হোম > খেলা > ফুটবল

এমবাপ্পেদের জয় উদ্‌যাপনে একজনের মৃত্যু

ক্রীড়া ডেস্ক    

মরক্কোর বিপক্ষে জয়ের পর উৎসবের নগরীতে পরিণত হয়েছিল প্যারিস। উদযাপনে ঘটেছে হতাহতের ঘটনা। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শেষ আটে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ফ্রান্স। এই জয়ের উল্লাসের মধ্যেই দেশটিতে ঘটেছে এক মর্মান্তিক দুর্ঘটনা। উদ্‌যাপনের সময় সড়ক দুর্ঘটনায় মারা গেছে ১৭ বছর বয়সী এক কিশোরী।

জরুরি সেবা বিভাগের বরাতে এএফপি জানিয়েছে, উত্তর ফ্রান্সের মবুজ শহরের কাছের অলনোয়া-আয়মেরি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। উদ্‌যাপনে অংশ নেওয়া ওই কিশোরী একটি ট্রাকে উঠেছিলেন। একপর্যায়ে তিনি নিচে পড়ে যান এবং ট্রাকটির চাকায় পিষ্ট হন। ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়।

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে জয়ের পর ফ্রান্সজুড়ে আনন্দ-উল্লাস শুরু হয়। রাজধানী প্যারিসসহ বিভিন্ন শহরের রাস্তায় শত শত সমর্থক উদ্‌যাপনে মেতে ওঠেন। নিরাপত্তা নিশ্চিত করতে হাজারো পুলিশ সদস্য মোতায়েন ছিল। কিন্তু উত্তর ফ্রান্সের ওই ঘটনায় শোকের ছায়া নেমে আসতেও বেশি সময় লাগেনি।

কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার পর ট্রাকটির চালককে আটক করা হয়েছে। এ ছাড়া ঘটনাটির প্রত্যক্ষদর্শী আরেক কিশোরী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রের বোস্টন স্টেডিয়ামে হওয়া সে ম্যাচের প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়। বিরতির পর মাত্র ছয় মিনিটের ব্যবধানে ম্যাচের চিত্র বদলে দেন দিদিয়ের দেশমের শিষ্যরা। ৬০তম মিনিটে কিলিয়ান এমবাপ্পে গোল করে ফ্রান্সকে এগিয়ে নেন। এরপর ৬৬তম মিনিটে উসমান দেম্বেলে ব্যবধান দ্বিগুণ করেন। ফাইনালে ওঠার মিশনে ১৪ জুলাই বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় ডালাসে স্পেন কিংবা বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামবে এমবাপ্পেরা।

দেশে ফিরে রাজকীয় সংবর্ধনা পেল মিসরের ফুটবলাররা

‘হেরে যাওয়া লোকেরাই সব সময় কাঁদে’

আর্জেন্টাইন রেফারির দিকে অভিযোগের আঙুল মরক্কো কোচের

৯৬ বছরের বিশ্বকাপ ইতিহাসে টিকে রইলেন কেবল দুজন

এমবাপ্পেকে নিয়ে যে ভাইরাল পোস্ট ডিলিট করলেন হালান্ড

কেন পেনাল্টি মিস, ব্যাখ্যা দিলেন এমবাপ্পে

আর্জেন্টিনা ফাইনালে উঠলে বিপাকে পড়তে পারেন মেসি

একতার জোরে স্পেন অপ্রতিরোধ্য

‘ফ্রান্সকে আগামী বিশ্বকাপেই বিদায় করে দেবে মরক্কো’

স্পেনকে ব্রাজিল ম্যাচের কথা মনে করিয়ে দিল বেলজিয়াম