হোম > খেলা > ফুটবল

আট ‘বুড়ো’র বিশ্বকাপে নেই ব্রাজিল-আর্জেন্টিনার কেউ

ক্রীড়া ডেস্ক    

৪১ বছর বয়সী রোনালদো প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন ফুটবল বিশ্বকাপ। ছবি: এএফপি

বয়স শুধুই একটা সংখ্যা—ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসিকে দেখলে যে কেউ হলফ করে বলবেন এমন কথা। দুজনেই এবার ষষ্ঠবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছেন। এই বয়সেও দুর্দান্ত খেলছেন তাঁরা। তবে অবাক করার ব্যাপার হলো, ২০২৬ বিশ্বকাপে ৮ ‘বুড়ো’র তালিকায় রোনালদোর নাম থাকলেও নেই মেসি। এমনকি ব্রাজিল-আর্জেন্টিনার কোনো বুড়ো নেই ২০২৬ ফুটবল বিশ্বকাপে।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’ গতকাল এক প্রতিবেদনে ৮ বুড়ো ফুটবলারের তালিকা করেছে। বিশ্বকাপে অংশ নেওয়া ১২৪৮ জন ফুটবলারের তালিকা বিশ্লেষণ করে বয়স্ক ফুটবলার বেছে নিয়েছে। ন্যুনতম ৪০ বছর বয়স হলেই তাঁদের বুড়োদের ক্যাটাগরিতে ফেলেছে ‘ও গ্লোবো’। সেই আট বুড়ো হলেন ক্রেগ গর্ডন, রোনালদো, গিয়ের্মো ওচোয়া, লুকা মদরিচ, এডিন জেকো, ম্যানুয়াল নয়্যার, জোসিমার দিয়াজ ও ফার্নান্দো মুসলেরা। যাঁদের মধ্যে ওচোয়া, রোনালদো ষষ্ঠবারের মতো ফুটবল বিশ্বকাপ খেলতে যাচ্ছেন।

আট বুড়োর মধ্যে গোলরক্ষক পাঁচ জন। তাঁরা হলেন-ওচোয়া, নয়্যার, গর্ডন, দিয়াজ এবং মুসলেরা। স্কটল্যান্ডের গোলরক্ষক গর্ডন ‘ও গ্লোবো’র তালিকায় থাকা আট ফুটবলারের মধ্যে বয়স্ক। এই তালিকায় দুইয়ে থাকা রোনালদোর বয়স ৪১ বছর। পর্তুগালের হয়ে দুইবার নেশনস লিগ ও একবার ইউরো জিতলেও বিশ্বকাপটা এখনো অধরা।

গর্ডন ও দিয়াজ এবারই প্রথমবার বিশ্বকাপে খেলতে যাচ্ছেন। যাঁদের মধ্যে দিয়াজের দল কেপভার্দে এবারই প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিচ্ছে। তালিকাভুক্ত আটজনের মধ্যে মদরিচ, নয়্যার ইউরোপের শীর্ষ পাঁচ লিগে খেলেন। মদরিচ খেলছেন এসি মিলানের হয়ে। আর নয়্যার বায়ার্ন মিউনিখের গোলপোস্ট সামলাচ্ছেন বছরের পর বছর ধরে।

১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে হবে ২৩তম ফুটবল বিশ্বকাপ। এবারই প্রথমবারের মতো অংশ নিচ্ছে ৪৮ দল। আর্জেন্টিনা নামবে শিরোপা ধরে রাখার অভিযানে। তবে ‘গ্লোবো’র তালিকায় মাত্র ১ বছরের জন্য বুড়ো হতে পারেননি মেসি। আগামী ২৪ জুন ৩৯ বছর পূর্ণ করবেন আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড।

২০২৬ ফুটবল বিশ্বকাপের ‘বুড়ো’ ফুটবলার (তথ্যসূত্রঃ ও গ্লোবো) নাম দল বয়স ক্রেগ গর্ডন স্কটল্যান্ড ৪৩ বছর ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগাল ৪১ বছর গিয়ের্মো ওচোয়া মেক্সিকো ৪০ বছর এডিন জেকো বসনিয়া ৪০ বছর লুকা মদরিচ ক্রোয়েশিয়া ৪০ বছর ম্যানুয়েল নয়্যার জার্মানি ৪০ বছর জোসিমার দিয়াস কেপভার্দে ৪০ বছর ফার্নান্দো মুসলেরা উরুগুয়ে ৪০ বছর

ঋতুপর্ণার অলিম্পিক গোলে বাংলাদেশের সমতা

অফসাইড যাচাইয়ে বিশ্বকাপে নতুন প্রযুক্তি আনছে ফিফা

আর্জেন্টিনার কাছে হারের দুঃখ কি এমবাপ্পেরা ঘোচাবেন নিউজার্সিতে

‘মেসি আর্জেন্টিনার হয়ে মাত্র চারবার চ্যাম্পিয়ন হয়েছে, এটা সত্যিই অবাক করার মতো’

ইবোলা আতঙ্কে হচ্ছে না ডিআর কঙ্গোর বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ

বিশ্বকাপে সমর্থকদের বিশেষ সুবিধা দিচ্ছে সৌদি আরব

শোককে শক্তিতে রূপ দিয়ে ফাইনালে ওঠার লড়াই বাংলাদেশের

ট্রাম্প ইস্যুতে ফিফাকে তদন্ত করতে বলল নরওয়ে

কাউকে ফেবারিট না মেনেই বিশ্বকাপ খেলতে গেল ব্রাজিল

নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জয়ের জার্সি