্ষায় কারা

গ্রুপ ‘এ’: দক্ষিণ কোরিয়া (তৃতীয়)

গ্রুপ ‘সি’: স্কটল্যান্ড (তৃতীয়)

গ্রুপ ‘ডি’: প্যারাগুয়ে (তৃতীয়)

গ্রুপ ‘জি’: বেলজিয়াম, মিসর, ইরান, নিউজিল্যান্ড

গ্রুপ ‘এইচ’: স্পেন, কেপ ভার্দে, উরুগুয়ে, সৌদি আরব

গ্রুপ ‘আই’: সেনেগাল, ইরাক

গ্রুপ ‘জে’: অস্ট্রিয়া, আলজেরিয়া

গ্রুপ ‘কে’: পর্তুগাল, ডি আর কঙ্গো

গ্রুপ ‘এল’: ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা

শেষ বত্রিশে ওঠার লড়াই এখনো ঝুলে রয়েছে ২০ দল। যাদের মধ্যে রয়েছে স্ব স্ব গ্রুপে তৃতীয় হওয়া দক্ষিণ কোরিয়া, স্কটল্যান্ড ও প্যারাগুয়ে। এদিকে ‘জি’, ‘এইচ’ গ্রুপ থেকে এখনো কেউ নিশ্চিত পারেনি শেষ বত্রিশের টিকিট। বাদও পড়েনি কেউ। স্পেন-উরুগুয়ে, কেপ ভার্দে-সৌদি আরব—আগামীকাল সকালে হবে ‘এইচ’ গ্রুপের এই দুই ম্যাচ। ‘জি’ গ্রুপের বাকি থাকা দুই ম্যাচও মাঠে গড়াবে আগামীকাল সকালে। ভ্যাঙ্কুভারে মুখোমুখি হবে নিউজিল্যান্ড-বেলজিয়াম। মিসর-ইরান ম্যাচের ভেন্যু সিয়াটল।

বাদ পড়েছে কারা

এখন পর্যন্ত ৯ দল টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। তুরস্ক, তিউনিসিয়া, হাইতি, পানামা, চেক প্রজাতন্ত্র, কাতার, কুরাসাও, জর্ডান এবং উজবেকিস্তান শেষ বত্রিশের দৌড় থেকে ছিটকে গেছে।

এদিকে ‘জে’ গ্রুপেরও দুই ম্যাচ বাকি রয়েছে। সেই দুই ম্যাচ দিয়েই মূলত গ্রুপ পর্ব শেষ হচ্ছে। পরশু বাংলাদেশ সময় সকাল ৮টায় ডালাসে শুরু হচ্ছে আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ। একই সময়ে কানসাস সিটিতে চলবে আলজেরিয়া-অস্ট্রিয়া ম্যাচ।

ঠিক হয়েছে শেষ বত্রিশের যে চার ম্যাচ তারিখ ম্যাচ ভেন্যু শুরুর সময় (বাংলাদেশ সময়) ২৮ জুন কানাডা-দক্ষিণ আফ্রিকা লস অ্যাঞ্জেলেস রাত ১টা ২৯ জুন ব্রাজিল-জাপান হিউস্টন রাত ১১টা ৩০ জুন নেদারল্যান্ডস-মরক্কো মন্তেরে সকাল ৭টা ২ জুলাই যুক্তরাষ্ট্র-বসনিয়া সান ফ্রান্সিসকো সকাল ৬টা

বিশ্বকাপের সময় ব্রাজিলে ১১৮ কোটি টাকার নকল জার্সি জব্দ

বিশ্বকাপে আতঙ্কে দিন কাটছে মেক্সিকোর যেসব এলাকার ফুটবলপ্রেমীদের

বড় স্বপ্ন দেখছে মরক্কো

যে দুই ম্যাচে চোখ থাকবে আর্জেন্টিনারও

বিশ্বকাপে ইতিহাস গড়ার পর ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা

হারের পর সাংবাদিকের ওপর ক্ষোভ ঝাড়লেন জার্মান কোচ

নকআউটে ‘প্রিয় শিকারের’ বিপক্ষে কি জ্বলে উঠবেন নেইমার

বদলে যাওয়া জাপানই এখন ব্রাজিলের মাথাব্যথার কারণ

মেসির উদাহরণ টেনে ফিফায় ব্রাজিলের অভিযোগ

জার্মানির বিপক্ষে জয় জনগণকে উৎসর্গ করলেন আর্জেন্টাইন কোচ