হোম > খেলা > ক্রিকেট

হুড়মুড়িয়ে ধসে পড়ায় হতাশ শান্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার জিম্বাবুয়ের বোলারদের খেলতে থাকেন সাবলীলভাবেই। তবে তাঁদের উদ্বোধনী জুটি ভাঙার পর বাংলাদেশ স্কোরবোর্ডে আর ৫০ রানও যোগ করতে পারেনি। তাসের ঘরের মতো ধসে পড়ায় হতাশ বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ চতুর্থ টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিং নিয়েছে জিম্বাবুয়ে। লিটন বাদ পড়ায় ওপেনিংয়ে নামেন সৌম্য। উদ্বোধনী জুটিতে সৌম্য-তানজিদ যোগ করেন ১০১ রান। যেখানে টি-টোয়েন্টিতে বাংলাদেশের উদ্বোধনী জুটি তৃতীয়বারের মতো সেঞ্চুরি পেরিয়েছে। এখান থেকেই ধস নামার শুরু স্বাগতিকদের ইনিংসে। ৪২ রানে ১০ উইকেট হারিয়ে ১৪৩ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। বাংলাদেশ ৫ রানে ম্যাচ জিতলেও ব্যাটিং ধস নিয়ে হতাশা প্রকাশ করেন শান্ত। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘এটা হতাশার (ব্যাটিং ধস)। তামিম ও সৌম্য যেভাবে ব্যাটিং করেছে, সেটা ছিল ইতিবাচক। উইকেট তেমন সহজ ছিল না। আমরা জানতাম সেটা। আশা করি পরের ম্যাচে ভালো করব।’

তিন পরিবর্তন নিয়ে আজ খেলেছে বাংলাদেশ। সৌম্যর সঙ্গে ফিরেছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০ মাস পর ফিরে ৪ উইকেট নিয়েছেন সাকিব। বাংলাদেশের তারকা অলরাউন্ডার শেষ ওভারে ২ উইকেট নিয়ে জেতান বাংলাদেশ। ম্যাচসেরা হয়েছেন ৩ উইকেট নেওয়া মোস্তাফিজ। ৪ ওভারে খরচ করেন ১৯ রান। আমরা ভালো বোলিং করেছি। সাকিব ও মোস্তাফিজ ফেরায় আমাদের আত্মবিশ্বাস বেড়ে গিয়েছিল।’

আরও পড়ুন:

বাংলাদেশ ম্যাচের আগমুহূর্তে বড় দুঃসংবাদ পেল পাকিস্তান

মদ্যপানের ঘটনায় ওয়ার্নারকে ধুয়ে দিলেন তাঁর আইনজীবী

বিমানে ভারতীয় ক্রিকেটারের ই-সিগারেট টানার ঘটনা ভাইরাল

বিপিএলে দুর্নীতিতে অভিযুক্ত পাঁচজনকে বহিষ্কার করল বিসিবি

মোসাদ্দেকের রেকর্ড সেঞ্চুরিও হার ঠেকাতে পারল না আবাহনীর

যথার্থ ফ্র্যাঞ্চাইজি না পেলে বিপিএল আয়োজনের পক্ষে নন তামিম

আইপিএলের মাঝে কামিন্সকে ১৪৮ কোটি টাকার প্রস্তাব

ভারত বাদ দিয়ে এখন বাংলাদেশ নিয়েই চিন্তা পাকিস্তানের

বাংলাদেশের বিপক্ষে প্রতিশোধ নেওয়ার কথা ভাবছে না পাকিস্তান

পাকিস্তান পর্ব শেষ করে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া