হোম > খেলা > ফুটবল

এল ক্লাসিকোতে নেই এমবাপ্পে, বার্সার দরকার এক পয়েন্ট

ক্রীড়া ডেস্ক    

এল ক্লাসিকো থেকে বাদ পড়েছেন কিলিয়ান এমবাপ্পে। ছবি: সংগৃহীত

জিতলেই লিগ শিরোপা, আর সে জয় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে—দ্বৈত আনন্দের এমন হাতছানি নিয়েই আজ ঘরের মাঠে এল ক্লাসিকো খেলতে নামবে বার্সেলোনা। ম্যাচ যদি ড্রও হয়, তাহলেও শিরোপা জিতবে হান্সি ফ্লিকের দল। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সার বিপক্ষে আজ খেলা হচ্ছে না কিলিয়ান এমবাপ্পে বলে নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ।

৩৪ ম্যাচ শেষে ৮৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে বার্সেলোনা। সমান ম্যাচে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৭৭। আজকের এল ক্লাসিকো হিসাবে নিয়ে দুই দলের সামনে বাকি ৪ ম্যাচ। আজকের ম্যাচে কমপক্ষে ড্র হলেই রিয়ালের ধরাছোঁয়ার বাইরে চলে যাবে বার্সেলোনা, অর্থাৎ নিশ্চিত করবে লিগ শিরোপা।

এই লিগ শিরোপা কাতালানদের চ্যাম্পিয়নস লিগের ব্যর্থতার ক্ষতে উপশমের প্রলেপ হতে পারে। আর আজকের এল ক্লাসিকোসহ সামনের অন্য আরও তিনটি ম্যাচ জিততে পারলে তারা স্পর্শ করবে লা লিগায় ১০০ পয়েন্ট। লা লিগায় ১০০ পয়েন্ট পাওয়ার প্রথম রেকর্ড গড়েছিল হোসে মরিনহোর অধীনে রিয়াল মাদ্রিদ।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে চোটের কারণে খেলতে পারবেন না বার্সেলোনার তারকা ফুটবলার লামিনে ইয়ামাল। অনিশ্চয়তা থাকা কিলিয়ান এমবাপ্পে চোট কাটিয়ে গতকাল রিয়ালের অনুশীলনে ফিরেছেন। ভালভার্দের সঙ্গে মারামারি করা চুয়ামেনিকেও দেখা যেতে পারে আজকের ম্যাচে।

সমীহ জাগাচ্ছে ইকুয়েডর

মেসি বলেই হয়তো এভাবে রেকর্ড গড়া সম্ভব

জয়ে ফিরল মোহামেডান

বিশ্বকাপ খেলবে ইরান

‘ব্রাজিল সব সময়ই ফেবারিট’

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন বাংলাদেশি শিল্পী সঞ্জয়

বিশ্বকাপে ফিরেই ডার্ক হর্স তুরস্ক

মেসি কি নাক ডাকেন

অদ্ভুতুড়ে সোয়া ৩ ঘণ্টার ম্যাচে জোড়া লাল কার্ড, অতিরিক্ত সময় ২৭ মিনিট

হামজার মুখে ‘বাংলাদেশ জিন্দাবাদ’