হোম > খেলা > ফুটবল

১২ বছরের গেরো কাটল কলম্বিয়ার, এবার প্রতিপক্ষ সুইজারল্যান্ড

ক্রীড়া ডেস্ক    

ঘানাকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে উঠেছে কলম্বিয়া। ছবি: এএফপি

বিশ্বকাপে তেমন একটা পরিচিত মুখ নয় কলম্বিয়া। আবার সুযোগ পেলেও তারা বেশির ভাগ সময় আটকে যায় নকআউট পর্বেই। আজ কানসাস সিটিতে নকআউট পর্বের গেরো খুলল লাতিন আমেরিকার এই দল। ঘানাকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে উঠেছে কলম্বিয়া।

ফুটবল বিশ্বকাপে সর্বোচ্চ সাফল্য কলম্বিয়া অর্জন করেছে ২০১৪ সালে। সেবার তারা কোয়ার্টার ফাইনালে উঠেছিল। পরবর্তীতে ২০১৮ বিশ্বকাপে শেষ ষোলোতেই থেমে গিয়েছিল তাদের পথচলা। তবে ২০২২ কাতার বিশ্বকাপে তারা জায়গা করে নিতে পারেনি। এক বিশ্বকাপ পর ফিরে তারা পেরিয়েছে নকআউপ পর্বের বাধা। শেষ ষোলোতে তারা খেলবে সুইজারল্যান্ডের বিপক্ষে।

ঘানার বিপক্ষে ১৪ মিনিটেই এগিয়ে যায় কলম্বিয়া। ১৪ মিনিটে কলম্বিয়ান ফরোয়ার্ড লুইস সুয়ারেসের ক্রস ব্লক করেন ঘানার ফরোয়ার্ড অ্যান্টোইন সেমেনিও। ফিরতি সুযোগে বল পায়ে চলে এসে সুয়ারেস তা ঠেলে দেন হোয়ান আরিয়াসের কাছে। এরপর আনুষ্ঠানিকতা সারেন আরিয়াস।

শুরুতে এগিয়ে যাওয়ার পর ঘানার রক্ষণদুর্গে কলম্বিয়া বারবার হানা দিতে থাকে। ৩৯ মিনিটে প্রথমার্ধের আগেই ব্যবধান দ্বিগুণ করে নেওয়ার সুযোগ ছিল তাদের কাছে। ঘানার মিডফিল্ডার কোয়াইসি সিবোর ভুলে পাস রিসিভ করেন কলম্বিয়ান মিডফিল্ডার হামেস রদ্রিগেস। পরবর্তীতে রদ্রিগেস চিপ করে বল পাঠিয়ে দেন লুইস দিয়াসের কাছে। তবে সেটা দিয়াস কাজে লাগাতে পারেননি।

৪২ মিনিটে সুয়ারেস গোলের চেষ্টা করেও ঘানার গোলরক্ষক লরেন্স আতি-জিগিকে কাটাতে পারেননি। প্রথমার্ধ ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে কলম্বিয়া। পুরো ম্যাচ জুড়েই আতি-জিগিকে গোলপোস্টের সামনে অনেক ব্যস্ত সময় কাটাতে হয়েছে। যেখানে ঘানার লক্ষ্য বরাবর কলম্বিয়া ৮ শট নিয়েছে। বিপরীতে ঘানা গোল বরাবর কোনো শট নিতেই পারেনি।

একের পর এক আক্রমণে ৫৭ মিনিটে দ্বিতীয় গোল করে উদযাপন করেছিল কলম্বিয়া। সুয়ারেস পাস রিসিভ করে আরিয়াসকে দেন। দিয়াস এরপর গোল করলেও অফসাইডে থাকায় কলম্বিয়া দ্বিতীয় গোল থেকে বঞ্চিত হয়েছে।

৯০ মিনিটের পর অতিরিক্ত ৮ সময় গড়ালেও কলম্বিয়া-ঘানার কেউই গোল করতে পারেনি। শেষ বাঁশি বাজার পর কলম্বিয়া ডাগআউটে তখন উচ্ছ্বাস। গ্যালারিতে হলুদ জার্সি পরিহিত কলম্বিয়ার দর্শকেরাও উদযাপন করছিলেন।

১-০ গোলের ম্যাচ হলেও কলম্বিয়া-ঘানা ম্যাচে রেফারি ক্লেমেন্ত তারপিনকে ঘন ঘন কার্ড বের করতে হয়েছে। ঘানার তিন ও কলম্বিয়ার দুই ফুটবলারকে তারপিন দেখিয়েছেন হলুদ কার্ড। এই জয়ে সুইজারল্যান্ডকে শেষ ষোলোতে প্রতিপক্ষ হিসেবে পেল কলম্বিয়া। ৭ জুলাই বাংলাদেশ সময় রাত ২টায় ভ্যাঙ্কুভারে শুরু হবে কলম্বিয়া-সুইজারল্যান্ড ম্যাচ। এটা শেষ ষোলোরও শেষ ম্যাচ।

এই স্পেন ‘ কাউকে ভয় পায় না ’

শেষ ষোলোর সূচি চূড়ান্ত, ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ কবে

মিক্সড জোনে নারী সাংবাদিককে মেসির চুমু

এমন ম্যাচ হেরে গেলে দুঃখজনক হতো, বলছেন আর্জেন্টিনার কোচ

ফোলা কপাল নিয়ে কথা বললেন মেসি, আঘাত পেলেন কীভাবে

কেপ ভার্দে আমাদের প্রচুর খাটিয়েছে, বলছেন মেসি

কেপ ভার্দে ম্যাচে মেসির যত রেকর্ড

মাথা উঁচু করে বিদায় নিয়ে ‘গর্বিত’ কেপ ভার্দে

অনেক কিছু ঠিক করতে হবে, বলছেন মেসি

নকআউট ম্যাচ কেন সহজ নয়, টের পেলেন আর্জেন্টিনা কোচ