হোম > খেলা > ক্রিকেট

শান্ত-নাসিরের অপরাজিত সেঞ্চুরি রঙিন হলো দলের জয়ে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মিরপুরে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ২৭৪ রানের বড় লক্ষ্যই দিয়েছিল অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। তবে প্রাইম ব্যাংক লক্ষ্যটা ২০ বল আগেই ছুঁয়ে ফেলে। প্রাইম ব্যাংকের কাজটা সহজ করে দিয়েছেন মূলত নাসির হোসেন। 

চারে নেমে নাসির খেলেছেন ১১২ রানের অপরাজিত অনবদ্য এক ইনিংস। ১১৪.২৯ স্ট্রাইক রেটের ইনিংসে ১২টি চার ও তিনটি ছয়ের মার। তবে বড় লক্ষ্য তাড়ায় প্রাইম ব্যাংকের শুরুটা ভালো ছিল না। ইনিংসের দ্বিতীয় ওভারে ১ রান করে আউট হন প্রান্তিক নওরোজ নাবিল। 

দ্বিতীয় উইকেটে মোহাম্মদ মিঠুনের সঙ্গে শাহাদাত হোসেন দীপুর ৭৮ রানের জুটি। দীপু ৩৫ রান করে আউট হন। মিঠুন ফিফটি পূর্ণ করে ৫০ রান ফেরেন। এরপর মুশফিকুর রহিমের সঙ্গে নাসিরের ১১১ রানের দুর্দান্ত জুটি। মুশফিক ৫৩ রানে উইকেটকিপার শামসুল ইসলাম অনিকের গ্লাভসে ক্যাচ দিয়ে ফিরলেও দলের জয় নিয়েই মাঠ ছাড়েন নাসির। বোলিংয়েও বেশ কিপটে ছিলেন নাসির। ১০ ওভার হাত ঘুরিয়ে দিয়েছেন মাত্র ২০ রান।

নাসিরের মতোই বিকেএসপিতে আবাহনীর জয়ে দুর্দান্ত এক অপরাজিত সেঞ্চুরি করেছেন নাজমুল হোসেন শান্ত। সিটি ক্লাবের ১৭৩ রান তাড়ায় ৭ রানের মধ্যে রানে থাকা দুই ওপেনারকে হারিয়ে ফেলে আবাহনী। এখান থেকে দলের হাল ধরে ১০২ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেন শান্ত। ১১২ বলে শান্ত ১০২ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। তাঁর ইনিংসে ১১ চার ও ৩ ছক্কা।

মোস্তাফিজের পায়ে মেরেই দৌড়ে এলেন শাহিন আফ্রিদি

রোমাঞ্চকর ম্যাচ জিতে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের ঈদ উপহার

বাংলাদেশের আগুনে বোলিংয়ে পুড়ছে পাকিস্তান

অলিখিত ফাইনালে পাকিস্তানকে ২৯১ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

অবসরে পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফিজয়ী অধিনায়ক

আরেক তামিমে ঘুচল পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরির অপেক্ষা

আমরা দুজনই আগুন—অভিষেকের সঙ্গে জুটি প্রসঙ্গে স্যামসন

পাকিস্তানের বিপক্ষে ১১ বছরের অপেক্ষা ফুরাল বাংলাদেশের

বাংলাদেশ সিরিজের আগমুহূর্তেই কেন বাবর-ফখর চোটে, পিসিবির কাছে তদন্তের দাবি

মেয়েদের দাপটের দিনে নিউজিল্যান্ডের ছেলেদের অসহায় আত্মসমর্পণ