হোম > খেলা > ক্রিকেট

টপ অর্ডারের ব্যর্থতার দিনে দলকে এগিয়ে নিচ্ছেন মিঠুন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের চার দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনটা ভালো যায়নি। এদিন পুরোপুরি ব্যর্থ হয়েছে সফরকারীদের টপ অর্ডার। দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৩৫ রান। মোহাম্মদ মিঠুন ৪২ রানে ও নাঈম হাসান ২৩ রানে অপরাজিত আছেন।

সেন্ট লুসিয়ার ড্যারেন সামি স্টেডিয়ামে ভেজা আউটফিল্ডের কারণে একদিন ম্যাচ শুরু হয় দেরিতে। বাংলাদেশ দল সব মিলিয়ে ব্যাটিং করতে পেরেছে চার ঘণ্টা। ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ১৩ বল খেলে রানের খাতা খোলার আগে ফেরেন ওপেনার মাহমুদুল হাসান জয়।

তিনে নামা সাইফ হাসান সাদমান ইসলামকে নিয়ে প্রাথমিক ধাক্কা সামলে জুটি গড়ার চেষ্টা করেন। কিন্তু থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি সাইফ (২০)। মারকুইনো মিন্ডলের তৃতীয় শিকার বানান ফজলে মাহমুদ রাব্বিকে (১)। ব্যক্তিগত ১৭ রানে জাস্টিন গ্রিভসের বলে সাদমানও আউট হন।

সুবিধা করতে পারেননি জাকির হাসান (৭), জাকের আলি অনিকও (৩)। ১০০ রানের আগেই ৬ উইকেট পড়ে গেলে দ্রুতই অলআউটের শঙ্কা জাগে। এমন ব্যাটিং বিপর্যয়ের মধ্যে দলের হাল ধরেন মিঠুন। তাঁকে দারুণ সঙ্গ দেন নাঈম। তাদের ৪৪ রানের জুটি দিনের বাকি সময় পার করে।

জিম্বাবুয়ের কাছে বাজে হারে সিরিজ শুরু করল বাংলাদেশ

স্বীকৃতির সঙ্গে আইসিসিতে শীর্ষ পদও পেলেন তামিম

বিশ্বকাপের ফরম্যাট বদলাল আইসিসি

জিম্বাবুয়ের বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ, তিন বছর পর ফিরলেন ইয়াসির

প্রত্যাবর্তন রাঙিয়ে মাসসেরার তালিকায় মোসাদ্দেক

ম্যাককালামকে ছাঁটাইয়ে শেষ হলো ইংল্যান্ডের বাজবল অধ্যায়

শেষ ওয়ানডে জিতে মিরাজ বললেন, আমরা অনেক কিছু শিখেছি

সিরিজ খুইয়ে মিরাজদের জয়ে ফেরা

ধবলধোলাই এড়ানোর ম্যাচেও ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজ হারের পর শাস্তি পেল বাংলাদেশ