হোম > খেলা > ক্রিকেট

বিপিএলে সাকিব এবার চিটাগাং কিংসে 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বৈষম্যবিরোধী আন্দোলনে নীরব ভূমিকায় সাকিব আল হাসান দুঃখ প্রকাশ করেছেন গতকাল। দেশের মাঠে তাঁর টেস্ট থেকে বিদায় নেওয়ার ইচ্ছে পূরণ হওয়ার পথে এটি একটি ইতিবাচক বার্তা। আজ বিপিএলে সাকিবের দলও জানা গেল। গতবার রংপুর রাইডার্সে খেলা সাকিব এবার খেলবেন চিটাগং কিংসে। 

চিটাগং কিংস আজ সন্ধ্যায় তাদের অফিশিয়াল পেজে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানিয়েছে। সাকিবের একটি ছবি পোস্ট করে তারা লিখেছে, ‘একজন কিংবদন্তি যোগ দিয়েছেন দলে। রাজ্যে স্বাগত সাকিব আল হাসান।’ 

ফ্র্যাঞ্চাইজি সূত্রে জানা যায়, বিপিএলের ড্রাফটে ‘এ’ ক্যাটাগরিতে থাকা সাকিবের পারিশ্রমিক ৬০ লাখ টাকা। তাঁকে অবশ্য সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে চিটাগং। একই দলে আছেন জাতীয় দলের পেসার শরীফুল ইসলাম। সরাসরি চুক্তিতে আরেক তারকা ক্রিকেটার তামিম ইকবাল তাঁর আগের দল ফরচুন বরিশালেই আছেন। মোস্তাফিজুর রহমানকে সরাসরি চুক্তিতে নিয়েছে নতুন ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস। বিপিএলের ড্রাফট হবে আগামী ১৪ অক্টোবর, হোটেল সোনারগাঁয়ে।

৯ উইকেট নিয়ে কাউন্টিতে হাসানের ‘বিশ্বমানের’ পারফরম্যান্স

পুরস্কারের গাড়ি মাকে উপহার দিলেন হৃদয়

‘অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের জন্য বিশাল অর্জন’

অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে ছাড়ল বাংলাদেশ

বিশ্বকাপে বাংলাদেশের শুভসূচনা

অস্ট্রেলিয়াকে ধবলধোলাইয়ের আরও কাছে বাংলাদেশ, হৃদয়ের আক্ষেপ

বাদ মিরাজ, অধিনায়ক শান্ত

জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে চায় বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতে ২ কোটি টাকা বোনাস পেল বাংলাদেশ

কাউন্টি অভিষেক কেমন হলো হাসান মাহমুদের