হোম > খেলা > ফুটবল

সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সঙ্গে লড়ে ২২ বছরে পরপারে ফুটবলার

সিনসিনাটির জার্সিতে মার্কো আঙ্গুলো। ছবি: এএফপি

বয়স মাত্র ২২। এই বয়সে মাঠ দাপিয়ে বেড়ানোর কথা। কিন্তু মৃত্যুর কাছে হেরে গেলেন মার্কো আঙ্গুলো। সড়ক দুর্ঘটনার পর হাসপাতালে ৩৫ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন ইকুয়েডরের এই ডিফেন্সিভ মিডফিল্ডার।

আঙ্গুলো দুর্ঘটনায় পড়েন কুইতো শহরে। শরীরের বিভিন্ন অংশে মারাত্মক চোট পেয়েছিলেন তিনি। আঘাত পেয়েছিলেন মস্তিষ্কেও। অস্ত্রোপচারের পর তাঁকে রাখা হয়েছিল ইনটেনসিভ কেয়ারে। তবে সেখান থেকে আর ফেরা হলো না।

২০২০ সালে ইকুয়েডরের ইন্দিপেন্দেন্তে জুনিয়র্সের হয়ে পেশাদারি ক্যারিয়ার শুরু করেন আঙ্গুলো। গত বছর যোগ দেন যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের (এমএলএস) ক্লাব সিনসিনাটিতে। সেখানে থেকে এ বছর ধারে কুইতোর ক্লাব এলডিইউতে যোগ দিয়েছিলেন তিনি।

ইকুয়েডেরের হয়ে আঙ্গুলোর অভিষেক হয় ২০২২ সালে। দুই বছরে খেলেছেন ৩ ম্যাচ।

‘ম্যারাডোনার কাজ শুধু মেসিই করতে পারেন’

মেসির সঙ্গে কী নিয়ে লেগেছিল, মনে নেই মিসরের কোচের

আর্জেন্টিনা ম্যাচের আগে ইংল্যান্ড দল নিয়ে কী বললেন হ্যারি কেইন

ফুটবলারদের বেতন দিতে পারছে না রোনালদোর আল নাসর

‘ফ্রান্স দলে কোনো ফরাসি নেই’

১৩ লাখ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের টিকিট

‘নিখুঁত’ স্পেনের বড় পরীক্ষা

স্পেনকেই ফেবারিট মানছেন ফ্রান্স কোচ, ইয়ামাল কী বলছেন

‘ফ্যান্টাস্টিক ফোরে’ চোখ ফ্রান্সের

ইয়ামাল নাকি এমবাপ্পে, আজ হাসবেন কে