হোম > খেলা > ক্রিকেট

রোহিতের সঙ্গে অবিচার করা হয়েছে, দাবি সাবেক ভারতীয় ক্রিকেটারের

ক্রীড়া ডেস্ক    

২০২৪ আইপিএল থেকে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে খেলছে মুম্বাই ইন্ডিয়ানস। তার আগে ১০ বছর রোহিত শর্মা ছিলেন মুম্বাইয়ের অধিনায়ক। ছবি: সংগৃহীত

আইপিএলে দশ দলের মধ্যে ৯ নম্বরে অবস্থান করছে মুম্বাই ইন্ডিয়ান্স। ৫ ম্যাচ খেলে কেবল এক ম্যাচ জিতেছে তারা। দলের বাজে অবস্থায় অধিনায়ক হার্দিক পান্ডিয়ার সমালোচনায় মুখর নেটিজেন থেকে শুরু করে সাবেক ক্রিকেটাররা। ভারতের সাবেক ক্রিকেটার মনোজ তিওয়ারি মুম্বাইয়ের নেতৃত্ব বদলানোর পরামর্শ দিয়েছেন।

পাঞ্জাব কিংসের বিপক্ষে গতকাল টস হেরে আগে ব্যাটিং করে ২০ ওভারে ৬ উইকেটে ১৯৫ রান করে মুম্বাই ইন্ডিয়ানস। এক প্রান্ত আগলে রেখে ৬০ বলে ৮ চার ও ৭ ছক্কায় ১১২ রান করে অপরাজিত থাকেন কুইন্টন ডি কক। তবে তাঁর এই সেঞ্চুরি বিফলে গেছে। ২১ বল হাতে রেখে ৭ উইকেটের সহজ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে পাঞ্জাব কিংস। যেখানে তৃতীয় উইকেটে প্রভসিমরান সিং ও শ্রেয়াস আইয়ারের ৬৭ বলে ১৩৯ রানের জুটিতেই মুম্বাই ম্যাচ থেকে ছিটকে যায়। ম্যাচ শেষে ক্রিকবাজে এক আলোচনায় তিওয়ারি বলেন, ‘আমার মতে হার্দিকের নেতৃত্বে দুর্বলতা রয়েছে। যেভাবে দলকে নেতৃত্ব দেওয়া উচিত, সেভাবে দিচ্ছে না। একজন অধিনায়ক হিসেবে সক্রিয় থাকাটা খুব জরুরি। যদি কোনো সমাধানের প্রয়োজন হয়, তবে হার্দিকের উচিত অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানো এবং দায়িত্বটা রোহিতের হাতে ফিরিয়ে দেওয়া। যখনই রোহিতকে সরিয়ে দেওয়া হয়েছে, তখনই তার সঙ্গে অবিচার করা হয়েছে।’

২০১৩ থেকে ২০২৩ পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক ছিলেন রোহিত। এই সময়ে মুম্বাই পাঁচবার আইপিএল জিতেছে। ২০২৪ সালে তাঁর থেকে অধিনায়কত্ব কেড়ে নিয়ে হার্দিক পান্ডিয়াকে দেওয়া হয়। ২০২৪ সালে আইপিএলে দশ দলের মধ্যে তলানিতে থেকে শেষ করে মুম্বাই। পরের বছর (২০২৫ আইপিএল) প্লে অফে খেললেও চ্যাম্পিয়ন হতে পারেনি। আর এবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে প্রথম ম্যাচ জয়ের পর টানা চার ম্যাচ হেরেছে মুম্বাই।

মুম্বাইয়ের বাজে অবস্থায় রোহিতের মতো অধিনায়কের অভাব অনুভব করছেন তিওয়ারি। ক্রিকবাজে গতকাল পাঞ্জাব-মুম্বাই ম্যাচ শেষে এক আলোচনায় তিওয়ারি বলেন, ‘আমার মতে শুধু এই বছরে সফল হচ্ছে না বলেই যে ভুলগুলো এবারই হয়েছে, ব্যাপারটা তা নয়। আপনাকে মূল কারণটাও খুঁজে দেখতে হবে। ২০১৫ থেকে ২০২৩ পর্যন্ত রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্স রোহিতের নেতৃত্বে বেশ কিছু ট্রফি জিতেছে। ২০২৩, ২০২৪ সালে তারা কোনো ট্রফি জেতেনি। এ বছরও একই ঘটনা ঘটার সম্ভাবনা বেশি।’

৪ ম্যাচে ৪৫.৬৬ গড় ও ১৬৫.০৬ স্ট্রাইকরেটে এবারের আইপিএলে রোহিত করেছেন ১৩৭ রান। সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায় অনেক পেছনে থাকলেও পড়ন্ত বেলায় এসে বোলারদের রীতিমতো উড়িয়ে দিচ্ছেন। আর বর্তমান অধিনায়ক পান্ডিয়া ব্যাটিং-বোলিংয়ে কোথাও ছাপ রাখতে পারছেন না। কৌশলগত দিক থেকেও তো তিনি ব্যর্থতার পরিচয় দিচ্ছেন।

দ্বিতীয় সারির নিউজিল্যান্ডের সঙ্গেই পেরে উঠল না বাংলাদেশ

‘পাকিস্তান ক্রিকেট বোর্ডে রাজনীতি না থাকলে আইপিএলে তাদের নিয়ে ভাবতাম’

ফিফটির পরই উইকেট ছুড়ে এলেন সাইফ, গেলেন লিটনও

এক ওভারে দুই উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

২৮ মাস পর নিউজিল্যান্ডকে হারাতে বাংলাদেশের লক্ষ্য ২৪৮ রান

অস্ট্রেলিয়া ওয়ানডে খেলবে মিরপুরে, টি-টোয়েন্টি চট্টগ্রামে

সেই রানাকেই স্বাচ্ছন্দ্যে খেলছে নিউজিল্যান্ড

সৃষ্টিকর্তার চেয়েও বেশি টাকা আছে ভারতীয় বোর্ডের, বলছেন মোদি

ভারত বিশ্বকাপে ফিক্সিংয়ের অভিযোগ, তদন্তে আইসিসি

শেষ মুহূর্তে মোস্তাফিজকে একাদশের বাইরে রাখা হলো কেন