হোম > খেলা > ক্রিকেট

পাকিস্তান সিরিজে বাংলাদেশের দুই চমক

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

তানজিদ হাসান তামিম ও অমিত হাসানকে নেওয়া হয়েছে পাকিস্তানের বিপক্ষে প্রথম দুই টেস্টের দলে। ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ড সিরিজ শেষেই লাল বলের ক্রিকেটে ব্যস্ত হয়ে পড়বে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট খেলবে বাংলাদেশ। চমক রেখে এবার দল দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে আজ বিসিবি ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। প্রথম টেস্টের জন্য বিসিবির ঘোষিত দলে দুই চমক রয়েছে। তানজিদ হাসান তামিম ও অমিত হাসান সুযোগ পেয়েছেন। তানজিদ তামিম ওয়ানডে ও টি-টোয়েন্টি খেললেও টেস্টে কখনোই খেলেননি। অমিত এবারই প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে ডাক পেয়েছেন।

ব্যাটিং লাইনআপে দুই নবাগত তামিম-অমিতের পাশাপাশি আছেন শান্ত, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস। উইকেটরক্ষকের গ্লাভস থাকবে লিটন দাসের হাতে।স্পিন বোলিং লাইনআপে সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সঙ্গে আছেন তাইজুল ইসলাম ও নাঈম হাসান। যেখানে মিরাজ-নাঈম স্পিন বোলিং অলরাউন্ডার। নাঈম সবশেষ টেস্ট খেলেছেন গত বছরের জুনে শ্রীলঙ্কার বিপক্ষে।

পেস বোলিংয়ে আছেন নাহিদ রানা, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরীরা। তাসকিন-শরীফুল টেস্টে ফিরেছেন ১৬ মাস পর। সবশেষ ২০২৪ সালের নভেম্বর-ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলেছিলেন তাসকিন ও শরীফুল।

তানজিদ তামিম প্রথম শ্রেণির ক্রিকেটে ২৫ ম্যাচ খেলে করেন ১৭৯২ রান। ৫ সেঞ্চুরি ও ৬ ফিফটি করেছেন। গড় ৪০.৭২। তামিমকে দলে নেওয়ার ব্যাখ্যায় বিসিবি প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, ‘তানজিদকে আমরা টেস্ট ক্রিকেটের জন্য বিবেচনায় রেখেছিলাম। তার প্রথম শ্রেণির রেকর্ড খুব ভালো এবং আমরা মনে করেছি সে এই সুযোগ পাওয়ার যোগ্য। তার টেকনিক ভালো। সুযোগ পেলে এই সংস্করণে সে ভালো করবে বলে আমরা আত্মবিশ্বাসী।’

অমিত ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করছেন। ৫০ ছুঁইছুঁই গড়ে (৪৯.৩২) করেছেন ৩৬৫০ রান। প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৯ ম্যাচে ৮২ ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন। ১১ সেঞ্চুরি ও ১৭ ফিফটি করেছেন। কদিন আগে মধ্যাঞ্চলের বিপক্ষে পূর্বাঞ্চলের ইনিংস ও ৫৩ রানের জয়ে ম্যাচসেরা হয়েছেন অমিত। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ১৬২ রানের ইনিংস খেলেন তিনি। অমিতকে নিয়ে সুমন বলেন, ‘অমিত দলে এসেছে তার ধারাবাহিক পারফরম্যান্সের জন্য। আমরা বিশ্বাস করি সে টেস্ট ক্রিকেটের জন্য উপযুক্ত। এই সংস্করণে খেলতে যে ধৈর্য ও শৃঙ্খলা প্রয়োজন, তা অমিত নিয়মিতই দেখিয়েছে। এই দুই ক্রিকেটারের (তামিম-অমিত) খেলোয়াড়ের সামনে অনেক সময় রয়েছে এবং তারা দীর্ঘদিন বাংলাদেশকে সেবা দিতে পারবে।’

৩ মে পাকিস্তান দল আসবে ঢাকায়। ৮ মে মিরপুরে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট সিলেটে মাঠে গড়াবে ১৬ মে থেকে।

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্টের দল

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, শাদমান ইসলাম, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন চৌধুরী, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান তামিম, অমিত হাসান

‘সূর্যবংশীর শরীরে কি এআই মেশিন বসানো’

ঝড়ের গতিতে ছুটতে থাকা নিউজিল্যান্ডের লাগাম টানল বাংলাদেশ

বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ হঠাৎ বন্ধ হওয়ার কারণ কী

কেন বাংলাদেশ ম্যাচে নেই নিউজিল্যান্ড অধিনায়ক

কোহলিদের স্টেডিয়ামে ‘নাশকতা’র অভিযোগে গ্রেপ্তার দুই

নিউজিল্যান্ড ম্যাচে চমক রিপন, ফিল্ডিংয়ে বাংলাদেশ

শেবাগকে এবার পাল্টা জবাব দিলেন ভারতীয় তারকা

ব্যাট ছুড়ে মারলেন কলকাতার ক্রিকেটার, মেজাজ হারালেন কোচও

৪৯ বছর পর চ্যাম্পিয়ন কুমিল্লা

টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ‘দেখে নেওয়ার হুংকার’ নিউজিল্যান্ডের