হোম > খেলা > ফুটবল

হঠাৎ কোন চমক দেখাতে যাচ্ছেন রোনালদো 

চমক দেখানোতেই যে অভ্যস্ত ক্রিস্টিয়ানো রোনালদো। মাঠের পারফরম্যান্স হোক বা মাঠের বাইরের ঘটনা, নিজেকে আলোচনায় রাখতে পছন্দ করেন তিনি। পর্তুগিজ তারকা ফুটবলার এবার দেখাতে যাচ্ছেন নতুন এক চমক। 

সামাজিক মাধ্যমে রোনালদোর জনপ্রিয়তা আর নতুন করে না বললেও চলছে। ইনস্টাগ্রামে পর্তুগিজ ফরোয়ার্ডকে অনুসরণ করেন ৬৩ কোটিরও বেশি ভক্ত-সমর্থক। সেই ইনস্টাগ্রামে গত রাতে একটি রহস্যময় পোস্ট করেন রোনালদো। ভিডিও থেকে যা বোঝা গেল, ‘সিআর সেভেন’ ব্র্যান্ডের মাইক্রোফোনের প্রচারণা চালাচ্ছেন তিনি। অবাক হলে মানুষের চোখের যে অবস্থা হয়, সেই ইমোজি দেন পর্তুগিজ তারকা। অনেকের ধারণা, রোনালদো নতুন কোনো পডকাস্ট সিরিজ আয়োজন করতে যাচ্ছেন। 

ইনস্টাগ্রামে রোনালদোর পোস্ট করা ভিডিওতে অনেক তারকা অ্যাথলেট মজা করেছেন বিভিন্নভাবে। তাঁর (রোনালদো) রিয়াল মাদ্রিদের সাবেক সতীর্থ মার্সেলো জিজ্ঞেস করেন, ‘তুমি এখন কী করতে যাচ্ছ? আমাকে দ্রুত বল।’ মার্সেলোর মতো আগ্রহ প্রকাশ করেছেন স্পেনের স্ট্রাইকার আলভারো মোরাতা। রোনালদোর কাছে মোরাতার জিজ্ঞাসা, ‘কিসের প্রস্তুতি আপনি নিচ্ছেন?’ তারকা বক্সার কনর ম্যাকগ্রেগরও রোনালদোর ব্যাপারে কৌতূহল লুকোতে পারেননি, ‘আমরা কী করতে যাচ্ছি ভাই?’ 

স্পোর্টিং সিপি, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস—ইউরোপের চারটি ফুটবল ক্লাবে খেলে রোনালদো গত বছর পাড়ি জমান সৌদি আরবে। সৌদির আল নাসর ক্লাবের হয়ে দেড় বছরে ৬৫ ম্যাচ খেলেছেন তিনি। ৫৯ গোল করেছেন এবং অ্যাসিস্ট করেছেন ১৬ গোলে। আল নাসরের জার্সিতে গত বছরই আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ জিতেছেন রোনালদো। আল তাউয়ুনকে পরশু ২-০ গোলে হারিয়ে এবারের সৌদি সুপার কাপের ফাইনালে উঠেছে আল নাসর। সেমিফাইনালের সেই ম্যাচে রোনালদো এক গোল করেছেন এবং একটি গোলে অ্যাসিস্ট করেছেন। আল হিলালের বিপক্ষে আগামীকাল সৌদি সুপার কাপের ফাইনালে খেলবে আল নাসর।

নেইমারের জন্য মন পুড়ছে মাশরাফির

ক্লাবহীন এক গোলরক্ষকের কাছেই হার মানল ব্রাজিল

নরওয়ের গোলরক্ষককে নেইমারের জবাব, ‘আমার সঙ্গে এসব চলবে না’

নাটকীয়তার পর মেক্সিকোকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

ব্রাজিলের বিপক্ষে জোড়া গোল করে হালান্ড বললেন, সৃষ্টিকর্তার উপহার

‘আমি কখনো দায়িত্ব থেকে পালিয়ে যাইনি’

পেনাল্টি মিস করে ক্ষমা চাইলেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার

ব্রাজিলের প্রথম পেনাল্টি কেন ভিনি নেননি, জবাব দিলেন কোচ

ব্রাজিলের বিদায়ঘণ্টা বাজিয়েও আফসোস হচ্ছে হালান্ডের

অবসরের ইঙ্গিত দিয়ে নেইমার, ‘এখানেই শুরু, এখানেই শেষ’