হোম > খেলা > ফুটবল

‘মেসির সঙ্গে ইয়ামালের তুলনা করাই ভুল’

ক্রীড়া ডেস্ক    

লিওনেল মেসি ও লামিনে ইয়ামাল। ছবি: সংগৃহীত

নিজের অসামান্য দক্ষতা দিয়ে এরই মধ্যে ফুটবল বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছেন লামিনে ইয়ামাল। নিঃসন্দেহে সময়ের অন্যতম সেরা ফুটবলারদের একজন তিনি। অনেকে তো এই উইঙ্গারকে লিওনেল মেসির সঙ্গেই তুলনা করেন। তবে এটা ভুল মনে হচ্ছে স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তের কাছে।

ক্যারিয়ারের সায়াহ্নে দাঁড়িয়ে মেসি। সম্ভাব্য সব রকমের সাফল্যের দেখা পেয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। তর্কসাপেক্ষে কেউ কেউ তাঁকে ইতিহাসের সেরা ফুটবলার হিসেবেও মনে করেন। অন্যদিকে ১৮ বছর বয়সী ইয়ামালের ক্যারিয়ার খুব বেশি দিনের নয়। এখনো শিখতে থাকা এই তরুণ ফুটবলারের সঙ্গে তাই মেসির তুলনা না করার আহ্বান লা ফুয়েন্তের।

বিশ্বকাপের ‘এইচ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ স্পেনের প্রতিপক্ষ সৌদি আরব। এর আগে কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্রয়ে বিশ্বকাপ শুরু করেছে ২০১০ সালের চ্যাম্পিয়নরা। সে ম্যাচের শেষ দিকে বদলি হিসেবে মাঠে নামেন ইয়ামাল। সৌদি আরবের বিপক্ষে ম্যাচের আগেও লা ফুয়েন্তের সংবাদ সম্মেলনে আলোচনায় এই ফুটবলার। তাঁর প্রসঙ্গে বলতেই গিয়েই মেসির সঙ্গে তুলনার বিষয়টি উঠে আসে।

লা ফুয়েন্তে বলেন, ‘ইয়ামালকে কারও সঙ্গেই (মূলত প্রসঙ্গে ছিল মেসি ও দিয়েগো ম্যারাডোনাকে নিয়ে) তুলনা করা ভুল হবে। তার বয়স মাত্র ১৮, সে এখনো বিকাশ ও পরিপক্বতার প্রক্রিয়ায় আছে... আমাদের তাকে নিজের পথে চলতে দিতে হবে। এ ধরনের খেলোয়াড়েরা, যাদের মধ্যে আলাদা কিছু থাকে, তারা এর জন্য প্রস্তুতই থাকে। তারা প্রতিভাবান, সালভাদর দালির মতো বা মাইকেলএঞ্জেলোর মতো। আমাদের চোখে যা অসাধারণ, তাদের কাছে সেটা স্বাভাবিক।’

পুরোপুরি ম্যাচ ফিটনেস না পাওয়ায় সৌদি আরবের বিপক্ষে শুরুর একাদশে ইয়ামালের থাকা নিশ্চিত নয়। এই প্রসঙ্গে লা ফুয়েন্তে বলেন, ‘আমরা সেটা (ইয়ামালের শুরুর একাদশে নামা) মূল্যায়ন করব। সবচেয়ে ভালো খবর হলো, সে এখানে আছে এবং ভালো অবস্থায় আছে। সে ৫৫, ৫৮ বা ৬৩ মিনিট খেলবে কি না, সেটা নির্ভর করবে ম্যাচের পরিস্থিতির ওপর। আমরা দলের জন্য তার অবদান এবং তার জন্য কী ভালো হবে সেটা বিবেচনা করব... কালই দেখবেন।’

জন্মদিনে কোচকে বড় জয় উপহার দিল স্পেন

বিশ্বকাপে সৌদি আরবের পতাকা কেন মাটিতে রাখা হয় না

ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হতে চান এই ডিফেন্ডার

বিশ্বকাপে প্রথম গোলেই পেলের পাশে ইয়ামাল

‘কেউ মেসির মতো হতে পারবে না’

পরের ম্যাচে ব্রাজিলের চিন্তার কারণ হতে পারেন সেই বিতর্কিত রেফারি

নকআউটের সম্ভাব্য প্রতিপক্ষ জাপানকে ভয় পাচ্ছেন ব্রাজিলের সমর্থকেরা

কারখানার শ্রমিক থেকে বিশ্বকাপে জার্মানির জয়ের নায়ক

একাদশ সাজানো নিয়ে দোটানায় আর্জেন্টিনার কোচ

বাঁচা-মরার ম্যাচে রাতে নামছে ইরান