হোম > খেলা > ফুটবল

মেসির সতীর্থ কি বার্সায় যোগ দেবেন

ক্রীড়া ডেস্ক    

আলভারেজের সঙ্গে আতলেতিকোর চুক্তি আছে ২০৩০ সাল পর্যন্ত। ছবি: সংগৃহীত

গ্রীষ্মকালীন দলবদল সামনে রেখে আলোচনায় জুলিয়ান আলভারেজ। আর্জেন্টিনার এই ফরোয়ার্ডকে দলে টানতে চায় বার্সেলোনা। বিষয়টি নিয়ে কিছু দিন ধরেই জোর আলোচনা হচ্ছে ইউরোপিয়ান ফুটবলে। অবশেষে আলোচিত বিষয়টি নিয়ে মুখ খুললেন লিওনেল মেসির জাতীয় দলের সতীর্থ।

ইএসপিএন জানিয়েছে, আলভারেজকে পেতে এরই মধ্যে আতলেতিকো মাদ্রিদের সঙ্গে যোগাযোগ করেছে বার্সা। তবে আর্থিক বিষয়ের কারণে বিশ্বকাপজয়ী ফুটবলারকে নিজেদের করে পাওয়াটা মোটেও সহজ হবে না কাতালানদের জন্য—এমনটাই দাবি করা হয়েছে প্রতিবেদনে। ম্যানচেচেস্টার সিটি থেকে ২০২৪ সালে আতলেতিকোতে পাড়ি জমান আলভারেজ। তাঁর সঙ্গে মাদ্রিদের ক্লাবটির চুক্তি আছে ২০৩০ সাল পর্যন্ত; রিলিজ ক্লজ ধরা হয়েছে ৫০ কোটি ইউরো। গুঞ্জন আছে, আলভারেজকে দুই বছরের চুক্তি বাড়ানোর প্রস্তাব দিতে পারে আতলেতিকো। ক্লাব ছাড়া ঠেকাতেই নাকি এই পথে হাঁটতে চাইছে তারা।

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে আগামী ৩০ এপ্রিল আর্সেনালের বিপক্ষে মাঠে নামবে আতলেতিকো। তার আগে সংবাদ সম্মেলনে ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল আলভারেজের কাছে। এই প্রসঙ্গে এড়িয়ে গেছেন তারকা ফুটবলার।

আলভারেজ বলেন, ‘এ ধরনের কিছু সামনে এলে প্রতিবারই সেটা অস্বীকার বা ব্যাখ্যা করতে থাকা সম্ভব না। সামাজিক মাধ্যমে যা বলা হয়, সেসবে আমি মন দেই না। কারণ অনেক সময়ই সেগুলো মিথ্যার জালে জড়িয়ে থাকে। আমার শক্তিটা আমি গুরুত্বপূর্ণ জায়গাতেই ব্যয় করতে চাই—নিজেকে ভালো রাখা, যাতে দলকে সাহায্য করতে পারি।’

দলবদল নিয়ে না ভেবে নিজের কাজটা ভালোভাবে করার দিকে মনোযোগ দিচ্ছেন আলভারেজ, ‘আমি এসব নিয়ে বেশি ভাবি না। প্রতি সপ্তাহেই নতুন কিছু বের হয়। এগুলোতে শক্তি নষ্ট করতে চাই না। এখন মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়—আমার ফোকাস নিজেকে ফিট রাখা।’

কে কী বলছেন, তা নিয়ে মোটেও ভাবছেন না ব্রাজিল কোচ

ব্রাজিলের বিপক্ষে এবার ইতিহাস বদলাতে চায় জাপান

মার্তিনেসের বাংলাদেশ প্রীতির গল্প আর্জেন্টিনার সংবাদমাধ্যমে

শেষ আটে না হলেও যখন মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো

রাষ্ট্রপতির কড়া সমালোচনার পরই দক্ষিণ কোরিয়া কোচের পদত্যাগ

‘ব্রাজিলের সঙ্গে নেইমার পুরোটা সময় অনুশীলন করতে পারেনি, এটা দুঃখজনক’

ব্রাজিলের সামনে জাপান চ্যালেঞ্জ

দক্ষিণ আফ্রিকাকে কাঁদিয়ে শেষ ষোলোয় কানাডা

বাংলাদেশের দর্শকদের ভীষণ ভালোবাসেন মার্তিনেসরা

আমেরিকার মাটিতে আফ্রিকার দাপট