বিশ্বকাপ বিক্রির মালিকানা বিক্রির ঘোষণা আসার পর থেকেই ফুটবলপ্রেমীদের রোষানলে পড়েছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। অনেক ফেডারেশন তাঁর বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। এমনকি নরওয়ে ফুটবল ফেডারেশন (এনএফএফ) তো তাঁর পদত্যাগ দাবি করে বসল। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতে ইনফান্তিনোকে সরিয়ে দেওয়া ফিফা বেশি ক্ষতিগ্রস্ত হবে।
ফিফা প্রেসিডেন্ট পদে ইনফান্তিনোর টিকে থাকা এখন কঠিন হয়ে পড়েছে। গতকাল উয়েফা, কনক্যাকাফ ও এএফসি এক যৌথ বিবৃতিতে খোলাচিঠি লিখে ফিফাকে ধুয়ে দিয়েছে। তিন ফেডারেশনের দাবি, ফুটবল কারও ব্যক্তিগত সম্পত্তি নয়। বেকায়দায় পড়া ইনফান্তিনোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন ট্রাম্প। আজ সকালে মার্কিন প্রেসিডেন্ট নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘যে কোনো কারণেই হোক, ফিফা যদি প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে সরিয়ে দেওয়ার কথা বিবেচনা করে, তাহলে তারা একটি ভয়াবহ ভুল করবে। তিনি অসাধারণ।’
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে সদ্য সমাপ্ত ফুটবল বিশ্বকাপ নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই। রেফারিং ইস্যু, ট্রাম্পের ফোনকলে যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগানের লাল কার্ড প্রত্যাহার—এমন অসংখ্য কারণে বিশ্বকাপ ছিল বিতর্কিত। এসবকে এক পাশে সরিয়ে রাখলে দেখা যায়, এবারের বিশ্বকাপে গ্যালারিতে দর্শকদের উপচে পড়া ভিড় ছিল। সদ্য সমাপ্ত বিশ্বকাপে স্টেডিয়ামে দর্শকেরা ৫৫ লাখেরও বেশি বিয়ার পান করেছিলেন বলে ফিফা কদিন আগে নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে জানিয়েছে। হটডগ বিক্রি হয়েছে প্রায় ৬ লাখ ৭৫ হাজার।
ইনফান্তিনোকে সরানো হলে বিশ্বকাপ তেমন লাভজনক হবে বলে মনে করেন না ট্রাম্প। যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট বলেন, ‘তিনি সদ্য ইতিহাসের সবচেয়ে সফল বিশ্বকাপের সভাপতিত্ব করেছেন। চারবার প্রেসিডেন্ট হয়েছেন। তিনি চলে গেলে বিশ্বকাপ আর কখনো এতটা সফল বা লাভজনক হবে না। বিষয়টির প্রতি আপনারা মনোযোগ দেওয়ায় অসংখ্য ধন্যবাদ।’
ইনফান্তিনোর বিরুদ্ধে উঠেছে পরকীয়ার অভিযোগ। ১৭ বছর আগে তাঁর সঙ্গে এক নারীকে ঘিরে পরকীয়া প্রেমের অভিযোগ সামনে নিয়ে এসেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য ডেইলি টেলিগ্রাফ’। ফিফা সভাপতি হওয়ার আগে ২০০৯ সালে উয়েফার সাধারণ সম্পাদক হয়েছিলেন ইনফান্তিনো বসেন। উয়েফাতে নিচের পদে থাকা এক নারীর সঙ্গে রোমান্টিক সম্পর্ক ছিল ইনফান্তিনোর। সম্পর্কের জেরে সেই নারীকে বিশেষ সুবিধা দিতেন বর্তমান ফিফা সভাপতি।
উয়েফা সেই পরকীয়া নিয়ে তদন্তে নেমেছে বলে জানা গেছে। শনিবার ফিফা পাল্টা প্রতিক্রিয়ায় দাবি করেছিল, ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ও ইনফান্তিনোকে দুর্বল করতে কিছু পক্ষ সমন্বিত ও চলমান প্রচেষ্টা চালাচ্ছে। ইনফান্তিনোকে নিয়ে সমালোচনার নাম করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হলে তা ফিফা বরদাশত করবে না বলে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা গতকাল এক বিবৃতিতে জানিয়েছে।
ফিফা সভাপতি ইনফান্তিনোর ২০ বিলিয়ন ডলার মূল্যের একটি প্রতিষ্ঠান গড়ে তোলা হবে বলে গত মঙ্গলবার এমন একটি সংবাদ প্রকাশিত হয়েছিল। ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজের (এফএফই) মাধ্যমে হতে যাওয়া এটার মূল্য বাংলাদেশি মুদ্রায় তা ২ লাখ ৪৫ হাজার কোটি টাকা। ইকুইটি মূল্যায়নের ভিত্তিতে এ বছরের শেষে সর্বোচ্চ ৪ বিলিয়ন ডলার (৪৯০৬৭ কোটি টাকা) তোলা হবে। তাতে করেই ফুটবল বিক্রি হয়ে যাচ্ছে বলে শোরগোল উঠেছে। ফিফা এরই মধ্যে সেই পরিকল্পনা থেকে সরে এসেছে। বৃহস্পতিবার রাতে নিজেদের ওয়েবসাইটে বিষয়টি খোলাসা করেছে। এখানে চার বছর চক্রের (২০২৭-২০৩০) ২ কোটি ডলারের একটি তহবিল গঠন করা হবে। বাংলাদেশি মুদ্রায় সেটা ২৪৬ কোটি টাকা।
২০১৫ থেকে ফিফা সভাপতির পদে আছেন ইনফান্তিনো। ২০২৭ সালের মার্চে চতুর্থ ও শেষ মেয়াদের জন্য পুনরায় সভাপতি নির্বাচনে দাঁড়ানোর কথা রয়েছে তাঁর। তবে যেভাবে তিনি ‘নিঃস্ব’ হয়ে যাচ্ছেন, তাঁর পক্ষে সমর্থন কমে যাচ্ছে, তাতে করে ফের ফিফা সভাপতি হওয়া তুলনামূলক কঠিনই।