হোম > খেলা > ক্রিকেট

লঙ্কান লিগে খেললে যে পারিশ্রমিক পাবেন মিঠুন-তাসকিনরা 

লঙ্কান প্রিমিয়ার লিগের(এলপিএল) প্লেয়ার ড্রাফট হয়ে গেছে গতকাল রাতে। এবারের এলপিএলে দল পেয়েছেন তাসকিন আহমেদ-মোহাম্মদ মিঠুনসহ বাংলাদেশের পাঁচ ক্রিকেটার। 

গোল্ড ওভারসিজ ‘এ’ ক্যাটাগরিতে ক্যান্ডি ওয়ারিয়র্সে খেলবেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন। গোল্ড ওভারসিজ ‘বি’ ক্যাটাগরিতে মিঠুনের পাশাপাশি নাজমুল ইসলাম অপু ও পেসার মেহেদি হাসান রানাকে দলে টেনেছে ক্যান্ডি। 

আল আমিন হোসেন ও তাসকিন আহমেদকে খেলবেন কলম্বো স্টারসের হয়ে। বাংলাদেশের দুই পেসার খেলবেন গোল্ড ওভারসিজ ‘বি’ ক্যাটাগরিতে। গোল্ড ওভারসিজ ‘এ’ ক্যাটাগরির হওয়ায় মিঠুনের পারিশ্রমিক ধরা হয়েছে ৪০ হাজার ডলার বা ৩৪ লাখ টাকা। ওভারসিজ ‘বি’ ক্যাটাগরিতে থাকা তাসকিন-অপুরা পাবেন ২৫ হাজার ডলার বা ২১ লাখ টাকা। 

পাঁচ ফ্র্যাঞ্চাইজি দল নিয়ে ৫ ডিসেম্বর থেকে শুরু হবে এলপিএল। টুর্নামেন্ট শেষ হবে ২৩ ডিসেম্বর। আইকন ওভারসিজ বা বিদেশি তারকা হিসেবে পাঁচ দলে খেলবেন ফাফ ডু প্লেসিস, রোভম্যান পাওয়েল, মোহাম্মদ হাফিজ, ক্রিস গেইল ও ইমরান তাহির। মিঠুনদের দলের বিদেশি আইকন হিসেবে খেলবেন রোভম্যান পাওয়েল। আল আমিন-তাসকিনদের আইকন খেলোয়াড় হয়েছেন ক্রিস গেইল। 

জিম্বাবুয়ের কাছে বাজে হারে সিরিজ শুরু করল বাংলাদেশ

স্বীকৃতির সঙ্গে আইসিসিতে শীর্ষ পদও পেলেন তামিম

বিশ্বকাপের ফরম্যাট বদলাল আইসিসি

জিম্বাবুয়ের বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ, তিন বছর পর ফিরলেন ইয়াসির

প্রত্যাবর্তন রাঙিয়ে মাসসেরার তালিকায় মোসাদ্দেক

ম্যাককালামকে ছাঁটাইয়ে শেষ হলো ইংল্যান্ডের বাজবল অধ্যায়

শেষ ওয়ানডে জিতে মিরাজ বললেন, আমরা অনেক কিছু শিখেছি

সিরিজ খুইয়ে মিরাজদের জয়ে ফেরা

ধবলধোলাই এড়ানোর ম্যাচেও ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজ হারের পর শাস্তি পেল বাংলাদেশ