হোম > খেলা > ফুটবল

কেপ ভার্দের ফুটবলারদের সঙ্গে ছবি তোলার সময় মেসির রসিকতা

ক্রীড়া ডেস্ক    

কেপ ভার্দের ফুটবলারের সঙ্গে ছবি তুলেছেন লিওনেল মেসি। ছবি: এক্স

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচটা হয়ে থাকল মেসিময়। রেকর্ড বই তছনছ করেছেন বলে নয়। মিক্সড জোনে এক নারী সাংবাদিককে তাঁর চুমুর ঘটনা ভাইরাল। এখানেই শেষ নয়। প্রতিপক্ষের ফুটবলারদের সঙ্গে ছবি তোলার সময় করেছেন রসিকতাও।

মায়ামিতে আজ বাংলাদেশ সময় ভোরে অনুষ্ঠিত আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ রোমাঞ্চ ছড়িয়েছে শেষ মুহূর্ত পর্যন্ত। নবাগত কেপ ভার্দের বিপক্ষে ৩-২ গোলে জয়ের পর আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি মিক্সড জোন দিয়ে যাচ্ছিলেন। তখন আফ্রিকান দলটির কয়েক জন ফুটবলার তাঁর জন্য অপেক্ষা করছিলেন। মেসির সঙ্গে ছবি তোলার পাশাপাশি তাঁর কাছ থেকে স্মারক হিসেবে কিছু নিতে চেয়েছিলেন কেপ ভার্দের ফুটবলাররা। কেপ ভার্দের ফুটবলারদের সঙ্গে ছবি তোলার পর আর্জেন্টাইন অধিনায়ক মজার ছলে বলেন, ‘তারা আমার জার্সি চাইল, সবকিছুই চাইল। অথচ মাঠে তারাই আমাকে খুব জোরে ট্যাকল করে। হা হা।’

মেসি যখন ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন, তখন তাঁর ফোলা কপাল অনেকেরই নজরে এসেছে। দ্বিতীয়ার্ধে ম্যাচ যখন ১-১ সমতায়, তখন আর্জেন্টাইন অধিনায়ককে পেনাল্টি বক্সের ঠিক বাইরে ফাউল করেন প্রতিপক্ষের এক ডিফেন্ডার। তাঁর হাঁটুর সঙ্গে মাথায় আঘাত পাওয়াতে কপাল লাল হয়ে যায়। খেলা শেষে বের হয়ে যাওয়ার সময় প্রদাহনাশক (অ্যান্টি-ইনফ্ল্যামেটরি) ওষুধ এবং বরফ ব্যবহার করেন তিনি।

মেসি মিক্সড জোন নিয়ে যখন যাচ্ছিলেন, তখন তাঁর সঙ্গে দেখা হয়ে গেল সোফি মার্তিনেস নামের এক নারী সাংবাদিকের। দেখা হতেই সোফিকে চুমু দিলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার। আর্জেন্টাইনরা সাধারণত এভাবেই শুভেচ্ছা বিনিময় করে থাকেন। চুমু দেওয়ার পর রসিকতার সুরে মেসি বলেন, ‘তোমার দিকে যদি তাকাই, তা শুধু তোমার জন্যই। তোমাকে যদি শুভেচ্ছা জানাই, সেটা শুধু তোমার জন্যই।’

৩-২ গোলের রুদ্ধশ্বাস জয়ের দিনে মেসি একগাদা রেকর্ড গড়েছেন। দিয়েগো ম্যারাডোনাকে ছাপিয়ে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ৯ অ্যাসিস্টের রেকর্ডটাও মেসি করতে পারতেন। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ম্যারাডোনার অ্যাসিস্ট ছিল আটটি। তবে আজ ১১১ মিনিটের সময় আর্জেন্টিনার ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরোর নামে গোল লেখা হলেও পরে সেটা কেপ ভার্দের ডিফেন্ডার দিনেই বোর্জেসের আত্মঘাতী গোল ধরা হয়েছে। যার ফলে অ্যাসিস্ট আর মেসির নামে লেখা হয়নি। ৭ জুলাই আটলান্টায় শেষ ষোলোতে মুখোমুখি হবে আর্জেন্টিনা-মিসর।

আর্জেন্টিনাকে কাঁপিয়ে দেওয়া কেপ ভার্দের প্রশংসায় কিংবদন্তিরা

ইংল্যান্ডের ফুটবলারদের ‘ভায়াগ্রা’ ব্যবহারের অনুমতি দেওয়ার কারণ কী

এই স্পেন ‘কাউকে ভয় পায় না’

শেষ ষোলোর সূচি চূড়ান্ত, ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ কবে

মিক্সড জোনে নারী সাংবাদিককে মেসির চুমু

১২ বছরের গেরো কাটল কলম্বিয়ার, এবার প্রতিপক্ষ সুইজারল্যান্ড

এমন ম্যাচ হেরে গেলে দুঃখজনক হতো, বলছেন আর্জেন্টিনার কোচ

ফোলা কপাল নিয়ে কথা বললেন মেসি, আঘাত পেলেন কীভাবে

কেপ ভার্দে আমাদের প্রচুর খাটিয়েছে, বলছেন মেসি

কেপ ভার্দে ম্যাচে মেসির যত রেকর্ড