হোম > খেলা > ফুটবল

মেসির ৪৭টি ট্রফি জেতার তথ্যও জানেন ট্রাম্প

ক্রীড়া ডেস্ক    

আজ মেসিকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছিলেন ট্রাম্প। ছবি: সংগৃহীত

সর্বকালের সেরা ফুটবলারদের একজন মনে করা হয় লিওনেল মেসিকে। ক্লাব এবং জাতীয় দলের জার্সিতে সম্ভাব্য সব ধরনের শিরোপা জেতা হয়েছে তার; সব মিলিয়ে এই সংখ্যাটা দাঁড়িয়েছে ৪৭-এ। এই তথ্য জানা আছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।

আজ হোয়াইট হাউসে এক বিশেষ অনুষ্ঠানে মেসিকে সম্মাননা জানিয়েছেন ট্রাম্প। সেই অনুষ্ঠানে আর্জেন্টাইন সুপারস্টারকে নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন ট্রাম্প। তার মধ্যে ট্রফির বিষয়টি অন্যতম। বলা বাহুল্য, বিশ্বকাপ জয়ী অধিনায়কের সমান এত বেশি ট্রফি জেতার কীর্তি নেই আর কোনো ফুটবলারের। স্বাভাবিকভাবেই এমন একজন ফুটবলারকে প্রশংসায় ভাসিয়েছেন ট্রাম্প।

বার্সেলোনার হয়ে বর্নাঢ্য ক্লাব ক্যারিয়ারে বেশ আলোকিত মেসি। চ্যাম্পিয়নস লিগ, লা লিগা, কোপা দেল রে, সুপারকোপা, সুপার কাপ, ক্লাব বিশ্বকাপসহ জিতেছেন মোট ৩৫টি শিরোপা। পরবর্তীতে পিএসজি এবং ইন্টার মায়ামির হয়েও শিরোপা উঁচিয়ে ধরেছেন। ২০২২ সালের ডিসেম্বরের আগে আর্জেন্টিনার হয়ে জিতেছিলেন পাঁচটি শিরোপা। অপেক্ষা ছিল কেবল একটি বিশ্বকাপের; সে অপেক্ষা ফুরিয়েছে কাতার বিশ্বকাপে। ক্যারিয়ারের বিদায়বেলায় এখন তাই নিজের শোকেসের দিকে তাকিয়ে আর কোনো অপূর্ণতা বোধ করতে হবে না মেসিকে।

মেসির বিশাল অর্জন নিয়ে ট্রাম্প বলেন, ‘অবিশ্বাস্য ক্যারিয়ারের মেসি ৪৭টি শিরোপা জিতেছে। এটা সর্বকালের সেরা। তুমি চাইলে বিশ্বের যেকোনো ক্লাবে যেতে পারতে, যেকোনো দলে খেলতে পারতে। কিন্তু তুমি ইন্টার মায়ামিকেই বেছে নিয়েছ। এই যাত্রায় আমাদের সবাইকে সঙ্গী করার জন্য তোমাকে ধন্যবাদ জানাতে চাই।’

যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে মেসিকে স্বাগত জানাতে পেরে বেশ উচ্ছ্বসিত ট্রাম্প, ‘আমার জন্য এটি বিশেষ সৌভাগ্যের বিষয় যে আমি এমন একটি কথা বলতে পারছি, যা এর আগে কোনো মার্কিন প্রেসিডেন্ট বলতে পারেননি—‘হোয়াইট হাউসে স্বাগত, লিওনেল মেসি।’

শুধু ব্রাজিল নয়, নরওয়ের কাছে আর্জেন্টিনাও ‘অসহায়’

মেসি বিশ্বকাপে প্রথম হারের দেখা পাবেন, দাবি এই প্রেসিডেন্টের

‘এবার আমরা বিশ্বকাপ জিতব’

কেপ ভার্দের বিপক্ষে কোন জার্সি পরে খেলবে আর্জেন্টিনা

বিশ্বকাপ থেকে বাদ পড়ে পদত্যাগ জার্মানিকে হারানো সেই কোচের

বিশ্বকাপে জয় উদ্‌যাপন করতে গিয়ে প্রাণহানি

বিশেষ মাইলফলকের অপেক্ষায় আর্জেন্টিনার কোচ

নতুন ভূমিকাটাও উপভোগ করছেন লুকাকু

দর্শকদের কথা ভেবে ফিফার সঙ্গে কথা বলছে আর্জেন্টিনা

বিদায়বেলায় একরাশ হতাশা প্রকাশ করলেন উরুগুয়ের কোচ