হোম > খেলা > ক্রিকেট

বিপিএলে ঢাকা ক্যাপিটালসের সঙ্গে ফুডি

ক্রীড়া ডেস্ক    

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে শোয়েব আখতারের সঙ্গে ফুডির সিইও শাহনেওয়াজ মান্নান। ছবি: ফুডি

২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ক্যাপিটালসের সঙ্গে যুক্ত হয়েছে দেশের অন্যতম অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডি এক্সপ্রেস লিমিটেড। গত ১৫ ডিসেম্বর ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে ফুডি।

রাজধানীর শেরাটন হোটলে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ঢাকা ক্যাপিটালসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাবেক পাকিস্তানি গতি তারকা ও দলের মেন্টর শোয়েব আখতার। ফুডি এক্সপ্রেস লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা (সিইও) মো. শাহনেওয়াজ মান্নান।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় পক্ষই এই সহযোগিতা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। তাঁরা জানান, এটি কেবল একটি পার্টনারশিপ নয়, বরং বিপিএল এবং দেশের ক্রিকেটপ্রেমীদের সঙ্গে আরও গভীরভাবে যুক্ত হওয়ার একটি কৌশলগত উদ্যোগ।

এই পার্টনারশিপের মাধ্যমে ফুডি এবং ঢাকা ক্যাপিটালস একসঙ্গে একটি স্মরণীয় বিপিএল মৌসুম উপহার দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

ধবলধোলাই এড়াতে নামছে পাকিস্তান

হেসে খেলে বাংলাদেশকে হারাল দক্ষিণ আফ্রিকা ইমার্জিং

‘বাজবল’ ছুঁড়ে ফেলবেন না রুট

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলে লিটন

সেরাটা দেওয়ার প্রতিশ্রুতিতে অস্ট্রেলিয়ার পথে শান্তরা

শ্রীলঙ্কা সিরিজের আগে খুশির খবর পেল ভারত

দলের সঙ্গে থাকলেও কেন খেলতে পারবেন না পাকিস্তানি ক্রিকেটার

আইসিসির বিশ্বকাপের প্রচারে বাংলাদেশের খেলা নেই

বাংলাদেশ সিরিজ দিয়েই ভালো প্রস্তুতি সারতে চান অস্ট্রেলিয়ার তারকা পেসার

হারের পর সাকিবকে নিয়ে কী বললেন লঙ্কান ক্রিকেটার