হোম > খেলা > ক্রিকেট

‘বাংলাদেশের বাদ পড়ার কথা ছিল, এখনো বাদই আছে’

ক্রীড়া ডেস্ক    

প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের। ছবি: বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ম্যাচ বর্জনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে পাকিস্তান। যাদের প্রতি সংহতি জানিয়ে গত ১ ফেব্রুয়ারি এই সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান সরকার, অনেক আলোচনা-সমালোচনা এবং বৈঠকের পরও সেই বাংলাদেশ এখনো টি-টোয়েন্টি বিশ্বকাপের বাইরেই আছে। এই বিষয়টিই মনে করিয়ে দিলেন ক্রিকেট বিশ্লেষক এবং ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া।

পাকিস্তান ভারত ম্যাচ বর্জনের সিদ্ধান্ত থেকে সরে আসার পর নিজের ইউটিউব চ্যানেলে আকাশ বলেন, ‘ভারত-পাকিস্তান ম্যাচ ১৫ ফেব্রুয়ারির জন্য নির্ধারিত ছিল। এখনই ঠিক তাই আছে। বাংলাদেশ বিশ্বকাপ থেকে বাদ পড়েছিল, এখনো তারা বাদই আছে।’

পাকিস্তানের ম্যাচ বর্জনের ঘোষণায় বিপুল ক্ষতির শঙ্কায় চিন্তায় পড়ে গিয়েছিল আইসিসি। সবশেষ গত পরশু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে জরুরি বৈঠকে বসেছিলেন আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা। বৈঠকে বাংলাদেশের বেশ কিছু স্বার্থ তুলে ধরেন নাকভি। পিসিবি প্রধানের চাওয়া ছিল, টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ায় বাংলাদেশের বিরুদ্ধে কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে না। সেই সঙ্গে একটি ইভেন্ট আয়োজন সুযোগ দিতে হবে। এই দুটি শর্তই মেনে নিয়েছে আইসিসি। এই বিষয়ে গতকাল রাতে বিবৃতিও দেওয়া হয়েছে সংস্থাটির পক্ষ থেকে।

ঘটনার সূত্রপাত মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়াকে কেন্দ্র করে। এরপর নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় নিজেদের ম্যাচগুলো খেলতে চেয়েছিল তারা। কিন্তু এই দাবি না রেখে বাংলাদেশকে বাদ দেয় আইসিসি। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার এই সিদ্ধান্তের প্রতিবাদেই ভারত ম্যাচ বর্জনের ঘোষণা দেয় পাকিস্তান সরকার। গত কিছু দিনের অনিশ্চয়তার পর অবশেষে সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে পাকিস্তান।

যাকে নিয়ে এত জটিলতার শুরু হয়েছিল, সেই মোস্তাফিজকে নিয়েও কথা বলেছেন আকাশ। তিনি বলেন, ‘মোস্তাফিজের আইপিএল খেলার কথা ছিল না। এখনো খেলার কথা নেই। তাহলে মাঝের সময়টাতে কী বদলে গেল? এই বিষয়ে আমি কিছু বুঝতে পারছি না।’

নামিবিয়াকে উড়িয়ে পাকিস্তানকে ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

অতীত মনে করিয়ে পাকিস্তানকে যুক্তরাষ্ট্রের প্রচ্ছন্ন হুমকি

ভারত-পাকিস্তান মিলিয়েই আরব আমিরাত

এটা ছিল পাকিস্তানের সাজানো নাটক, বলছেন ভারতীয় কোচ

শুধু বিশ্বকাপটাই খেলা হলো না লিটনদের

বর্জনের সিদ্ধান্ত থেকে সরে এল পাকিস্তান, নেপথ্যে কী কারণ

বিসিবির চাওয়া পূরণ করল আইসিসি

প্রবাসী আনিকাকে নিয়েই এশিয়ান কাপে যাচ্ছে বাংলাদেশ

পাকিস্তানকে ভারতের বিপক্ষে খেলতে বাংলাদেশের অনুরোধ

রোমাঞ্চকর ফাইনালে শান্তদের হারিয়ে চ্যাম্পিয়ন লিটনরা