হোম > খেলা > ফুটবল

প্রত্যাবর্তনে হতাশ করলেন মেসি

ক্রীড়া ডেস্ক    

সুযোগ পেয়েও গোল করতে পারেননি আর্জেন্টিনার অধিনায়ক। ছবি: সংগৃহীত

চুইংগাম চিবোতে চিবোতে বেঞ্চ থেকে উঠে এলেন লিওনেল মেসি। সঙ্গে সঙ্গে নু স্টেডিয়ামে গগনবিদারী চিৎকার। ইতিহাসের সেরা ফুটবলারদের একজন মাঠে নামবেন বলে কথা। দর্শকদের মাঝে তখন উচ্ছ্বাসের কমতি ছিল না। যাঁর বদলি হিসেবে মাঠে নামছিলেন, সেই ড্যানিয়েল পিন্টারও আর্জেন্টিনার অধিনায়ককে জড়িয়ে ধরেন।

বিশ্বকাপের বিরতি শেষে মেসির মাঠে ফেরার মুহূর্ত ছিল ঠিক এমনই। টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতা হয়নি এলএমটেনের। ফাইনালে স্পেনের কাছে হতাশাজনক পারফরম্যান্সে খুব কাছে গিয়েও শিরোপা হাতছাড়া করেছে আর্জেন্টিনা। এরপর ছুটি কাটিয়ে আজ ভোরে কলম্বাস ক্রুর বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরলেন মেসি। কিন্তু ক্লাব ফুটবলে তাঁর প্রত্যাবর্তনটা সুখকর হলো না।

মেসির প্রত্যাবর্তনের দিনে মেজর লিগ সকারের ম্যাচে (এমএলএস) কলম্বাসের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ইন্টার মায়ামি। এই ড্রয়ে লিগে টানা ৬ ম্যাচ পর জয়রথ থামল ফ্লোরিডার ক্লাবটি। জয়ের ধারা অব্যাহত রাখার সুযোগ ছিল মায়ামির। কিন্তু কাসেমিরোর আত্মঘাতী গোল এবং মেসি একাধিক সুযোগ হাতছাড়া করায় শেষ পর্যন্ত আর পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারেনি।

মেসি যখন মাঠে নামেন তখন ২-১ গোলে এগিয়ে মায়ামি। ১৬ মিনিটে লুইস সুয়ারেজের কল্যাণে এগিয়ে যায় স্বাগতিকেরা। ৩৪ মিনিটে কাসেমিরোর ভুলে সমতায় ফেরে কলম্বাস। বক্সে প্রতিপক্ষের পাস ঠেকাতে গিয়ে পা বাড়িয়েছিলেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার। বল ক্লিয়ার না হয়ে উল্টো জালে জড়ায়। তবে ফের এগিয়ে যেতে খুব বেশি সময় নেয়নি মায়ামি। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে নোয়া অ্যালেন জালের দেখা পেলে স্কোরলাইন ২-১ হয়।

মাঠে নামার তিন মিনিট পর মায়ামির লিডটা বড় করতে পারতেন মেসি। বক্সে সুয়ারেজের পাস পেয়ে জোরালো শট নিয়েছিলেন। কাছের পোস্ট ঘেষে বল মাঠের বাইরে চলে যায়। সহজ সুযোগ থেকে মেসির গোল করতে না পারার হতাশা ছড়িয়ে পড়ে গ্যালারিতে। গোল উদযাপনের জন্য যেসব দর্শক উঠে দাঁড়িয়েছিলেন, তারা মুখে কিংবা মাথায় হাত দিয়ে আবার বসে যান। নিজে নিজেও হতাশ হয়েছেন।

মেসির গোল মিসের হতাশা আরও দীর্ঘ হয়েছে ম্যাচের ৮৪ মিনিটে। মাপা ফ্রি কিক থেকে মায়ামির জাল কাঁপিয়ে কলম্বাসকে ম্যাচে ফেরান ব্রাইস মেন্ডেস। যোগ করা সময়ে স্বাগতিকদের এগিয়ে নিতে পারতেন মেসি। দুটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি এই ফরোয়ার্ড।

৭৮১ কোটি টাকা পেলেই বিশ্বকাপ ফাইনালে গোল করা ফুটবলারকে ছাড়বে বার্সা

চাপ বাড়ছে ইনফান্তিনোর, ফিফা সভাপতির দৌড়ে নতুন দুই নাম

ইনফান্তিনোর কাছে জবাবদিহিতা চায় কনকাকাফ

সাফে বাংলাদেশের গ্রুপে কারা, দেখে নিন

আবারও সাফের সভাপতি কাজী সালাউদ্দিন

মেসির ফেরার অপেক্ষায় ইন্টার মায়ামি

‘এটাই আর্জেন্টিনার সর্বকালের সেরা দল’

স্বাগত জানিয়ে ফিফাকে পরামর্শ দিল এএফসি

ভোজিনিয়ার দলবদল নিয়ে শেষ মুহূর্তে নাটকীয় মোড়

মেসিদের তীব্র সমালোচনায় আর্জেন্টিনার প্রেসিডেন্ট