হোম > খেলা > ফুটবল

শিরোপা উদ্‌যাপন করতে গিয়ে রেফারি আজীবন নিষিদ্ধ

মাঠের কোনো সিদ্ধান্তে রেফারির ওপর ফুটবলারদের ক্ষোভ ঝাড়ার ঘটনা দেখা যায় হরহামেশাই। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-সমর্থকদের ব্যঙ্গ-বিদ্রূপ তো আছেই। তবে রেফারি নিষিদ্ধ হওয়ার মতো ঘটনা খুব কমই ঘটে। নেদারল্যান্ডসের জ্যান স্মিট নিষিদ্ধ হয়েছেন চ্যাম্পিয়ন দলের শিরোপা উদ্‌যাপন করতে গিয়ে। 

চলতি সপ্তাহের রোববার চতুর্থ ডিভিশন চ্যাম্পিয়নশিপের সেন্ট জর্জ ও এসভি ডি ভ্যালকেন মুখোমুখি হয়েছে। স্মিট সেই ম্যাচে রেফারির দায়িত্বে ছিলেন। অতিরিক্ত সময়ে সেন্ট জর্জ গোলরক্ষক ডেভ ল্যান জয়সূচক গোল করেন। ম্যাচ শেষে সেন্ট জর্জের উদ্‌যাপনে যোগ দিয়েছেন স্মিট।

ডাচ রেফারি মঞ্চে উঠে ‘গার্ডিয়ান অ্যাঞ্জেল’ গান গেয়েছেন ও চ্যাম্পিয়নশিপের বাটি উঁচিয়ে ধরেছেন। নেদারল্যান্ডসের স্থানীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, এসভি ডি ভ্যালকেন অভিযোগ দায়ের করেছে ও রয়্যাল ডাচ ফুটবল ফেডারেশন (কেএনভিবি) তাতে সাড়া দিয়েছে। কেএনভিবি স্মিটকে জানিয়ে দিয়েছে যে আর কোনো ম্যাচে রেফারির দায়িত্ব পালন করতে পারবেন না। 

এই সিদ্ধান্তে স্মিট অবশ্য একমত হতে পারেননি। নেদারল্যান্ডসের এনএইচ নিউজকে ডাচ রেফারি বলেন, ‘আমি শুধু গানই গেয়েছি। চ্যাম্পিয়নশিপের বাটিটা এরপর উঁচিয়ে ধরেছি। সেটাই একমাত্র বিষয়। আমি খুব দুঃখ প্রকাশ করেছি।’ শুধু তা-ই নয়, স্মিট নাকি সেই ম্যাচে ১৫ মিনিটের কম অতিরিক্ত সময় দিয়েছেন বলে ডাচ সংবাদমাধ্যমে জানা গেছে। এসবি ডি ভ্যালকেনকে ৮ খেলোয়াড় নিয়ে খেলতে হয়েছে। কারণ, সেই ম্যাচে তিন লাল কার্ড দেখেছে দলটি।

ঢাকায় লাগেজ না আসায় অনুশীলন ছাড়াই ভারতের সঙ্গে খেলবে পাকিস্তান

এটা আমাদের সেরা সুযোগ, সাফ নিয়ে বললেন তপু

স্প্যানিশ ফুটবলারের মৃত্যু নিয়ে তদন্ত শুরু

মেসির অধ্যায় শেষে নতুন আর্জেন্টিনা দলে চমক

ঢাকায় কাল শুরু সাফ ফুটবল, উত্তাপ কোথায়

এমন একটি জয়ের জন্য ৫৭৫ দিনের অপেক্ষা ফুরাল বার্সার

টিভিতে আজ কোথায় কোন খেলা দেখবেন

মেসি-রোনালদোর সঙ্গে খেলতে না পারার আক্ষেপ কেইনের

ভারতের চোখে বাংলাদেশ সবচেয়ে শক্তিশালী

‘হামজারা থাকার পরও বাংলাদেশ সাফ না জিততে পারলে সেটা দুঃখজনক’