হোম > খেলা > ক্রিকেট

দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিলেন বুলবুল

ক্রীড়া ডেস্ক    

দিপনের অভিযোগ প্রত্যাখ্যান করলেন বিসিবি সভাপতি। ছবি: বিসিবি

আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছেন ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশের (সিসিডিএম) চেয়ারম্যান আদনান রহমান দিপন। তবে সেই অভিযোগ উড়িয়ে দিলেন দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার প্রধান।

নাজমুল হাসান পাপনের অধীনে ১৫ বছর বিসিবিতে দুর্নীতির ফিরিস্তি বেশ লম্বা। মাঠ এবং মাঠের বাইরে অনেক অসংগতি প্রমাণ মিলেছে এরই মধ্যে। যেসব নিয়ে বেশ বিতর্কের মুখে পড়েছে তৎকালীন পাপনের ক্রিকেট বোর্ড। ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ ছাড়েন পাপন। এরপর বিসিবির সভাপতি হন ফারুক আহমেদ। ৯ মাস পর তাঁকে সরিয়ে দিয়ে এই দায়িত্বে বসানো হয় বুলবুলকে। দিপনের দাবি, গত ছয় মাসেই পাপনের ১৫ বছরের সমান দুর্নীতি হয়েছে বিসিবিতে।

সংবাদমাধ্যমকে দিপন বলেন, ‘একজন বোর্ড পরিচালক হিসেবে শতভাগ নিশ্চিত করে বলছি, পাপনের ১৫ বছরের সমান দুর্নীতি হয়েছে সবশেষ ছয় মাসে। অনেকের ধারণার বাইরে ছিল। বোর্ডে না ঢুকলে বিশ্বাস হতো না এরা এত দুর্নীতি করে।’

দিপনের সে অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ সাংবাদিকদের বুলবুল বলেন, ‘এটা তাঁর (দিপন) সম্পূর্ণ ব্যক্তিগত মত। আমি বলতে পারি যে এটা তার ব্যক্তিগত মতামত এবং এই ধরনের কোনো অডিট বা কোনো কাজ আমরা করছি না। আমরা যেটা করছি সেটা হচ্ছে যে পুরো বাংলাদেশ ক্রিকেটে গত ১৫ বছরে যা হয়নি, এখন সেগুলো আমাদের করা উচিত। আপনারা জানেন যে আমরা একটা ট্রানজিশনের মধ্যে আছি। একটা সময় দেশের ক্রিকেট এমনও হয়েছে যে ১ ওভারে ৯০ রানও দেওয়া হয়েছে। বেশ কিছু পিচের মাটি কেনার পরেও মাটির কোনো হদিস নেই। এখন সেসব নিয়ে অডিট চলছে। কিন্তু আমি দুর্নীতির বিষয়টি মেনে নিতে পারছি না। সেটা তাঁর ব্যক্তিগত মত।’

বিরল রেকর্ডে মোস্তাফিজদের পাশে এখন দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেটার

‘প্রতিপক্ষই ছিল না, বিসিবি নির্বাচনে তাহলে অনিয়ম কীভাবে হবে’

ইয়ুথ লিগের সূচি ঘোষণা বিসিবির, খেলা কোথায়

সংসদে বিসিবিকে নিয়ে কী বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আইপিএল ছাড়া ক্রিকেটারদের আরও কঠোর শাস্তির দাবি গাভাস্কারের

যুক্তরাষ্ট্রে অশ্বিনের সঙ্গে একই দলে খেলবেন পাকিস্তানি এই ক্রিকেটার

অস্ট্রেলিয়া থেকে ফিরেই বিসিবিতে বুলবুল

পান্ডিয়ার ৬ কোটির গাড়ি, চপ্পল পরে চালিয়ে বিতর্কিত

এবার কি বাবরের সুদিন ফিরবে

৩৭-এ এসেও কোহলির এমন ব্যাটিংয়ের রহস্য কী