হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশ-নিউজিল্যান্ডের সঙ্গে পাল্লা দিয়ে খেলছে বৃষ্টিও

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ-নিউজিল্যান্ড ‘এ’ দলের চার দিনের ম্যাচ এখন ড্রয়ের সম্ভাবনা বেশি। ছবি: বিসিবি

মিরপুরে কাগজে-কলমে বাংলাদেশ, নিউজিল্যান্ড এই দুই দল খেলছে ঠিকই। তবে সেখানে অদৃশ্য প্রতিপক্ষ হিসেবে খেলছে বৃষ্টি। বাংলাদেশ-নিউজিল্যান্ড ‘এ’ দলের সিরিজের দ্বিতীয় চার দিনের ম্যাচটা এখন এগোচ্ছে নিষ্প্রাণ ড্রয়ের দিকে। ব্যাট-বলের লড়াই নয়। ম্যাচের ভাগ্য লিখছে আকাশের মেঘ।

টানা তিন দিন বৃষ্টির বাগড়ায় বাংলাদেশ-নিউজিল্যান্ড ‘এ’ দলের ম্যাচ বন্ধ হয়েছে। বৈরি আবহাওয়ার মধ্যেও বাংলাদেশের প্রথম ইনিংসের ৩৫৭ রানের জবাব দিচ্ছে ভালোভাবেই। তৃতীয় দিনের খেলা নিউজিল্যান্ড ‘এ’ দল শেষ করেছে ৪ উইকেটে ২৭৭ রানে। উইকেটে আছেন নিক কেলি (৮৩) ও ম্যাট বয়েল (৪৪)।

মিরপুরে গতকাল দ্বিতীয় দিন শেষে নিউজিল্যান্ডের স্কোর ছিল ১ উইকেটে ১০৪ রান। ৪৮ রানে অপরাজিত থাকা জো কার্টার আজ তৃতীয় দিনের সকালে ফিফটি তুলে নিলেও বেশিক্ষণ টিকতে পারেননি। ৯৯ বল খেলে ৬২ রান করে আউট হন সাইফ হাসানের ঘূর্ণিতে। কার্টারের আউটে নিউজিল্যান্ড ‘এ’ দলের স্কোর হয়ে যায় ৪১.৫ ওভারে ২ উইকেটে ১২৯ রান।

চার নম্বরে ব্যাটিংয়ে নামেন কেলি। ওপেনার কার্টিস হেফির সঙ্গে তৃতীয় উইকেটে কেলি ৪৭ রানের জুটি গড়তে অবদান রাখেন। ২০৩ বলে ৭১ রানের ধৈর্যশীল ইনিংস খেলে হেফি আউট হয়েছেন খালেদ আহমেদের বলে। পাঁচে নামা ডেল ফিলিপস আউট হয়েছেন নিজের মুখোমুখি হওয়া প্রথম বলেই। তাঁকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন খালেদ।

খালেদের জোড়া আক্রমণে নিউজিল্যান্ডের স্কোর হয়ে যায় ৬৩.৫ ওভারে ৪ উইকেটে ১৭৬ রান। কিউইদের এরপর আর কোনো বিপদ হয়নি। আলোক স্বল্পতা এবং বৃষ্টির কারণে যেটুকু সময় খেলা হয়েছে, তাতে ভালো একটা অবস্থানে নিজেদের রাখতে পেরেছে কিউইরা। ৯১ ওভারে ৪ উইকেটে ২৭৭ রান করেছে দলটি।

সফরকারীরা ৩৫৭ রানের জবাবে নিজেদের ইনিংস মজবুত ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। বোলিংয়ে বাংলাদেশের আস্থা দিয়েছে কেবল খালেদ আহমেদ। ২৬ ওভার বল করে ৭৮ রানে নিয়েছেন তিন উইকেট। আরেকটি উইকেট গেছে সাইফ হাসানের ঝুলিতে। বাকি বোলাররা ছিলেন বিবর্ণ, ধারহীন।

দুই দলেরই ইনিংস বাকি একটি করে। তাদের সামনে এখন বৃষ্টি বিরাট বাধা। সময়ের অভাবে প্রতিদ্বন্দ্বিতার জায়গা দখল করে নিচ্ছে সম্ভাব্য ড্র। বাস্তবতা বলছে এই ম্যাচে ফলের চেয়ে ড্র-ই এখন সম্ভাব্য ফল। আবহাওয়া ঠিক থাকলে আগামীকাল চতুর্থ দিনের খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯টা ৪৫ মিনিটে।

জিম্বাবুয়ের পর ভারতে আটকা পড়ল ওয়েস্ট ইন্ডিজ

স্যামসনের ‘নির্লোভ’ মানসিকতায় মুগ্ধ সাবেক পাকিস্তানি অধিনায়ক

ভারতের কাছে ওয়েস্ট ইন্ডিজের হারের কারণ কী

পাকিস্তান সিরিজ নিয়ে চিন্তা নেই বিসিবির

‘শান্ত একজন অসাধারণ অধিনায়ক’

আইপিএল শেষেই শুরু ভারত-আফগানিস্তান সিরিজ

‘বিশ্বকাপে না খেলায় সবারই মন খারাপ, অস্বীকার করার কিছু নেই’

ভারত সেমিফাইনালে ওঠার পর তোপের মুখে আমির

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ নিয়ে অনিশ্চয়তা

বিশ্বকাপে ভরাডুবিতে পাকিস্তানি ক্রিকেটারদের কঠিন শাস্তি