হোম > খেলা > ক্রিকেট

প্রথম সেশনটা বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

উইকেট নেওয়ার পর সতীর্থদের সঙ্গে তাসকিনের উদ্‌যাপন। ছবি: বিসিবি

ধবলধোলাইয়ের লজ্জা থেকে বাঁচতে জিততেই হবে, এমন সমীকরণে সিলেট টেস্টে বাংলাদেশের শুরুটা হয়েছে দারুণ। টস হেরে ফিল্ডিং করতে নেমে দিনের প্রথম সেশনটা নিজেদের করে নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল।

প্রথম সেশন শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩ উইকেটে ৮৬ রান। আমির জাঙ্গো ৩২ ও কেভিন উইকহ্যাম ২৭ রান নিয়ে লাঞ্চের পর ব্যাট করতে নামবেন। ক্যারিবীয়দের পতন হওয়া ৩ উইকেটের দুইটাই নেন তাসকিন। বাকিটা গেছে হাসানের ঝুলিতে।

প্রথম উইকেটের দেখা পেতে বেশি অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে। তাসকিনের হাত ধরে পঞ্চম ওভারেই সাফল্য পায় দল। এরপর ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনে আঘাত হানেন হাসান। তাসকিন আরও একবার উইকেটের দেখা পেলে ২৭ রানেই তৃতীয় উইকেট হারায় ক্যারিবীয়রা।

বাংলাদেশের প্রথম শিকার ব্র্যান্ডন কিং। তাসকিনের দারুণ এক ডেলিভারিতে এই ওপেনার বোল্ড হলে ১৩ রানের প্রথম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ২ বাউন্ডারিতে ৯ রান করেন তিনি। সে ধাক্কা সামলে উঠার আগেই কাভেম হজকে হারায় সফরকারীরা। হাসানের করা পরের ওভারে বোল্ড হন ১ রান করা হজ।

একবার জীবন পেয়েও ইনিংস বড় করতে ব্যর্থ সিলভা। তাসকিনের বলে এলবিডব্লু হয়ে ফেরেন তিনি। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি এই ওপেনার। ১২ রান আসে তাঁর ব্যাট থেকে।

আরও একটি উইকেট পাওয়ার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। হাসানের করা ১৯তম ওভারের শেষ বলে দ্বিতীয় স্লিপে ক্যাচ দিয়েছিলেন উইকহ্যাম। অল্পের জন্য ক্যাচ নিতে পারেননি সাদমান। তবু সেশনটা হয়ে থাকল বাংলাদেশের।

শুরুতেই চাপে ওয়েস্ট ইন্ডিজ

টিভিতে আজ কোথায় কোন খেলা দেখবেন

দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

মুখে এআই ডিভাইস লাগিয়ে আলোচনায় ভারতীয় অধিনায়ক

৩৭ বছরেও ক্ষুধা কমেনি কোহলির

কোহলির ব্যাটিং তাণ্ডবে ২২ ওভারে জিতল ভারত

বাংলাদেশ হঠাৎ ছন্দ হারাল কেন

‘মোস্তাফিজের চেয়ে ভালো কেউ নেই’

‘বুড়ো’ সাব্বির কেন ছোটদের দলে

বাংলাদেশ ম্যাচের আগেই ‘গোপন খবর’ পেয়ে যান এই ক্রিকেটার