হোম > খেলা > ক্রিকেট

অস্ত্রোপচার শেষে পুনর্বাসন শুরু স্টোকসের

হাঁটুর চোটে বিশ্বকাপে প্রথমদিকের বেশ কয়েকটি ম্যাচ খেলতে পারেননি বেন স্টোকস। তবে আগামী বছর ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের আগে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে চান ইংলিশ অলরাউন্ডার। তার জন্য হাঁটুতে অস্ত্রোপচার করিয়েছেন, শুরু করেছেন পুনর্বাসনও। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে সে খবর নিজেই দিয়েছেন স্টোকস। গতকাল নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম পোস্টে বেশ কাব্যিক করে লিখেছেন, ‘ভেতর ও বাহির। অস্ত্রোপচার শেষ। এখন পুনর্বাসন শুরু।’ অস্ত্রোপচার বা ছুরি চিকিৎসার বিষয়টি ছুরির এক ইমোজি দিয়েই বুঝিয়েছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক। 

স্টোকসের অস্ত্রোপচার করেছেন চিকিৎসক অ্যান্ডি উইলিয়ামস। তিনি হাঁটু বিশেষজ্ঞ হিসেবেও পরিচিত। এর আগে তাঁর অধীনে অস্ত্রোপচার করেছিলেন ক্রিস ওকস ও অ্যান্ড্রু ফ্লিনটফও। অস্ত্রোপচারের জন্য এ সপ্তাহে দক্ষিণ-পশ্চিম লন্ডনের ক্রমওয়েল হাসপাতালে ভর্তি হোন স্টোকস।

বিশ্বকাপে ভরাডুবিতে পাকিস্তানি ক্রিকেটারদের কঠিন শাস্তি

কাশ্মীরের ইতিহাস গড়ে ভারতীয় দলে কড়া নাড়ছেন নবি

অবশেষে দেশে মুশফিক

‘এটা আইপিএল না, মনে রাখুন এটা একটা বিশ্বকাপ’

ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তুললেন হেইডেন

সৌদি থেকে ফিরছেন মুশফিক, জানালেন কৃতজ্ঞতা

স্যামসন-ঝড়ে উইন্ডিজকে বিদায় করে সেমিফাইনালে ভারত

মধ্যপ্রাচ্যের যুদ্ধে ভারতে আটকা জিম্বাবুয়ে

শৈশবের কোচের মৃত্যুতে মাহমুদউল্লাহর আবেগী পোস্ট

বিয়ের দাওয়াত দিতে গিয়ে খালেদা জিয়ার কাছে তামিম যা শুনেছিলেন